
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
সকল লেখা

বাবাকে ছুরিকাঘাতে হত্যার দুই দিন পর থানায় ছেলের আত্মসমর্পণ
রংপুরের পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার দুই দিন পর থানায় আত্মসমর্পণ করেছেন ছেলে হাসানুর রহমান (২২)। গতকাল রোববার রাত ৯টার দিকে পীরগাছা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। এর আগে ঘটনার পর থেকে পলাতক ছিলেন হাসানুর...

হামলা চালিয়ে লুট করা গরু দিয়ে আওয়ামী লীগ নেতাদের ভূরিভোজ
রংপুরের পীরগাছায় প্রকাশ্য দিবালোকে দিনমজুরের বাড়িতে হামলা চালিয়ে গরু লুট করে ভূরিভোজ করার অভিযোগ উঠেছে তিন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এ সময় তাঁরা হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ করেন। পাশাপাশি নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাব লুট করে নিয়ে যান। জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে আজ রোববার বেলা ...

পীরগাছায় খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
রংপুরের পীরগাছায় খাল থেকে আব্দুল কাদের (৮০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার ছাওলা ইউনিয়ন পরিষদের পেছনে বাইশের ডারা খালে ওই বৃদ্ধের মরদেহ অর্ধেক ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। নিহত আব্দুল কাদের উপজেলার ছাওলা ইউনিয়নের সাহেব বাজার এলাকার বাসিন্দা।

রাতের আঁধারে কৃষকের জমির ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
রংপুরের পীরগাছা উপজেলায় গভীর রাতে এক কৃষকের খড়সহ ধানের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুটি মাষ্টারপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুড়ে যাওয়া ধানের গাদার ছাইয়ের ভেতর থেকে মাঝেমধ্যে ধোঁয়া বের হচ্ছে।

পীরগাছায় যুবলীগ নেতা গ্রেপ্তার
রংপুরের পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বকশির দীঘি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পীরগাছায় পরিত্যক্ত জমিদারবাড়ি থেকে অস্ত্র উদ্ধার
রংপুরের পীরগাছার ইটাকুমারী জমিদার বাড়ি থেকে একটি একনলা বন্দুক ও পাঁচটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৪ আগস্ট) ভোর ৪টার দিকে ওই জমিদার বাড়ির পরিত্যক্ত কাচারি ঘর থেকে এসব উদ্ধার করা হয়।

পীরগাছায় বিশেষ অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার : গ্রেপ্তার-৫
রংপুরে বিশেষ অভিযানে চোরাই ৩টি মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পীরগাছা থানা পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় চুরির সাথে জড়িত থাকার অভিযোগে চোর...

ধানখেতে পাতা জালে ধরা পড়ল বিষধর ওয়াল’স ক্রেট
রংপুরের পীরগাছায় ধানখেতে পাতা জালে একটি বিরল ও বিষধর ওয়াল’স ক্রেট সাপ ধরা পড়েছে। আজ শনিবার (২৪ মে) সকালে উপজেলার ওকড়াবাড়ি এলাকার এক কৃষকের জমিতে সাপটি পাওয়া যায়। স্থানীয়ভাবে সাপটি মাছুয়া আলাত নামে পরিচিত।

চালবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত
রংপুরের পীরগাছায় চালবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার সুখানপুকুর (কুকড়া ভাঙ্গা) ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার
রংপুরের পীরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গতকাল বুধবার রাত ১টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

‘বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন রংপুরের রাব্বি
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়মূলক ও দাতব্য সংস্থা ভলান্টিয়ারি সার্ভিস ওভারসিজের (ভিএসও বাংলাদেশ) ২০২৪ সালের সেরা ভলান্টিয়ারি পুরস্কার পেয়েছেন রংপুরের মেহেদী হাসান রাব্বি। সামাজিক সংগঠন স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার পান তিনি।

রংপুরে ১০ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী
রংপুরের পীরগাছা উপজেলায় ১০ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না সুমাইয়া (১০) নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে। সে ৬ নভেম্বর থেকে নিখোঁজ রয়েছে।

পীরগাছায় রক্তাক্ত অবস্থায় শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার
রংপুরের পীরগাছায় শতবর্ষী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের তেয়ানী মনিরাম এলাকায় সড়কের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ভাঙচুরের মামলায় রংপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ভাঙচুরের মামলায় রংপুরের পীরগাছায় ইটাকুমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার কালিগঞ্জ রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পীরগাছায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধার
রংপুরের পীরগাছায় ট্রেনে কাটা পড়ে ছকিনা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার চৌধুরাণী-কান্দি সড়ক সংলগ্ন রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

পীরগাছায় পূজামণ্ডপ ঘুরে দেখলেন জামায়াত নেতারা
রংপুরের পীরগাছার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের খোঁজখবর নিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা। গতকাল বুধবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গামন্দির পরিদর্শন করেন তাঁরা।
