
রংপুরের পীরগঞ্জ উপজেলায় নার্গিস বেগম (৪০) নামের এক গৃহবধূর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার কুমেদপুর ইউনিয়নের শিবপুর গ্রামের একটি পুকুর থেকে বস্তাবন্দী লাশটি উদ্ধার করা হয়।
নিহত নার্গিস বেগম উপজেলার মরারপাড়া গ্রামের লতারপাড়ার রাসেল মিয়ার স্ত্রী।
জানা গেছে, উপজেলার কুমেদপুর ইউনিয়ন ভূমি অফিস-সংলগ্ন পাশের জমি চাষের সময় দুর্গন্ধ পান স্থানীয় বাসিন্দারা। তাঁরা সেখানে পুকুরপাড়ে কচুরিপানার ওপরে অর্ধগলিত পা ভেসে থাকতে দেখতে পান।
খবর পেয়ে পুকুর থেকে বস্তা উদ্ধার করে পুলিশ। বস্তার ভেতরে নারীর অর্ধগলিত লাশ পাওয়া যায়।
স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন, কয়েক দিন আগে অন্য কোথাও নারীকে হত্যা করা হয়েছে। এরপর লাশটি বস্তাবন্দী করে নির্জন স্থানের পুকুরে ফেলে দেওয়া হয়েছে। লাশটি গলে যাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ শনাক্ত করা সম্ভব হয়নি।
রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) রাসেল রানা বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে বস্তাবন্দী লাশটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার আসল রহস্য উদ্ঘাটন করতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন। একই সঙ্গে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী।
২ মিনিট আগে
খুলনা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন-নগরীর কাশেম সড়কের বাসিন্দা শেখ আসাদুজ্জামান মিথুন, বসুপাড়া এতিমখানা মোড়ের বাসিন্দা টিপু হাওলাদার ও খালিশপুর থানা পলিটেকনিক কলেজ মোড়ের বাসিন্দা এনামুল হক ইমন।
৬ মিনিট আগে
বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী এবং সাবেক ছাত্রদল নেতা নিজাম উদ্দিন শান্ত হত্যার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।
১০ মিনিট আগে
প্রান্তিক জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উপজেলার ধারা ইউনিয়নের পূর্বধারা এলাকায় গড়ে তোলা হয় ‘পূর্বধারা কমিউনিটি ক্লিনিক’। এর ওপরই ওই এলাকার কয়েক গ্রামের মানুষ নির্ভরশীল। কিন্তু দীর্ঘদিন ধরে এটি বন্ধ থাকায় দূরদূরান্ত থেকে গিয়ে রোগীরা খালি হাতে ফিরে যাচ্ছে।
১২ মিনিট আগে