
শেরপুরের নকলায় দোকান থেকে শফিকুল ইসলাম (৬০) নামের এক বিকাশ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে টালকী ইউনিয়নের সাইলামপুর গ্রামে পাকা সড়কের পাশে দিহান স্টোরে এ ঘটনা ঘটে।
থানা-পুলিশের কার্যক্রম না থাকায় আজ রোববার সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ এলাকাবাসীর সহযোগিতায় লাশ থানায় নিয়ে যায় নিহতের পরিবার।
নিহত শফিকুল ওই এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। তাঁর বাড়ি থেকে ঘটনাস্থলের দূরত্ব ৬০ মিটারের মতো। শফিকুল দীর্ঘদিন ধরে বিকাশ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাঁর শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে।
শফিকুলের চাচা সাইয়্যিদ ইয়াহিয়া বলেন, ‘শফিকুলের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা ছিল না। দেশের চলমান পরিস্থিতি ও নকলা থানা-পুলিশের কোনো কার্যক্রম থাকায় নিরাপত্তার কথা ভেবে শফিকুল রাত ৯টার দিকে দোকান বন্ধ করে দোকানে ঘুমিয়ে পড়েন। পরে কে বা কারা দোকানে ঢুকে তাঁকে খুন করে টাকাপয়সা নিয়ে যায়। সকালে খরিদ্দারের চিৎকারে দোকানে এসে আমরা ঘটনা জানতে পারি।’
টালকী ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন বুলবুল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী ও শফিকুলের পরিবারের সহযোগিতায় তাঁর লাশ ভ্যানগাড়ি করে নকলা থানায় পাঠিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের আজকের পত্রিকাকে বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাতক্ষীরায় জনবলের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে মাছের ভাইরাস পরীক্ষার আট কোটি টাকার ল্যাব। এদিকে ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় প্রতিবছর মরে যাচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। মৎস্যজীবীদের দাবি, অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে সচল করা হোক বহুল কাঙ্ক্ষিত এই ল্যাব।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা জমে উঠেছে। গতকাল শুক্রবার নগরীর বাণিজ্যিক এলাকা চকবাজার, গির্জামহল্লা, বিবির পুকুর পাড়ের বিপণিবিতানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। নগরীতে গরিবের বাজার খ্যাত হাজী মো. মহসীন মার্কেট এবং সিটি মার্কেটেও ঈদবাজার করতে এসেছেন অনেকে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় বিশেষ স্থান করে নিয়েছে ‘ফকির কবিরের’ চাক সেমাই। প্রায় ৯০ বছরের ঐতিহ্য ও স্বাদের ধারাবাহিকতায় এখনো জনপ্রিয় এই সেমাই। নগরের চকবাজার এলাকার কাপাসগোলা সড়কের তেলিপট্টির মুখে অবস্থিত মেসার্স ফকির কবির বেকারি।
২ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলায় মোট ৩৩টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৭টিরই কোনো ধরনের অনুমোদন নেই। জনবসতি এবং এর আশপাশে গড়ে তোলা এসব ভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে আশপাশের গাছপালা ও কৃষিজমির ক্ষতি করছে।
২ ঘণ্টা আগে