
জামালপুর-২ ইসলামপুর আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নবঞ্চিতরা পাশে না থাকায় ঘরের আগুনে জ্বলছে বিএনপির দলীয় সম্ভাব্য প্রার্থী সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।
মনোনয়ন ইস্যুকে কেন্দ্র করে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারে চলছে ‘দোষারোপের রাজনীতি’। দিন যতই যাচ্ছে, ততই মাথা চাড়া দিচ্ছে দলীয় ‘আধিপত্যের আধিক্য’। পরিস্থিতি ক্রমেই ঘোলাটে রূপ নিচ্ছে। টানটান উত্তেজনা বিরাজ করছে। দোষারোপ করছে একপক্ষ অন্যপক্ষকে। এ প্রতিযোগিতায় একপক্ষ অন্যপক্ষকে কোনো ধরনের ছাড় দিতে নারাজ। একপক্ষ অন্যপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলছে। যেকোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধার আশঙ্কাও রয়েছে। এ নিয়ে চলছে পাল্টাপাল্টি বিক্ষোভ, মিছিল-সমাবেশ ও সংবাদ সম্মেলন।
দলীয় প্রার্থীর পক্ষে অবস্থান না করায় মনোনয়নবঞ্চিত নেতাদের বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলেছেন উপজেলা বিএনপি নেতারা। তবে মনোনয়নবঞ্চিতদের দাবি, মনোনয়ন চূড়ান্ত করা হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু ছাড়াও মনোনয়নপ্রত্যাশী ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ হাউজ বিল্ডিং করপোরেশনের চেয়ারম্যান এ এস এম আব্দুল হালিম এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহোদর ছোট ভাই শরিফুল ইসলাম ফরহাদ খান।
তবে সুলতান মাহমুদ বাবু গণসংযোগসহ দলীয় কর্মসূচি পালন করছেন।
অন্যদিকে, কেন্দ্র থেকে সুলতান মাহমুদ বাবুকে দলীয় প্রার্থী ঘোষণার পর মনোনয়ন পরিবর্তন হবে মর্মে দাবি করে এ এস এম আব্দুল হালিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ভিডিও বার্তায় বলেন, ‘আমাকে ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে, সেটা জনগণ প্রত্যাখ্যান করবে। সুতরাং, চূড়ান্ত মনোনয়ন আমাকেই দেওয়া হবে।’
এর পর থেকে তাঁর সমর্থকেরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল, মোমবাতি জ্বালিয়ে মিছিল, কাফনের কাপড় পরে অবস্থানসহ নানা কর্মসূচি পালন করে আসছেন। এ ছাড়া শরিফুল ইসলাম ফরহাদ খানসহ তাঁর সমর্থকেরাও মনোনয়ন পরিবর্তনে অনড়।
গত ১৫ নভেম্বর রাত ৮টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, দলীয় প্রার্থী সুলতান মাহমুদ বাবুকে ‘অসুস্থ’ ও ‘সংস্কারপন্থী’ আখ্যা দিয়ে মনোনয়নবঞ্চিতদের সমর্থকেরা নানা অপপ্রচার চালাচ্ছে।
এরপর ২৭ নভেম্বর দুপুরে পৌর শহরের ধর্মকুড়া বাজারে সংবাদ সম্মেলন ডেকে মনোনয়নবঞ্চিত শরিফুল ইসলাম ফরহাদ খান বলেন, ‘সুলতান মাহমুদ বাবুর সমর্থকেরা অতর্কিত হামলা চালিয়ে আমার চার কর্মীকে বেধড়ক মারধর করেছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।’
অপর দিকে একই দিন বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন ডেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, ‘দল মনোনয়ন দিয়েছে সুলতান মাহমুদ বাবুকে। ১৯৯১ সাল থেকে সবগুলো নির্বাচন তাঁকে দিয়েই দল করিয়েছে। বিপরীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রার্থীর জনপ্রিয়তাকে নস্যাৎ করতে তাঁরা ওঠে-পরে লেগে দলীয় প্রার্থীসহ আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’
এ বিষয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এ এস এম আব্দুল হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘মনোনয়ন চূড়ান্ত করা হয়নি। মনোনয়ন পরিবর্তনের দাবি দলীয় শৃঙ্খলা ভঙ্গের মধ্যে পড়ে না। আশা রাখি, চূড়ান্ত মনোনয়ন আমাকেই দেওয়া হবে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৩০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৪১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
১ ঘণ্টা আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে