Ajker Patrika

কোটালীপাড়ায় চার শিক্ষাপ্রতিষ্ঠানে তালা, দুটি স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
কোটালীপাড়ায় চার শিক্ষাপ্রতিষ্ঠানে তালা, দুটি স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১
সোমবার রাতে কোটালীপাড়ায় কুশলা নেছারিয়া ফাজিল মাদ্রাসায় কে বা কারা তালা ঝুলিয়ে দেয়। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নাবিল হাসান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে কুশলা নেছারিয়া ফাজিল মাদ্রাসা, ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন, কাজী মন্টু কলেজ ও ভাঙ্গারহাট টিটি উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। একই রাতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ও টুপুরিয়া বাসস্ট্যান্ডে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এসব ঘটনায় আটক নাবিল হাসান উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের জুটিয়ারবাড়ি গ্রামের আখতারুজ্জামানের ছেলে।

এদিকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা অবরোধে কোটালীপাড়ায় তেমন কোনো প্রভাব পড়েনি। সকাল থেকেই ঢাকা ও দেশের বিভিন্ন গন্তব্যে যানবাহন চলাচল করছে। ব্যাংক, বিমা, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তর খোলা ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

কুশলা নেছারিয়া ফাজিল মাদ্রাসার সুপার বাকের হোসেন জানান, রাতে কে বা কারা মাদ্রাসার প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। সকালে এসে তাঁরা তালা দেখতে পান। পরে তালা ভেঙে মাদ্রাসায় প্রবেশ করেন। অন্য দিনের মতো শিক্ষার্থীদের উপস্থিতিও স্বাভাবিক।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় নাবিল হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা অবরোধে উপজেলায় তেমন কোনো প্রভাব পড়েনি। অন্য দিনের মতো জনজীবন স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত