
এম কে দোলন বিশ্বাস, ইসলামপুর (জামালপুর)
এম কে দোলন বিশ্বাস, ইসলামপুর (জামালপুর)
সকল লেখা

দেওয়ানগঞ্জে প্রায় দুই কোটি টাকার প্রকল্প, তালিকা প্রকাশে গড়িমসি
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ও অভিযুক্ত পিআইও মোহাম্মদ খবিরুজ্জামান খান আজকের পত্রিকাকে বলেন, গত ৩০ জুনের আগেই সব প্রকল্পের কাজ শতভাগ বাস্তবায়ন করা হয়েছে।

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ‘কাচারি ঘর’
কালের বিবর্তনে সেই কাচারি ঘর এখন বিলুপ্তির পথে। কোনো কোনো বাড়িতে এখনো পুরোনো কাচারি ঘর দেখা গেলেও সেগুলো পড়ে আছে অযত্ন ও অবহেলায়। নেই সেই চিরচেনা শিক্ষার্থীদের পড়ার আওয়াজ, রাতের জারিগান, লুডু খেলা কিংবা অতিথিদের গল্প-আড্ডা।

মেয়াদ শেষের দুই মাস পরও শুরু হয়নি চার প্রকল্পের কাজ
কাবিটা কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আওতায় উপজেলার পলবান্ধা ইউনিয়নের দক্ষিণ সিরাজাবাদ ডিহিদার বাড়ি কবরস্থানের দক্ষিণ পাশে বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য একটি প্রকল্প নেওয়া হয়। এতে বরাদ্দ ধরা হয়েছে ৩ লাখ ৭ হাজার ১৮৭ টাকা। একই কবরস্থানের পশ্চিম পাশে বাউন্ডারি ওয়াল নির্মাণে টিআর কর্মসূচির দ্বিতীয়...

নামেই প্রথম শ্রেণির পৌরসভা, বৃষ্টিতেই পানিবন্দী ইসলামপুরবাসী, চরম দুর্ভোগ
জামালপুরের ইসলামপুর পৌরসভায় সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) এবং গতকালের ভারী বর্ষণে পৌর শহরের বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকায় পানি জমে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। কোথাও হাঁটুপানি, কোথাও তারও বেশি পানি জমে থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

ডোবার পানিতে ভাসছে সরকারি ওষুধ, তদন্ত কমিটি গঠন
ধনতলা এলাকায় কুলকান্দী-বেলগাছা সড়কের পাশে ধনতলা কমিউনিটি ক্লিনিক। ক্লিনিকের পশ্চিম পাশে একটি ডোবায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বিভিন্ন ধরনের ওষুধ। ওষুধের গায়ে লেখা রয়েছে ‘সরকারি সরবরাহ’।

ইসলামপুরে নির্ধারিত দিনে ভিজিএফ চাল বিতরণ হয়নি, দুস্থদের মধ্যে ক্ষোভ
জামালপুরের ইসলামপুর উপজেলায় নির্ধারিত দিনে সরকারের খাদ্যসহায়তা কর্মসূচির (ভিজিএফ) বিনা মূল্যের চাল পাননি দুস্থ ব্যক্তিরা। উপজেলা প্রশাসনের দাবি, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের গাফিলতির কারণে নির্ধারিত দিনে চাল বিতরণ করা সম্ভব হয়নি। তবে চেয়ারম্যানদের অভিযোগ, ভিজিএফ কার্ড বণ্টনে স্থানীয়...

জামালপুর-২: বিএনপির দলীয় প্রার্থীর পাশে নেই মনোনয়নবঞ্চিতরা
মনোনয়ন ইস্যুকে কেন্দ্র করে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারে চলছে ‘দোষারোপের রাজনীতি’। দিন যতই যাচ্ছে, ততই মাথা চাড়া দিচ্ছে দলীয় ‘আধিপত্যের আধিক্য’। পরিস্থিতি ক্রমেই ঘোলাটে রূপ নিচ্ছে। টানটান উত্তেজনা বিরাজ করছে। দোষারোপ করছে একপক্ষ অন্যপক্ষকে।

ইসলামপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ‘বঙ্গলীগ’প্রধান: বিক্ষোভ, অবাঞ্ছিত ঘোষণা; তবু প্রচারণায় অনড়
শিল্পপতি হিসেবে পরিচিত শওকত হাসান মিঞা ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের বাসিন্দা। তিনি ২০১৫ সালে ‘নতুন ধারার রাজনীতি’ স্লোগানে ‘বাংলাদেশ জাতীয় বঙ্গলীগ’ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। যদিও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দলটি এখনো নিবন্ধিত নয়।

ইসলামপুরের সড়ক: ৫ কিমি মেরামতে ৬ কোটি টাকা, তবু ধস
জামালপুরের ইসলামপুরে ৬ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে সড়ক সংস্কারের কাজ শেষ হতে না হতেই এর বিভিন্ন অংশ ধসে যাচ্ছে। সড়কে ভাঙন এবং সিসি ব্লক ধসে যাওয়ায় মেরামত কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। কেউ বলছেন, নিম্নমানের কাজ করা হয়েছে, যার ফলে সিসি ব্লক ধসে পড়ছে।

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা
এই ঘটনার পর থেকেই ইসলামপুরের আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা–কর্মীরা ফেসবুকে এনসিপি বিরোধী নানা পোস্ট দিচ্ছেন। এসব পোস্টে কেউ এনসিপিকে ’পাকিস্তানি দালাল’ আখ্যা দিচ্ছেন, কেউ বা ১৬ জুলাইকে ‘গোপালগঞ্জ গণহত্যা দিবস’ হিসেবে চিহ্নিত করছেন।

দুই উপজেলার বিরোধে পাল্টাপাল্টি বাঁধ নদীতে
জামালপুরে দশআনী নদীতে পাল্টাপাল্টি বাঁধ নির্মাণ করেছে এলাকাবাসী। নদীভাঙন থেকে এলাকা রক্ষায় এই বাঁধ নির্মাণকে কেন্দ্র করে কয়েকটি গ্রামে উত্তেজনা বিরাজ করছে। বাঁধের কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে ফসলি জমি তলিয়ে যাচ্ছে। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, বাঁধ অপসারণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
