
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
সকল লেখা

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা
আট ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন শেখ।

আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপি যোগ দেয়নি: কোটালীপাড়ায় এস এম জিলানী
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, কোনো রাজনৈতিক দলকে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করার রাজনীতি বিএনপি কখনো সমর্থন করে না।

গোপালগঞ্জে ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার ৯ নেতা-কর্মী পদত্যাগ করেছেন। গতকাল শনিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার পিড়ারবাড়ি বাজারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা পদত্যাগের ঘোষণা দেন।

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আজ শুক্রবার এসআই উত্তম কুমার সেন বাদী হয়ে কোটালীপাড়া থানায় ১৫৫ জনের নাম উল্লেখ ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে মামলাটি করেন। এই মামলায় কোটালীপাড়া পুলিশ উপজেলার বিভিন্ন...

কোটালীপাড়ায় দুই গ্রামের সংঘর্ষে আহত ২০, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের গুলি
বংকুরা গ্রামের রিয়াজুল শেখ কুশলা ইউনিয়নের কান্দি গ্রামের ফারুক হোসেনের কাছ থেকে ভাঙারি ব্যবসার জন্য টাকা ধার নেন। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করায় ফারুক বিষয়টি জানান তার শ্বশুর, মাঝবাড়ি গ্রামের আলিনুর দাড়িয়াকে।

কোটালীপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে শিশুসহ ৩০ জন আহত
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাছের ঘের কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার (১৬ মে) সকালে উপজেলার হিরণ ইউনিয়নের বর্ষাপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়।

নৌকার ভাস্কর্য ভেঙে আ.লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিজবাড়ির পুকুরঘাটে নৌকা প্রতীকের ভাস্কর্য ভেঙে আওয়ামী লীগ না করার ঘোষণা দিয়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক ইউপি চেয়ারম্যান আবু ছাইদ শিকদার। আজ রোববার উপজেলার পিঞ্জরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আলোচনা–সমালোচনার ঝড় বইছে।

কোটালীপাড়ায় জামায়াত মনোনীত প্রার্থীর শোভাযাত্রা
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করিম দলীয় নেতা-কর্মীদের নিয়ে মোটর শোভাযাত্রা করেছেন। আজ শনিবার সকালে এই শোভাযাত্রা বের করা হয়।

কোটালীপাড়ায় গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী কাজী রনির গণসংযোগ
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী ঢাকা মহানগর উত্তরের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক কাজী রনি গণসংযোগ করেছেন। আজ শুক্রবার সকালে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বর, পশ্চিমপাড়া বাসস্ট্যান্ড, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বর, ঘাঘর বাজার, পৌর কিচেন মার্কেটসহ...

‘রাজনৈতিক মামলায়’ বাবা জেলে, মা-হারা ৪ শিশুর জীবন অনিশ্চিত
শিশু সাজ্জাদ মিয়া বলে, ‘এক মাস আগে মা মারা গেছেন। দুদিন আগে পুলিশ বাবাকে ধরে নিয়ে গেছে। ঘরে অসুস্থ দাদি। আমাদের দেখাশোনা করার মতো কেউ নেই। আমরা এখন কীভাবে বাঁচব?’

কোটালীপাড়ায় ৩ ক্লিনিকে জরিমানা, ১টির কার্যক্রম বন্ধ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বৈধ কাগজপত্র না থাকায় ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি ক্লিনিকে জরিমানা ও ১টি ক্লিনিকের কার্যক্রম বন্ধ করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

কোটালীপাড়ায় এই প্রথম প্রকাশ্যে এল জামায়াত ইসলামী
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ওলামা সমাবেশের মধ্যে দিয়ে এই প্রথম প্রকাশ্যে এল বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার জামায়াতে ইসলামীর কোটালীপাড়া শাখার উদ্যোগে উপজেলার সার্বজনীন দাখিল মাদ্রাসার হলরুমে এ ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়।

কোটালীপাড়ায় খাল দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থাপনা, রাজস্ব হারাচ্ছে সরকার
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারি জায়গা দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। নিয়মনীতি না মেনে এসব ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে ওঠায় লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। এসব স্থাপনা উচ্ছেদে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সচেতন মহল।

স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো প্রধানমন্ত্রীর কেবিন
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দুটি কেবিন প্রায় ২১ মাস ধরে পড়ে আছে। কোন প্রধানমন্ত্রী তা কেবিনে উল্লেখ নেই। মাসের পর মাস দুটি কেবিন কক্ষ বন্ধ থাকায় সাধারণ রোগীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গোপালগঞ্জে হাতির পায়ে পিষ্ট হয়ে মাহুতের মৃত্যু
গোপালগঞ্জের কোটালীপাড়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে নজরুল ইসলাম (৩৫) নামে এক মাহুতের মৃত্যু হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হিরন ইউনিয়নের পোলসাইর গ্রামে এ ঘটনা ঘটে।

আমরা এখন কীভাবে বাঁচব, ছাত্র আন্দোলনে নিহত রথিনের ভাবির আকুতি
‘আমার স্বামী শারীরিকভাবে প্রতিবন্ধী ও একজন সরল প্রকৃতির মানুষ। একজন ননদ, সে-ও প্রতিবন্ধী। দেবর রথিন বিশ্বাসের সহযোগিতায় আমাদের সংসার চলত। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রথিন শহীদ হয়। এর পর থেকে আমরা খুব অসহায় হয়ে পড়েছি। আমাদের যেকোনো বিপদে-আপদে রথিনই ছিল একমাত্র ভরসা। রথিনকে আমরা সন্তা
