
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
সকল লেখা

অপহরণ করে মুক্তিপণ দাবি, সিগারেটের আগুনে জখম যুবক; গ্রেপ্তার ৩
রংপুরের পীরগঞ্জে এক যুবককে অপহরণ করে বাড়িতে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। এ ছাড়া আটকে রাখার সময় সিগারেটের আগুন দিয়ে ওই যুবকের শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়েছে বলে অভিযোগ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে তিন

অভ্যুত্থানের পর শুধু সরকার বদলেছে, জনগণের পরিবর্তন হয়নি: চরমোনাই পীর
রংপুরের পীরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে দলটির আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, অভ্যুত্থানের পর নির্বাচনে শুধু সরকার পরিবর্তন হয়েছে, জনগণের পরিবর্তন হয়নি। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।

কাউনিয়ায় কর্মহীন ও দুস্থদের মধ্যে খাদ্য সহায়তা
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।

রংপুরে ৪ খুন: বিচারের দাবিতে পীরগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন
রংপুরে গণপতি চক্রবর্তীর পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পীরগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন.

পীরগঞ্জে নির্মাণকাজে বাধা, থমকে গেছে সড়কের কাজ
রংপুরের পীরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে জমি-সংক্রান্ত বিরোধের কারণে একটি গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজ থমকে গেছে। গাড়াবেড় গ্রাম থেকে বড়বিলার শাহ্ ঈসমাইল গাজী (রহ.)-এর মাজার পর্যন্ত সড়কটির কাজ দ্রুত চালু করতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয় বাসিন্দারা...

পীরগঞ্জে মাতৃসদন কেন্দ্রে গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু, দোষীদের শাস্তি দাবি
রংপুরের পীরগঞ্জে নগর মাতৃসদন কেন্দ্রে গর্ভের সন্তানসহ এক প্রসূতির মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব চত্বরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন হয়। এতে নিহত প্রসূতি শ্রাবণীর পরিবার, আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ বিভিন্ন শ্রেণি-পেশার...

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ: একই প্রার্থী নির্বাচিত, অপেক্ষমাণ ও রিজার্ভ তালিকায়
রংপুরের পীরগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফলে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। হাজারো প্রার্থীর আবেদন, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা নেওয়ার পর ফল প্রকাশের তারিখ একাধিকবার পরিবর্তন এবং একই প্রার্থীর নাম নির্বাচিত, অপেক্ষমাণ ও রিজার্ভ তালিকায় রাখার অভিযোগ...

দখলে পীরগঞ্জের চতরাহাট, সড়কে বসছে বাজার
রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের চতরাহাটের প্রায় ১০ একর সরকারি জমির বড় অংশ দীর্ঘদিন ধরে অবৈধ দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। ইউনিয়ন ভূমি কার্যালয়ের তথ্য অনুযায়ী, কয়েক শ ব্যক্তি হাটের জমি দখল করে স্থাপনা নির্মাণ করায় হাটের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

পীরগঞ্জে নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার
রংপুরের পীরগঞ্জ উপজেলায় নার্গিস বেগম (৪০) নামের এক গৃহবধূর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার কুমেদপুর ইউনিয়নের শিবপুর গ্রামের একটি পুকুর থেকে বস্তাবন্দী লাশটি উদ্ধার করা হয়।

পীরগঞ্জ থানার ওসি তদন্ত হিসেবে যোগ দিলেন তাজুল ইসলাম
রংপুরের পীরগঞ্জ থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ পরিদর্শক তাজুল ইসলাম। তিনি গত ১৫ জুলাই আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্বে যোগদান করেন...

পীরগঞ্জে সাংবাদিক আনজারুল হকের দাফন সম্পন্ন
পীরগঞ্জের প্রবীণ সাংবাদিক আনজারুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, এক কন্যা ও এক ছেলে রেখে গেছেন। আজ শনিবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

পরীক্ষার্থীদের কেন্দ্রে নেওয়ার পথে ডাল ভেঙে অটোরিকশাচালকের মৃত্যু
সকালে ব্যাটারিচালিত অটোরিকশায় এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে কেন্দ্রে যাচ্ছিলেন আব্দুল গফুর মিয়া। টিউমারী এলাকায় পৌঁছালে একটি গাছের ডাল ভেঙে অটোরিকশার ওপর পড়ে। এতে ডালচাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে অটোরিকশায় থাকা পরীক্ষার্থীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক
রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের ছোট উজিরপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম...

বিজ্ঞান অলিম্পিয়াডে রংপুর বিভাগে শ্রেষ্ঠ পীরগঞ্জের কাব্য
উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের পর বিভাগীয় পর্যায়ে রংপুর বিভাগের আট জেলার প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান লাভ করেছে কাব্য। আ ন ম আতিফ আল হাসান কাব্যর বাবা মরহুম অহিদুজ্জামান রিওন সাবেক সহকারী শিক্ষা কর্মকর্তা...

পীরগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে হত্যায় একজনের ফাঁসির রায়
প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে চাপ দেওয়ায় অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করে আখখেতে ফেলে রাখার ঘটনায় রংপুরের পীরগঞ্জে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ডও করা হয়েছে।

রংপুরের পীরগঞ্জ: ৮ বছরেও শেষ হয়নি সেতু নির্মাণ, দুর্ভোগ
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের তিন উপজেলার সংযোগস্থলে করতোয়া নদীর ওপর জয়ন্তীপুর সেতু আট বছরেও আলোর মুখ দেখেনি। নির্ধারিত সময়ে শেষ হওয়ার কথা থাকলেও নানা কারণে আটকে রয়েছে সেতুর নির্মাণকাজ। এতে চরম দুর্ভোগে পড়েছে প্রায় ৮ লাখ মানুষ। বর্ষার আগে সেতুর কাজ শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
