ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানজট ও শব্দদূষণ কমানো এবং টেকসই পরিবেশবান্ধব শাটল সার্ভিস চালুর দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীদের একটি দল। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ক্যাম্পাসে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে শুধু রেজিস্টার্ড চলাচল নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পরিবেশ রক্ষায় একটি কার্বনমুক্ত, টেকসই শাটল সার্ভিস চালুর দাবি জানান তাঁরা।
বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘ট্রান্সজেন্ডার শব্দটি একটি বিতর্কিত পরিভাষা, যা আমাদের সমাজ ও শিক্ষাব্যবস্থায় জোরপূর্বকভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। আমরা শুরু থেকেই এই কোটার বিরোধিতা করে এসেছি। প্রশাসন দাবি মেনে নিলেও ভর্তি বিজ্ঞপ্তিতে এখনো শব্দটি ব্যবহৃত হচ্ছে।’ তিনি জানান, প্রক্টর তাঁদের আশ্বস্ত করেছেন, ভবিষ্যতে এ শব্দ আর ব্যবহার করা হবে না।
ডাকসু নির্বাচন প্রসঙ্গে মুসাদ্দেক আলী বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে জুলাই গণহত্যায় মদদ দেওয়া শিক্ষক-শিক্ষার্থীদের বিচারের আওতায় আনতে হবে।
এ সময় মুসাদ্দেক আলী জানান, প্রশাসন ইতিমধ্যে গঠনতন্ত্র ও আচরণবিধি চূড়ান্ত করেছে এবং ভোটার তালিকা প্রস্তুত ও নির্বাচন কমিশন গঠনের কাজ করছে।
শিক্ষার্থী এ বি জুবায়ের বলেন, ‘আমাদের লক্ষ্য একটি নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা। রিকশা ও অটোরিকশার কারণে ক্যাম্পাসে যানজট লেগেই থাকে। আমরা চাই নির্ধারিত কিছু রেজিস্টার্ড রিকশা থাকুক, যারা নির্ধারিত ভাড়ায় সেবা দেবে।’
জুবায়ের আরও বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো পরিবেশবান্ধব শাটল বাসের সিস্টেম ঢাবিতেও চালু হলে শিক্ষার্থীদের দুর্ভোগ অনেকটাই কমে যাবে। প্রশাসনও আমাদের সঙ্গে একমত প্রকাশ করেছে এবং শিগগির ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।’

রংপুরের পীরগঞ্জে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় পরিচালিত নগর মাতৃসদন কেন্দ্রে প্রসূতি ও নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। চিকিৎসায় চরম অবহেলা ও অনিয়মের অভিযোগে স্থানীয়দের বিক্ষোভের মুখে আজ বৃহস্পতিবার হাসপাতালটির সব...
৪ মিনিট আগে
চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই শ্রমিক সমিতির বিরোধে চাঁপাইনবাবগঞ্জের সব রুটে বাস ও ট্রাক চলাচল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বন্ধ ছিল। আলোচনা ও সমঝোতার উদ্যোগের পর বিকেল ৩টার দিকে কর্মবিরতি প্রত্যাহার হলে প্রায় ৯ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
১৫ মিনিট আগে
যশোরে হাসপাতালে সিজার করাতে এসে এক নবজাতকের মৃত্যু হয়েছে। চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্টদের অবহেলা ও অসাবধানতায় অপারেশনের সময় নবজাতকের মাথা, ঠোঁট ও শরীরের বিভিন্ন স্থানে কেটে যাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা।
১৮ মিনিট আগে
রাজশাহীর পুঠিয়া উপজেলায় সাত বছর বয়সী সৎ ছেলে মো. রিফাতকে শ্বাসরোধ ও গলা কেটে হত্যার দায়ে মোহাম্মদ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার রাজশাহীর অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালত এ রায় দেন। ২০১৯ সালের ২৮ মে সংঘটিত এ ঘটনায় আসামি গ্রেপ্তারের পর থেকেই কারাগারে ছিলেন।
২২ মিনিট আগে