সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। নিহত শাহরিয়ার আলম সাম্য শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক।
মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে রক্তাক্ত অবস্থায় সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান সহপাঠীরা। চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, ‘চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তার ডান পায়ে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে।’
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মঙ্গলবার রাত ১২টার দিকে সাম্য ও তার দুই বন্ধু সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে বাইক আরোহীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ৮-১০ জনের একটি দল তাঁদের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা সাম্যের মাথা ও পায়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। তিনি গুরুতর আহত হন।
সাম্যের বন্ধু বায়েজিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কালী মন্দিরসংলগ্ন ক্যান্টিনে আড্ডা শেষে বের হচ্ছিলাম। তখন হঠাৎ দুর্বৃত্তদের হামলার শিকার হই। সাম্য ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণে অচেতন হয়ে পড়ে। পরে মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মুনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। সাম্যকে ঢামেকে নেওয়া হয়, তবে সেখানে তিনি মারা যান। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।’
নিহতের সহপাঠি আশরাফুল ইসলাম রাফি জানান, সাম্য থাকতেন এফ রহমান হলের ২২২ নম্বর রুমে। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।

বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ শনিবার বিকেলে জাতীয় মুক্তি কাউন্সিল সিলেট জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
২৫ মিনিট আগে
পিরোজপুরের বলেশ্বর নদীতে মাছ ধরার একটি ট্রলারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি উদ্ধার করেছে কোস্ট গার্ড ও পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত ট্রলারটি আটক করা হয়। তবে ট্রলারে থাকা মাঝিসহ ৪-৫ জন পালিয়ে যায়।
৩৯ মিনিট আগে
মাদক মামলার এক আসামিকে আদালতে নেওয়ার পথে তাঁর মুক্তির দাবিতে নীলফামারী জেলা পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকে জড়ো হন স্বজন ও স্থানীয়রা। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের হট্টগোল ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ২০ জনকে আটক করে।
১ ঘণ্টা আগে