
আওয়ামী লীগকে ‘গণহত্যাকারী’ দল হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার সুস্পষ্ট রোডম্যাপ দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন ‘যমুনা’র সামনে আজ বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছে দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
এদিকে, যমুনা ভবনের আশপাশে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এক ফেসবুক পোস্টে হাসনাত বলেন, ‘যতক্ষণ না আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণের স্পষ্ট ঘোষণা আসে, ততক্ষণ আমাদের অবস্থান চলবে।’ তিনি আরও মন্তব্য করেন, ‘যার এজেন্ডায় আওয়ামী লীগ নিষিদ্ধের বয়ান নেই, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’

পূর্ববর্তী আরেক পোস্টে হাসনাত অভিযোগ করেন, ‘খুনিদের নিরাপদে পালাতে দেওয়া হচ্ছে, পুলিশ ধরলেও আদালত জামিন দিচ্ছে, এমনকি শিরীন শারমিনকে বাসায় গিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থায় পাসপোর্ট করে দেওয়া হচ্ছে।’ তিনি প্রশ্ন তোলেন, “ইন্টারিম সরকার এখন পর্যন্ত কী বিচার ও সংস্কার করেছে?’
এদিকে জানা গেছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র তার দেশত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।

সংসদ অধিবেশনে আওয়ামী লীগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের মধ্যে বাহাস হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সম্প্রতি একটি সাক্ষাৎকারে আওয়ামী লীগ দল হিসেবে রাজনীতি করতে চাইলে আপত্তি থাকার কথা নয় বলে মন্তব্য করেছেন
১১ ঘণ্টা আগে
চট্টগ্রামের পর এবার রংপুর অভিমুখে লংমার্চ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দাবিতে পরবর্তী এই কর্মসূচি বাস্তবায়নে বৈঠক করেছে জামায়াতে ইসলামী।
১৪ ঘণ্টা আগে
চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালির ভেনিসে যাওয়া অভিনেত্রী বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান দলের মহিলা বিভাগের প্রচার সেক্রেটারি নাজমুন নাহার।
১৫ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গতকাল সোমবার বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে আজ মঙ্গলবার জানিয়েছে জামায়াতের প্রচার বিভাগ।
১৫ ঘণ্টা আগে