Ajker Patrika

রংপুরে ১০ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১৭: ৩৩
রংপুরে ১০ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী
নিখোঁজ স্কুলছাত্রী সুমাইয়া। ছবি: সংগৃহীত

রংপুরের পীরগাছা উপজেলায় ১০ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না সুমাইয়া (১০) নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে। সে ৬ নভেম্বর থেকে নিখোঁজ রয়েছে।

সুমাইয়া উপজেলার কল্যাণী ইউনিয়নের ফকিরা গ্রামের সেলুন ব্যবসায়ী শফিকুল ইসলামের মেয়ে এবং স্থানীয় বড়দরগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

নিখোঁজের ১০ দিন অতিবাহিত হলেও কোনো খোঁজ না মেলায় সুমাইয়ার পরিবারে চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তা বিরাজ করছে। এ নিয়ে মাহিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সুমাইয়ার বড় ভাই মাসুদ রানা জানান, ৬ নভেম্বর সকাল ১০টার দিকে সুমাইয়া স্কুলড্রেস পরে তার মাকে খেলার কথা বলে বাড়ির বাইরে যায়। সেদিন দুপুরের দিকে তার মা তাকে খোঁজ করতে থাকলে সুমাইয়ার খেলার সাথিরা জানায়, সে তার বান্ধবীর জন্মদিনের কথা বলে অনেক আগেই চলে গেছে। পরে তার মা স্কুলে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, সেদিন তার কোনো বান্ধবীর জন্মদিন ছিল না। এর পর থেকে তার খোঁজ পাওয়া যায়নি।

এ বিষয়ে মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, ‘নিখোঁজ সুমাইয়াকে উদ্ধারে পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে। সুমাইয়ার স্কুলে খোঁজখবর নেওয়া হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা হয়েছে, কিন্তু কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। তাকে উদ্ধারে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত