Ajker Patrika
Add

নকলা (শেরপুর) প্রতিনিধি

নকলা (শেরপুর) প্রতিনিধি

সকল লেখা
জমি নিয়ে বিরোধে মাজার ভাঙচুরের অভিযোগ, গ্রেপ্তার ১

জমি নিয়ে বিরোধে মাজার ভাঙচুরের অভিযোগ, গ্রেপ্তার ১

শেরপুরের নকলায় আফরোজ লেংটার মাজার ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় আসাদুজ্জামান কেনু (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

৩ ঘণ্টা আগে
নকলায় ৭ অবৈধ ইটভাটায় অভিযান, সাড়ে ২২ লাখ টাকা জরিমানা

নকলায় ৭ অবৈধ ইটভাটায় অভিযান, সাড়ে ২২ লাখ টাকা জরিমানা

অভিযানকালে উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা সাতটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর বিভিন্ন ধারায় ভাটামালিকদের মোট ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

২২ ডিসেম্বর ২০২৫
প্রধান শিক্ষকের পদ নিয়ে দ্বন্দ্ব, ব্যাহত পাঠ

প্রধান শিক্ষকের পদ নিয়ে দ্বন্দ্ব, ব্যাহত পাঠ

শেরপুরের নকলায় এক শিক্ষাপ্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ নিয়ে চাচি ও ভাতিজার মধ্যে টানাটানি চলছে। ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষক ও কর্মচারীদের অবরুদ্ধ এবং লেখাপড়ার সুশৃঙ্খল অবস্থা ফিরিয়ে আসার দাবি জানিয়েছে। না হলে সবাইকে ছাড়পত্র (টিসি) দিয়ে বিদায় করে দিতে...

২৭ ফেব্রুয়ারি ২০২৫
শেরপুরে পারিবারিক কবরস্থানে জাবি শিক্ষার্থী আফসানার দাফন

শেরপুরে পারিবারিক কবরস্থানে জাবি শিক্ষার্থী আফসানার দাফন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নিহত জাবি শিক্ষার্থী আফসানা করিম রাচিকে (১৯) নিজ গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল বুধবার রাতে আফসানার দাফন সম্পন্ন করেন পরিবারের লোকজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসী।

২১ নভেম্বর ২০২৪
ডোবায় দরজির গলাকাটা লাশ, মুখ-গলায় আঘাতের চিহ্ন

ডোবায় দরজির গলাকাটা লাশ, মুখ-গলায় আঘাতের চিহ্ন

শেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।

১৫ নভেম্বর ২০২৪
নকলায় বন্যায় তলিয়েছে ৭ হাজার হেক্টর আমন ধান

নকলায় বন্যায় তলিয়েছে ৭ হাজার হেক্টর আমন ধান

ভারী বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নকলায় বন্যার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, ফসলের মাঠ, বসতবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান। প্রায় ৫ শতাধিক পুকুর ভেসে গেছে। কমপক্ষে ৭ হাজার হেক্টর জমির আমন ও ২০০ হেক্টর জমির মৌসুমি শাক-সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ২০ হাজ

০৬ অক্টোবর ২০২৪
আন্দোলনে গুলিতে নিহত গার্মেন্টসকর্মীর মরদেহ ২ মাস পর আদালতের নির্দেশে উত্তোলন

আন্দোলনে গুলিতে নিহত গার্মেন্টসকর্মীর মরদেহ ২ মাস পর আদালতের নির্দেশে উত্তোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহতের দুই মাস পর গার্মেন্টসকর্মী শফিক মিয়ার (২৮) মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নকলার গণপদ্দী ইউনিয়নের চিথলীয়া গ্রামে একটি পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। 

০৩ অক্টোবর ২০২৪
নকলায় বিকাশ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

নকলায় বিকাশ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

শেরপুরের নকলায় দোকান থেকে শফিকুল ইসলাম (৬০) নামের এক বিকাশ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে টালকী ইউনিয়নের সাইলামপুর গ্রামে পাকা সড়কের পাশে দিহান স্টোরে এ ঘটনা ঘটে।

১১ আগস্ট ২০২৪
নকলায় পিকআপ ভ্যানচাপায় গৃহবধূ নিহত, আহত ২

নকলায় পিকআপ ভ্যানচাপায় গৃহবধূ নিহত, আহত ২

শেরপুরের নকলায় গণপদ্দী ইউনিয়নের পূর্ব চিথলিয়া এলাকায় পিকআপ ভ্যানের চাপায় শাপলা বেগম (২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন শাপলার এক শিশুসন্তানসহ দুজন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

০১ আগস্ট ২০২৪
কুকুর মারার ফাঁদ বানাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু 

কুকুর মারার ফাঁদ বানাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু 

শেরপুরের নকলায় কুকুর মারতে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সুরুজ্জামান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জয়নাল আবেদীন (৩৫) নামে আরেক কৃষক আহত হয়ে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আজ শনিবার (১৫ জুন) বিকেলে পাঠাকাটা ইউনিয়নের নামা কৈয়াকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। 

১৫ জুন ২০২৪
নকলায় বিদ্যুতের তারে জড়িয়ে ২ জনের মুত্যু

নকলায় বিদ্যুতের তারে জড়িয়ে ২ জনের মুত্যু

শেরপুরের নকলায় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে এক পরিবারের ২ জনের মৃত্যু ও একজন আহত হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে টালকী ইউনিয়নের মজিদবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। 

২৯ মে ২০২৪
মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের

মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের

শেরপুরের নকলায় অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে অটোরিকশায় থাকা তিনজন নিহত ও পঁচজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নকলা পৌরসভার গড়েরগাঁও কান্দাপাড়া এলাকার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন

০৮ মে ২০২৪
শেরপুরে শ্বশুরবাড়ির পাশের কড়ইগাছ থেকে ট্রাকচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরে শ্বশুরবাড়ির পাশের কড়ইগাছ থেকে ট্রাকচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরের নকলায় শ্বশুরবাড়ির পাশের কড়ইগাছ থেকে ঝুলন্ত অবস্থায় আব্দুর রহিম (৪০) নামে এক ট্রাকচালকের মরদেহ উদ্ধার করেছে নকলা থানা-পুলিশ। আজ রোববার সকালে পাঠাকাটা ইউনিয়নের নামা কৈয়াকুড়ি গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া বিষয়টি নিশ্চিত করেন। 

১৪ এপ্রিল ২০২৪
পুরুষের পাশাপাশি নারীদের স্বাবলম্বী করা প্রয়োজন: মতিয়া চৌধুরী

পুরুষের পাশাপাশি নারীদের স্বাবলম্বী করা প্রয়োজন: মতিয়া চৌধুরী

জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, ‘নারীদের স্বাবলম্বী করে তুলতে না পারলে দেশের উন্নয়ন সম্ভব নয়। এ জন্য প্রয়োজন নারী শিক্ষাকে এগিয়ে নেওয়া। পুরুষের পাশাপাশি নারীদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তাদের স্বাবলম্বী করে তোলা।’ 

০৩ এপ্রিল ২০২৪
এবার মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের প্রতিবাদে কারাবন্দী সাংবাদিক রানার বিরুদ্ধে মানববন্ধন

এবার মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের প্রতিবাদে কারাবন্দী সাংবাদিক রানার বিরুদ্ধে মানববন্ধন

শেরপুরের নকলায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরকে ধাক্কা দেওয়া ও তাঁর সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদে কারাবন্দী সাংবাদিক শফিউজ্জামান রানার বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। আজ সোমবার (১১ মার্চ) সকালে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ঢাকা-শেরপুর আঞ্চলিক

১২ মার্চ ২০২৪
তথ্য চাওয়ায় সাংবাদিককে কারাদণ্ড: মতবিনিময় সভায় ব্যাখ্যা দিলেন ইউএনও 

তথ্য চাওয়ায় সাংবাদিককে কারাদণ্ড: মতবিনিময় সভায় ব্যাখ্যা দিলেন ইউএনও 

প্রকল্পের কম্পিউটার ও ল্যাপটপ ক্রয়সংক্রান্ত তথ্য চাওয়াকে কেন্দ্র করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দৈনিক দেশ রূপান্তরের শেরপুরের নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানাকে কারাদণ্ড দেওয়ার পর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করে তাঁর ব্যাখ্যা দিয়েছেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন। 

১০ মার্চ ২০২৪