Ajker Patrika
Add

আয়শা সিদ্দিকা আকাশী, মাদারীপুর

আয়শা সিদ্দিকা আকাশী, মাদারীপুর

সকল লেখা
রোগী বাড়লেও বাড়েনি সেবা ব্যবস্থাপনা, হাসপাতালে এক শয্যায় ৩ রোগী

রোগী বাড়লেও বাড়েনি সেবা ব্যবস্থাপনা, হাসপাতালে এক শয্যায় ৩ রোগী

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা বেড়ে গেছে। ৪০ শয্যার বিপরীতে বর্তমানে হাসপাতালটিতে ১৫৭ শিশু ভর্তি রয়েছে। শয্যাসংকটে একই বিছানায় একাধিক শিশু ও তাদের মায়েদের থাকতে হচ্ছে, অনেকে থাকছেন মেঝেতে। জনবলসংকটে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

১৪ সেপ্টেম্বর ২০২৬
মাদারীপুর: শিক্ষকতা ছেড়ে মানব পাচারে
২ বছরে কোটিপতি হাবিবুর

মাদারীপুর: শিক্ষকতা ছেড়ে মানব পাচারে ২ বছরে কোটিপতি হাবিবুর

২৫ হাজার টাকা বেতনে শিক্ষকতার চাকরি করতেন মাদারীপুরের কালকিনির খন্দকার হাবিবুর রহমান। কিন্তু জেলার মানুষজনের ইতালি যাওয়ার প্রবণতা দেখে সেই চাকরিতে মন বসাতে পারেননি। দুই বছর আগে জড়িয়ে পড়েন মানব পাচারে। এতে ভাগ্য খুলে যায় হাবিবুরের। মাত্র দুই বছরেই হয়ে যান কোটি কোটি টাকার মালিক।

১৪ আগস্ট ২০২৬
মাদারীপুর শহর: পুকুর ভরাট করে বহুতল ভবন

মাদারীপুর শহর: পুকুর ভরাট করে বহুতল ভবন

মাদারীপুরে একের পর এক পুকুর ভরাট করে গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন ও বিভিন্ন স্থাপনা। প্রশাসনের নজরদারির ঘাটতি ও প্রভাবশালীদের দখলে দ্রুত হারিয়ে যাচ্ছে এসব জলাধার। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি অগ্নিকাণ্ডের সময় পানিসংকটের ঝুঁকিও বাড়ছে।

২৬ জুন ২০২৬
শখের নার্সারি এখন আয়ের উৎস, মৌসুমে ১০ লাখ টাকার আম বিক্রি কবির হোসেনের

শখের নার্সারি এখন আয়ের উৎস, মৌসুমে ১০ লাখ টাকার আম বিক্রি কবির হোসেনের

শখের বসে গড়ে তোলা নার্সারি থেকে মাদারীপুর সদর উপজেলার কবির হোসেন খান এখন প্রতি মৌসুমে কমপক্ষে ১০ লাখ টাকার আম বিক্রি করছেন। দুই একর ২০ শতাংশ জমির এই বাগানে রয়েছে আম, কাঁঠাল, লিচু, ফুল, সবজি ও ২৫ প্রকারের ক্যাকটাস। তার উদ্যোগে ৫ জনের কর্মসংস্থানও হয়েছে।

১১ জুন ২০২৬
ঢাকা-বরিশাল মহাসড়ক: থমকে আছে ৬ লেন প্রকল্পের কাজ

ঢাকা-বরিশাল মহাসড়ক: থমকে আছে ৬ লেন প্রকল্পের কাজ

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই ঢাকা-বরিশাল মহাসড়ক ছয় লেন প্রকল্পের কাজে। যানবাহনের চাপে সরু এই মহাসড়কের মাদারীপুর অংশের ৪৭ কিলোমিটার এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। তবুও ঝুঁকি নিয়ে দক্ষিণাঞ্চলের মানুষ ঢাকাসহ বিভিন্ন জেলায় যাতায়াত করছে। একদিকে সরু সড়ক, অন্যদিকে ইজিবাইক...

০৩ জুন ২০২৬
আগামীকাল বিশ্ব মা দিবস: অন্ধ মেয়েকে আগলে রেখেই কাটছে বৃদ্ধার জীবন

আগামীকাল বিশ্ব মা দিবস: অন্ধ মেয়েকে আগলে রেখেই কাটছে বৃদ্ধার জীবন

স্ত্রীর এই অন্ধ হওয়া কিছুতেই মেনে নিতে পারেননি তাঁর স্বামী কুদ্দুস শেখ। একদিন সবার অজান্তেই অন্ধ স্ত্রী ও তাঁর দুই সন্তানকে ফেলে নিরুদ্দেশ হয়ে যান কুদ্দুস শেখ। প্রায় ৯ বছর পরে কোমেলা বেগম জানতে পারেন কুদ্দুস শেখ আরেক বিয়ে করেছেন। সেই ঘরে একটি কন্যাসন্তানও আছে।

০৯ মে ২০২৬
অবহেলায় নষ্ট হচ্ছে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বাড়িটি

অবহেলায় নষ্ট হচ্ছে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বাড়িটি

মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের টুবিয়া গ্রামে ৩০০ বছর ধরে ঠায় দাঁড়িয়ে আছে দারোগা বাড়িটি। কালের সাক্ষী এই ভগ্নপ্রায় বাড়ির দেয়াল বেয়ে এখন উঠে গেছে বট, অশ্বত্থের গাছ। দরজা, জানালার পাল্লা খুলে পড়েছে, খসে গেছে পলেস্তারা। তারপরও ব্রিটিশ আমলে নির্মিত বাড়িটি এর কাঠামো, নকশা আর পরিবেশের কারণে এখনো...

