
নরসিংদীর মাধবদীতে জাহিদুল ইসলাম পলাশ (২৫) নামে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহিদুল উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুরের মোশাররফ হোসেন ভূঁইয়ার ছেলে। তিনি ওই ইউনিয়নের ছাত্রদলের কর্মী ছিলেন। তিনি সেখেরচর হাটে ব্যবসা করতেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, কেউ জাহিদুলকে রাতে ফোন দিয়ে মাধবদীর নোয়াপাড়ায় ডেকে নেয়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে দ্রুত নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান বলেন, ‘তার বুকে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনার তদন্ত চলছে এবং দায়ীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। নিহতের পরিবার জানাজা ও দাফন শেষে থানায় মামলা করবে।

সৌদি আরবের রাজধানী রিয়াদে উটের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁদের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। নিহত ব্যক্তিরা হলেন হারুনুর রশিদ হারুন ও রাসেল হোসেন। তাঁরা লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে
প্রখ্যাত গণসংগীতশিল্পী, গীতিকার ও সংগীতশিক্ষক কামরুদ্দীন আবসারের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। আজ সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কামরুদ্দীন আবসারের মরদেহ আনা হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনপর্ব চলে।
১ ঘণ্টা আগে
রাজধানীতে রিকশা, অটোরিকশা ও ভ্যান চলাচল বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, শৃঙ্খলাপূর্ণ পরিবহনব্যবস্থা গড়ে তুলতে রিকশা ও অটোরিকশাকে লাইসেন্সের আওতায় আনা হবে।
২ ঘণ্টা আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নৈহাটী পশুর হাটে ঈদুল আজহা উপলক্ষে প্রায় ৪০ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। তবে সরকারি কোষাগারে জমা দেখানো হয়েছে ১৫ লাখ ৮০ হাজার টাকা। বাকি অর্থের হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে প্রশাসন তদন্তের কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে