
নরসিংদী সংবাদদাতা
নরসিংদী সংবাদদাতা
সকল লেখা

মাধবদীতে প্রেমিককে কোপানোর জেরে প্রেমিকার বাড়িতে আগুন
নরসিংদীর মাধবদীতে সাজ্জাদ হোসেন (২২) নামে এক যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে তাঁর প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। এর জেরে ক্ষিপ্ত ওই যুবকের স্বজনেরা ওই প্রেমিকার বাড়িসহ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।

প্রহরীকে অস্ত্র ঠেকিয়ে পল্লী বিদ্যুতের তার-যন্ত্রাংশ লুট
নরসিংদীর পলাশ উপজেলায় একটি পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা চালিয়ে নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৪ লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক সরঞ্জাম লুট করে নিয়েছে একটি দুর্বৃত্ত চক্র। আজ রোববার (২৬ এপ্রিল) ভোরে উপজেলার ঘোড়াশাল এলাকার ভাগদী ২০ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় শিক্ষকের ওপর হামলা, গ্রেপ্তার ২
নরসিংদীর শিবপুরে প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় এক শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন ওই শিক্ষক। এ ঘটনায় দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নরসিংদীতে পৃথক স্থানে দুটি মরদেহ উদ্ধার
রোববার সন্ধ্যায় কাজ শেষে মাধবদীতে ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে গুরুতর আহত করে এবং তাঁর মোবাইল ফোন ও সোনার আংটি ছিনিয়ে নেয়। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় হানিফ নামের এক সিএনজিচালিত অটোরিকশার চালক তাঁকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ
নরসিংদীর মাধবদী থানাধীন মহিষাসুরা ইউনিয়নের বালুসাইর উত্তরপাড়া গ্রামে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম আজাদ (৫৭) নামের এক বৃদ্ধকে আটক করেছে এলাকাবাসী। রোববার (১৯ এপ্রিল ২০২৬) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নরসিংদীতে কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর হামলা
নরসিংদীর রায়পুরায় সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে কলেজ চলাকালে ক্যাম্পাসে প্রবেশ করে এ হামলা চালানো হয়।

মাধবদীতে পৌর বর্জ্যের দুর্গন্ধ ও দূষণের প্রতিবাদে মানববন্ধন, সড়ক অবরোধ
আন্দোলনকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মাধবদী ও নরসিংদী পৌরসভার বর্জ্য যথাযথভাবে অপসারণ না করায় পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে মসজিদে নামাজ আদায়সহ ধর্মীয় কার্যক্রম ও জনসাধারণের চলাচলে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হচ্ছে।

নরসিংদীতে জুলাই হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
নরসিংদীর মাধবদী উপজেলার নূরালাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জুলাই হত্যা মামলার আসামি আরিফ হোসেনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় নূরালাপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কারখানার বর্জ্যে নদীর পানি ‘আলকাতরা’
নরসিংদীতে কলকারখানার বিষাক্ত বর্জ্যে নদ-নদীর পানি ভয়াবহ দূষণের কবলে পড়েছে। একসময়ের জীবন্ত নদীগুলো হারাচ্ছে স্বাভাবিক প্রবাহ ও প্রাণ। এতে নদীতীরবর্তী মানুষের জীবনযাত্রা, পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।

অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ারের বদলির প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম আনোয়ারের বদলির প্রতিবাদে সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পৃথক বাড়ি থেকে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মুসান্না গালিব মিমের মা-বাবা অন্যত্র বসবাস করায় তিনি নিজ বাড়িতে একাই থাকতেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তাঁর বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর পচন ধরা মরদেহ উদ্ধার করে।

হাতে তৈরি জুতা শিল্প: ঈদের বিক্রিই ভরসা
নরসিংদী জেলার আরগীনগর মোড়ে গেলেই প্রথমেই নাকে ভেসে আসে একধরনের তীব্র আঠার গন্ধ। চারপাশে তাকালেই দেখা যায়, বিভিন্ন শিল্পকারখানার বাইরে ছোট ছোট কারিগরদের হাতে তৈরি হচ্ছে জুতা। সেই জুতার আঠার ঘ্রাণই যেন জানান দেয়—এখানে এখনো টিকে আছে ঐতিহ্যবাহী হাতে তৈরি জুতার কারখানা।

টিকে থাকার লড়াই করে যাচ্ছেন হাতে তৈরি জুতার কারিগরেরা
নরসিংদী জেলার আরগীনগর মোড়ে গেলেই প্রথমেই নাকে ভেসে আসে একধরনের তীব্র আঠার গন্ধ। চারপাশে তাকালেই দেখা যায়, বিভিন্ন শিল্পকারখানার বাইরে ছোট ছোট কারিগরদের হাতে তৈরি হচ্ছে জুতা।

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি
নরসিংদীতে চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থান নিয়ে আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম আনোয়ারকে জেলা পুলিশ থেকে সরিয়ে সিআইডিতে বদলি করা হয়েছে। গতকাল সোমবার (১৬ মার্চ) বিকেলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ‘জনস্বার্থে’ এ বদলির কথা...

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার
নরসিংদীর পলাশ উপজেলায় ছাত্রদলের কর্মী জাহিদুল ইসলামকে (২৫) ছুরিকাঘাতে হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে র্যাব-১১ নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম এ তথ্য জানান।

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা
নরসিংদীর মাধবদীতে জাহিদুল ইসলাম পলাশ (২৫) নামে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