১৮ এপ্রিল ২০২৬
১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

মাদারীপুর শহরে চুরি, ছিনতাইসহ অন্যান্য অপরাধ কমাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছিল সিসিটিভি ক্যামেরা। তবে প্রায় এক বছরের মধ্যে এসব ক্যামেরার অধিকাংশ নষ্ট হয়ে পড়ে আছে। কোথাও ক্যামেরার বক্স থাকলেও ক্যামেরা নেই; কোথাও ক্যামেরা আছে, বক্স নেই; আবার কোথাও শুধু ঝুলে আছে তার।

২২ ডিসেম্বর ২০২৫
মাদারীপুরের ৩টি আসন: বিভক্ত বিএনপি, এগিয়ে জামায়াত

মাদারীপুরের ৩টি আসন: বিভক্ত বিএনপি, এগিয়ে জামায়াত

মাদারীপুরের তিন আসনের মধ্যে দুটিতেই প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করতে বেগ পেতে হয়েছে বিএনপিকে। অবশেষে গত বৃহস্পতিবার সেগুলোতে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদিও দুই আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন অন্তত ৯ জন।

০৬ ডিসেম্বর ২০২৫
লাল-হলুদ-রংধনু রঙের ক্যাকটাসে ভরা বাগান

লাল-হলুদ-রংধনু রঙের ক্যাকটাসে ভরা বাগান

মাদারীপুরের হর্টিকালচার সেন্টারে ঢুকতেই চোখে পড়বে নানা রঙের, নানা ধরনের ক্যাকটাস। কোনোটি লাল, কোনোটি হলুদ, কোনোটি রংধনু রঙের। আর কোনোটি নরম, কোনোটি শক্ত, কোনোটি কাঁটাভর্তি, কোনোটি কাঁটাহীন; অদ্ভুদ সব ক্যাকটাসের সমাহার। শোভা পাচ্ছে এ রকম দুই শ প্রজাতির ক্যাকটাস।

২৯ নভেম্বর ২০২৫
ভোটের মাঠে: মনোনয়ন পেতে মাঠে ৩ নারী

ভোটের মাঠে: মনোনয়ন পেতে মাঠে ৩ নারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অধিকাংশ আসনে প্রার্থিতা ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে কয়েকটি আসনের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে দলের হাইকমান্ড। ফাঁকা আসনগুলোতে মনোনয়ন পেতে নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন মনোনয়নপ্রত্যাশীরা। এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই নারীনেত্রীরাও।

২৭ নভেম্বর ২০২৫
৪ বছরেও স্বাস্থ্য কমপ্লেক্স পায়নি ডাসার উপজেলা

৪ বছরেও স্বাস্থ্য কমপ্লেক্স পায়নি ডাসার উপজেলা

উপজেলা ঘোষণার চার বছর পার হলেও এখন পর্যন্ত নির্মাণ হয়নি ডাসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে মাদারীপুরের এ উপজেলার বাসিন্দাদের সরকারি হাসপাতালের সেবা নেওয়ার জন্য নির্ভর করতে হচ্ছে আশপাশের অন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর। এতে তাদের গুনতে হচ্ছে বাড়তি যানবাহন ভাড়া।

৩০ অক্টোবর ২০২৫
২০২ প্রাথমিকে শিক্ষক হাজিরা মেশিন অচল

২০২ প্রাথমিকে শিক্ষক হাজিরা মেশিন অচল

মাদারীপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের হাজিরার জন্য বসানো বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা মেশিনগুলো কোনো কাজেই আসেনি। দিনের পর দিন ব্যবহার না হওয়ায় এসব যন্ত্র এখন নষ্টের পথে। এতে অপচয় হচ্ছে সরকারের লাখ লাখ টাকা।

১৯ অক্টোবর ২০২৫
বিদ্যুৎহীন আইএইচটি চলছে ভাড়ার শিক্ষকে

বিদ্যুৎহীন আইএইচটি চলছে ভাড়ার শিক্ষকে

মাদারীপুরে ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) বহুতল ভবনে দীর্ঘ ছয় মাস ধরে বিদ্যুৎ-সংযোগ নেই। এদিকে প্রতিষ্ঠানটিতে রয়েছে শিক্ষকসংকট। প্রতিষ্ঠানের প্রধান ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. মাহফুজুর রহমানের কর্মস্থল ফরিদপুর হওয়ায় তিনিও নিয়মিত মাদারীপুরে আসেন না।

১৫ সেপ্টেম্বর ২০২৫
ইতালির পথে নিখোঁজ ১৪ যুবক

ইতালির পথে নিখোঁজ ১৪ যুবক

স্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।

২৪ জুলাই ২০২৫
দুর্গা রানীদের সচ্ছলতা কেড়ে নিয়েছে সস্তা প্লাস্টিক

দুর্গা রানীদের সচ্ছলতা কেড়ে নিয়েছে সস্তা প্লাস্টিক

কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে কুটিরশিল্পের অন্যতম বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্র। একসময় বাঁশের তৈরি বিভিন্ন পণ্য সংসারের কাজের অন্যতম মাধ্যম হলেও আজ তা প্লাস্টিক জিনিসপত্রের ভিড়ে প্রায় হারিয়ে যেতে বসেছে। তবু এই ঐতিহ্য ধরে রাখতে, আর পূর্বপুরুষের পেশা টিকিয়ে রাখতে কাজ করে যাচ্ছেন মাদারীপুরের রাজৈর

২৩ জুলাই ২০২৫