Ajker Patrika
Add

ঢাবি সংবাদদাতা

ঢাবি সংবাদদাতা

সকল লেখা
ঢাবি ছাত্র সাম্য হত্যা: মামলা তদন্তে গাফিলতির অভিযোগ ছাত্রদলের

ঢাবি ছাত্র সাম্য হত্যা: মামলা তদন্তে গাফিলতির অভিযোগ ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এস এম শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে গাফিলতি ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে সংগঠনটি। আজ শনিবার (৩১ মে) দুপুর ১২টা ৫০ মিনিটে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়

৩১ মে ২০২৫
এনসিপি জুলাইকে কুক্ষিগত, দুর্নীতির প্রসার ও একতা বিনষ্ট করেছে: ইনকিলাব মঞ্চ

এনসিপি জুলাইকে কুক্ষিগত, দুর্নীতির প্রসার ও একতা বিনষ্ট করেছে: ইনকিলাব মঞ্চ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পুরো জুলাইকে কুক্ষিগত ও দুর্নীতির প্রসার ঘটিয়ে একতা বিনষ্ট করেছে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। তিনি বলেন, ‘এনসিপির তিনটি বড় ভুল হলো—তারা জুলাইকে কুক্ষিগত করেছে, দলে দুর্নীতির প্রসার ঘটিয়েছে এবং একতা বিনষ্ট করেছে।’

২৪ মে ২০২৫
সাম্য হত্যায় সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ, যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ছাত্রদলের

সাম্য হত্যায় সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ, যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় প্রশাসনের তথাকথিত আইওয়াশ প্রক্রিয়ার বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির নেতা-কর্মীদের অভিযোগ, হত্যার ৯ দিন পেরিয়ে গেলেও প্রকৃত খুনিদের গ্রেপ্তার করা হয়নি, তদন্তে নেই কোনো স্বচ্ছতা বা দৃশ্যমান অগ্রগতি।

২২ মে ২০২৫
সাম্য হত্যাকাণ্ড নিরাপত্তাহীন বাংলাদেশের প্রতিচ্ছবি: সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীরা

সাম্য হত্যাকাণ্ড নিরাপত্তাহীন বাংলাদেশের প্রতিচ্ছবি: সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীরা

শহীদ শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের বিচার, প্রশাসনিক ব্যর্থতা এবং নিরাপদ ক্যাম্পাস গঠনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ মে) বিকেল ৪টা ৩০ মিনিটে ঢাবি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তাঁরা এ সংবাদ সম্মেলন করেন।

১৯ মে ২০২৫
সাম্য হত্যা মামলার আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু

সাম্য হত্যা মামলার আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের লাউঞ্জে আয়োজিত এক বৈঠকে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এমনটি জানান।

১৭ মে ২০২৫
৭০ শতাংশ অপরাধ সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে হয়: উপদেষ্টা আসিফ

৭০ শতাংশ অপরাধ সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে হয়: উপদেষ্টা আসিফ

সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা ও সংস্কার উদ্যোগে নড়েচড়ে বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘদিন ধরে উদ্যান ঘিরে চলা মাদক, গ্যাং ও অপরাধী চক্রের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার সিনেট ভবনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা...

১৪ মে ২০২৫
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা: ৭ সদস্যের তদন্ত কমিটি করল ঢাবি

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা: ৭ সদস্যের তদন্ত কমিটি করল ঢাবি

গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে দুর্বৃত্তদের হামলায় সাম্য নিহত হন। এ ঘটনায় আজ বুধবার কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

১৪ মে ২০২৫
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা: ছাত্রদলের বিক্ষোভে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা: ছাত্রদলের বিক্ষোভে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫) দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করা হয়।

১৪ মে ২০২৫
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত

সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত

সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগার পর কথাকাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ঢামেকে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।

১৪ মে ২০২৫
ঢাবিতে পরিবেশবান্ধব শাটল বাসে চাকরি করতে পারছেন শিক্ষার্থীরা

ঢাবিতে পরিবেশবান্ধব শাটল বাসে চাকরি করতে পারছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘অন-ক্যাম্পাস চাকরি’ চালু করেছে পরিবেশবান্ধব সংগঠন ‘গ্রিন ফিউচার বাংলাদেশ’। বর্তমানে পরীক্ষামূলকভাবে চারটি বৈদ্যুতিক শাটল বাস এ কার্যক্রমেরই অংশ। প্রতিটি বাসে ১৪ জন যাত্রী পরিবহনের সুবিধা রয়েছে এবং ৩ ঘণ্টার শিফটে চারজন করে শিক্ষার্থী দায়িত্ব পালন করছেন সকাল ৮ট

১৩ মে ২০২৫
১৪ দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জুলাই ঐক্যের

১৪ দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জুলাই ঐক্যের

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগকেও স্থায়ীভাবে নিষিদ্ধ করার এবং দলটির রাজনৈতিক নিবন্ধন বাতিলের দাবি জানায় জুলাই ঐক্য। এ ছাড়া আওয়ামী লীগের সব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনও নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

১৩ মে ২০২৫
আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত যমুনার সামনে অবস্থান করবে এনসিপি

আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত যমুনার সামনে অবস্থান করবে এনসিপি

আওয়ামী লীগকে ‘গণহত্যাকারী’ দল হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার সুস্পষ্ট রোডম্যাপ দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন ‘যমুনা’র সামনে আজ বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছে দলের দক্ষিণাঞ্চলীয়...

০৮ মে ২০২৫
সোমবারের মধ্যে পিএসসি সংস্কার কমিশনের রূপরেখা না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

সোমবারের মধ্যে পিএসসি সংস্কার কমিশনের রূপরেখা না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

আগামী সোমবারের মধ্যে সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কাঠামো ও ৮ দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রকাশ না হলে আরও কঠোর কর্মসূচি দিয়েছে পিএসসি সংস্কার আন্দোলন। আজ বৃহস্পতিবার (৮ মে) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি থেকে চাকরিপ্রার্থীরা জড়ো হয়ে কলাভবন ও রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে

০৮ মে ২০২৫
পিএসসি সংস্কারের দাবিতে আবার বিক্ষোভের ঘোষণা

পিএসসি সংস্কারের দাবিতে আবার বিক্ষোভের ঘোষণা

৪৬তম বিসিএসের প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিতের পরও সংস্কার প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় পিএসসি সংস্কার দাবিতে আবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে মিছিল শুরু হবে, পাশাপাশি দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতেও কর্মসূচি পালনের ডাক দ

০৭ মে ২০২৫
হাসনাতের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

হাসনাতের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। তারা মিছিল ও সমাবেশ থেকে আওয়ামী লীগসহ এর সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।

০৫ মে ২০২৫
ঢাবিতে শাটল চালু ও কোটা বাতিল চেয়ে স্মারকলিপি প্রদান

ঢাবিতে শাটল চালু ও কোটা বাতিল চেয়ে স্মারকলিপি প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানজট ও শব্দদূষণ কমানো এবং টেকসই পরিবেশবান্ধব শাটল সার্ভিস চালুর দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীদের একটি দল। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।

০৪ মে ২০২৫