Ajker Patrika
Add

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি 

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি 

সকল লেখা
ছাত্রীকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শিক্ষক জামিনে বেরিয়েই বাদীকে হুমকি

ছাত্রীকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শিক্ষক জামিনে বেরিয়েই বাদীকে হুমকি

নাটোরের গুরুদাসপুরে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফিরোজুল ইসলাম (৪৮) নামের এক শিক্ষক উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। উচ্চ আদালতের আদেশে গত মঙ্গলবার রাতে রাজশাহী কারাগার থেকে মুক্তির পর ফিরোজুলকে শতাধিক গাড়ির বহর নিয়ে ফুল দিয়ে বরণ করেন তাঁর সমর্থকেরা।

১৬ দিন আগে
নাটোরে জমির দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১৫

নাটোরে জমির দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১৫

নাটোরের গুরুদাসপুরে জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুমারখালি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। স্থানীয় ময়নাল শেখ ও নজরুল শেখের সমর্থকদের মধ্যে হয় এই সংঘর্ষ। সংঘর্ষে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১৯ সেপ্টেম্বর ২০২৬
ধানুড়া বালিকা বিদ্যালয়: দুটি ভবন ভেঙে বিক্রি, জানে না প্রশাসন

ধানুড়া বালিকা বিদ্যালয়: দুটি ভবন ভেঙে বিক্রি, জানে না প্রশাসন

নাটোরের গুরুদাসপুরে নিয়মনীতি উপেক্ষা করে একটি বিদ্যালয়ের দুটি ভবন ভেঙে বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এত দিন কেউ মুখ না খুললেও নড়েচড়ে বসেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রধান শিক্ষককে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

০১ সেপ্টেম্বর ২০২৬
গুরুদাসপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স-কাভার্ড ভ্যান সংঘর্ষে আহত ৮

গুরুদাসপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স-কাভার্ড ভ্যান সংঘর্ষে আহত ৮

নাটোরের গুরুদাসপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে লাশবাহী অ্যাম্বুলেন্স ও আরএফএল কোম্পানির একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আটজন আহত হয়েছেন। আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

৩১ আগস্ট ২০২৬
নাটোরে ২ শিশুর লাশের সুরতহাল নিয়ে ‘জনরোষ’, দুই পুলিশ সদস্য প্রত্যাহার

নাটোরে ২ শিশুর লাশের সুরতহাল নিয়ে ‘জনরোষ’, দুই পুলিশ সদস্য প্রত্যাহার

নাটোরের গুরুদাসপুরে নন্দকুঁজা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যুর পর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করতে গিয়ে জনরোষের শিকার হওয়া দুই পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে...

২৬ আগস্ট ২০২৬
শিক্ষকদের চাঁদায় ‘শিক্ষার মান উন্নয়নে’ সভা, এমপিকে সংবর্ধনা

শিক্ষকদের চাঁদায় ‘শিক্ষার মান উন্নয়নে’ সভা, এমপিকে সংবর্ধনা

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য (এমপি) মো. আব্দুল আজিজকে শিক্ষকদের চাঁদার টাকায় সংবর্ধনা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার দিনব্যাপী গুরুদাসপুর উপজেলা চত্বরে মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে এ সংবর্ধনা ও ‘শিক্ষার মান উন্নয়নে সভা’ অনুষ্ঠিত হয়।

২২ আগস্ট ২০২৬
কচুরিপানার দখলে নন্দকুঁজা, হুমকিতে জীববৈচিত্র্য

কচুরিপানার দখলে নন্দকুঁজা, হুমকিতে জীববৈচিত্র্য

বর্ষায় পানিতে টইটুম্বুর নাটোরের নন্দকুঁজা নদী। কিন্তু নদীজুড়ে কচুরিপানার বিস্তারে থমকে গেছে নৌ চলাচল, ব্যাহত হচ্ছে মাছের প্রজনন, ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য। দীর্ঘদিনেও কচুরিপানা অপসারণে কার্যকর উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নদীপারের বাসিন্দারা...

০৬ আগস্ট ২০২৬
গুরুদাসপুর পৌরসভা: ড্রেন নির্মাণে ধীরগতি বাসিন্দাদের দুর্ভোগ

গুরুদাসপুর পৌরসভা: ড্রেন নির্মাণে ধীরগতি বাসিন্দাদের দুর্ভোগ

নাটোরের গুরুদাসপুর পৌরসভার আরসিসি ড্রেন নির্মাণকাজে অনিয়ম ও ধীর গতির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে চিঠি দিয়েও কাজ শেষ করাতে পারছে না কর্তৃপক্ষ। সময়মতো কাজ শেষ না হওয়ায় অন্তত ১০০ পরিবার দুর্ভোগ পোহাচ্ছে।

০৪ আগস্ট ২০২৬
মাঠের জলাবদ্ধতায় বন্ধ শিক্ষার্থীদের অ্যাসেম্বলি-খেলাধুলা

মাঠের জলাবদ্ধতায় বন্ধ শিক্ষার্থীদের অ্যাসেম্বলি-খেলাধুলা

নাটোরের গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের প্রায় ৮ বিঘা আয়তনের খেলার মাঠটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এতে দুই মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে শিক্ষার্থীদের অ্যাসেম্বলি (প্রাত্যহিক সমাবেশ) ও খেলাধুলা। মাঠের এমন অনুপযোগী পরিবেশে ব্যাহত হচ্ছে প্রধানমন্ত্রী ঘোষিত ‘নতুনকুঁড়ি’ কর্মসূচির

