রংপুরের পীরগাছায় খাল থেকে আব্দুল কাদের (৮০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার ছাওলা ইউনিয়ন পরিষদের পেছনে বাইশের ডারা খালে ওই বৃদ্ধের মরদেহ অর্ধেক ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। নিহত আব্দুল কাদের উপজেলার ছাওলা ইউনিয়নের সাহেব বাজার এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে স্থানীয় এক নারী ওই খালে আব্দুল কাদেরের মরদেহ অর্ধেক ডুবে থাকা অবস্থায় দেখতে পান। পরে তিনি চিৎকার দিয়ে বিষয়টি আশপাশের মানুষকে জানান। প্রথমে বৃদ্ধের মরদেহের পরিচয় জানা না গেলেও বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে তাঁর পরিচয় শনাক্ত হয়।
বৃদ্ধের ছেলে আব্দুর রহিম জানান, তাঁর বাবার মাথায় সমস্যা ছিল। গতকাল সোমবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। সন্ধ্যার পর তাঁর খোঁজে এলাকায় মাইকিং করা হয়েছিল।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল জানান, ওই বৃদ্ধ রোগাক্রান্ত ছিল বলে তাঁর পরিবার দাবি করছে। খালের ওপর চলাচলের একটি বাঁশ দিয়ে পার হতে গিয়ে তিনি পড়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা জোরদারে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’-এর উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্পের সেক্টর-১-এ নবনির্মিত এই ক্যাম্পের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
২২ মিনিট আগে
উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা মোল্লাপাড়া গ্রামের আক্কাস আলীর বসতবাড়ি থেকে এসব বস্তু ও চিরকুট উদ্ধার করা হয়। মো. আক্কাস আলী উপজেলার কসবা মোল্লাপাড়া গ্রামের মো. রজব আলীর ছেলে।
২৬ মিনিট আগে
মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচক্কর ও ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাসস্ট্যান্ডে থাকা অন্তত ৩০টি দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
কর্মসূচিতে জাতীয় সংগীত পরিবেশন, শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাত ১১টা থেকে ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন।
২ ঘণ্টা আগে