০৪ আগস্ট ২০২৬
সরকারি চিকিৎসক ক্লিনিকের মালিক, পায়ে অস্ত্রোপচারের পর ড্রিলের ফলা রেখেই করলেন সেলাই

সরকারি চিকিৎসক ক্লিনিকের মালিক, পায়ে অস্ত্রোপচারের পর ড্রিলের ফলা রেখেই করলেন সেলাই

পায়ের গোড়ালির ওপরে অস্ত্রোপচারের সময় হাড়ের ভেতর ড্রিল মেশিনের ফলা (ক্ষুদ্র অংশ) রেখেই সেলাই করার অভিযোগ উঠেছে নাটোরের বনপাড়ার জাহেদা ক্লিনিকের এক চিকিৎসকের বিরুদ্ধে। এতে ক্ষতস্থানে পচন ধরে ভুক্তভোগী নারী আনোয়ারা বেগমের পা কেটে ফেলার উপক্রম হয়।

২২ জুলাই ২০২৬
গুরুদাসপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ৬ শিশু

গুরুদাসপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ৬ শিশু

হামলাইকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একদল শিশু ব্যাডমিন্টন খেলছিল। এ সময় অসাবধানতাবশত সোহেল রানা (১০) নামে এক শিশু সেখানে থাকা একটি কুকুরের গায়ের ওপর পড়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই কুকুরটি তাকে কামড় দিয়ে আহত করে।

০১ জুলাই ২০২৬
বৃদ্ধ বাবা-মাকে তালাবদ্ধ রেখে দোকান ভাঙচুর ও জমি দখলের অভিযোগ মেয়ে-জামাতার বিরুদ্ধে

বৃদ্ধ বাবা-মাকে তালাবদ্ধ রেখে দোকান ভাঙচুর ও জমি দখলের অভিযোগ মেয়ে-জামাতার বিরুদ্ধে

নাটোরের গুরুদাসপুরে বৃদ্ধ বাবা-মাকে ঘরে তালাবদ্ধ রেখে ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট ও জমি দখলের অভিযোগ উঠেছে এক মেয়ে ও তাঁর স্বামীর বিরুদ্ধে। সোমবার পৌরসভার চাঁচকৈড় পুরানপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

২৩ জুন ২০২৬
গুরুদাসপুরে সরকারি সড়কের গাছ কেটে দোকানঘর নির্মাণের অভিযোগ

গুরুদাসপুরে সরকারি সড়কের গাছ কেটে দোকানঘর নির্মাণের অভিযোগ

অভিযোগ রয়েছে, গত শুক্রবার সড়কের পাশের চারটি তালগাছ, দুটি শিমুলগাছ এবং অন্যান্য প্রজাতির আরও চারটি গাছসহ মোট ১০টি গাছ কেটে সেখানে দোকানঘর নির্মাণ শুরু করেন আবু সাইদ। তবে রোববার পর্যন্ত এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

২১ জুন ২০২৬
গুরুদাসপুরে কৃষিজমিতে পুকুর খনন থামছেই না, পাঁচ বছরে কমেছে ১২০ হেক্টর ফসলি জমি

গুরুদাসপুরে কৃষিজমিতে পুকুর খনন থামছেই না, পাঁচ বছরে কমেছে ১২০ হেক্টর ফসলি জমি

নাটোরের গুরুদাসপুরে প্রশাসনের অভিযান সত্ত্বেও কৃষিজমিতে পুকুর খনন বন্ধ হচ্ছে না। উপজেলা কৃষি অফিস বলছে, এতে প্রায় ১২০ হেক্টর দুই ও তিন ফসলি জমি কমেছে এবং প্রায় ১০০ মেট্রিক টন ধানের আবাদ হ্রাস পেয়েছে। ইটভাটায় মাটি সরবরাহকে কেন্দ্র করে খননচক্র সক্রিয় রয়েছে।

১৯ জুন ২০২৬
১২ কোটি টাকার ৫ প্রকল্প: সংস্কারে নিম্নমানের ইট-বালি, সড়কের কাজ বন্ধ

১২ কোটি টাকার ৫ প্রকল্প: সংস্কারে নিম্নমানের ইট-বালি, সড়কের কাজ বন্ধ

নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।

১৫ জুন ২০২৬
গুরুদাসপুরে কৃষক পরিবারের ওপর বিএনপি নেতার হামলা, নিরাপত্তা চেয়ে ৯৯৯-এ ফোন

গুরুদাসপুরে কৃষক পরিবারের ওপর বিএনপি নেতার হামলা, নিরাপত্তা চেয়ে ৯৯৯-এ ফোন

নাটোরের গুরুদাসপুরে মোহিরুল ইসলাম নামের এক কৃষকের পরিবারে হামলা, বাড়িঘর ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা জিল্লুর রহমানের বিরুদ্ধে। ভুক্তভোগী নিরাপত্তা চেয়ে ৯৯৯-এ ফোন দেন। পুলিশ ঘটনাস্থলে গেলেও থানায় অভিযোগ না দেওয়ায় ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ।

১১ জুন ২০২৬