
আবদুল মান্নান, মানিকছড়ি (খাগড়াছড়ি)
আবদুল মান্নান, মানিকছড়ি (খাগড়াছড়ি)
সকল লেখা

খাগড়াছড়ির মানিকছড়ি: আমের দাম কম, হতাশ চাষিরা
খাগড়াছড়ির প্রতিটি উপজেলা কৃষিনির্ভর জনপদ। এখানে গ্রীষ্মকালীন ফল আম্রপালির পাশাপাশি বিদেশি বিভিন্ন জাতের সুস্বাদু আম চাষের খ্যাতি রয়েছে। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় পার্বত্য জেলাটিতে কাঁঠাল, লিচু, আনারসও ভালো উৎপাদিত হচ্ছে।

খাগড়াছড়ির মানিকছড়ি: অবাধে কাটা পড়ছে পাহাড়
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় গত তিন মাসে বড়সড় অন্তত পাঁচটি পাহাড় কেটে মাটি লুট করা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত যত গভীর হয়, ততই বাড়তে থাকে মাটিখেকোদের দৌরাত্ম্য। আর লুট করা পাহাড়ের মাটি বালুর বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন উন্নয়নমূলক কাজে।

খাগড়াছড়ির মানিকছড়ি: বাড়ি বাড়ি কয়লার চুল্লি
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নে বাড়ি বাড়ি চুল্লি তৈরি করে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন করা হচ্ছে। বাড়ির আঙিনা, ঘরদুয়ারের সামনেই বাণিজ্যিকভাবে এসব চুল্লি স্থাপন করা হয়েছে।

অদম্য নারীর স্বপ্নজয়: প্রতিকূল আবহাওয়াতেও নেপচুনে কর্মচাঞ্চল্য
১৯৬০ সালে চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে ২ হাজার ৬৬০ একর উঁচু-নিচু পাহাড়ি জমিতে গড়ে ওঠে নেপচুন চা-বাগান। এখানে কাজ করেন প্রায় ১ হাজার ৪০০ শ্রমিক। তাঁদের পদচারণায় নেপচুনের সুখ্যাতি ছড়িয়ে পড়েছে দেশ থেকে বিদেশে। গত বছর (জানুয়ারি–ডিসেম্বর ২০২৪) এ বাগানে উৎপাদন হয়েছে ১০ লাখ ৬৭ হাজার ৬০০ কেজি চা।

মেহেরুন্নিসার রংতুলিতে মুক্তিযুদ্ধ ও গ্রামবাংলার হাজারো দৃশ্য
ছোটকালে একমাত্র মেয়ের আঁকাআঁকির ধরন ও আগ্রহ দেখে মা ফরিদা ইয়াছমিন সিমু ও বাবা খাজা মুহাম্মদ তুষার মেয়ের রংতুলির মিতালিতে এগিয়ে আসেন। একপর্যায়ে ২০১৭ সালে ঢাকার বুলবুল ললিতকলা একাডেমিতে ছবি আঁকায় প্রাথমিক প্রশিক্ষণেও অংশ নেয় মেহেরুন্নিসা।

পাহাড়ে মুখী কচু চাষে ঝুঁকছেন মানুষ
মুখী কচু পরিশ্রমসাধ্য ও প্রকৃতিনির্ভর ফসল। অনাবাদি জমিতে এটি ভালো হয়। আবহাওয়া অনুকূলে থাকলে মুখী কচু চাষে ভাগ্য বদলায় অনেকের। তবে বর্তমানে সারের সংকট ও মূল্যবৃদ্ধি সমস্যার সৃষ্টি করছে। তিনি জানান, ৫০ কেজির এক বস্তা টিএসপি সারের সরকার নির্ধারিত মূল্য ১,৩৫০ টাকা হলেও অনেককে কিনতে হয়েছে ১,৭০০ থেকে ১,৮০

মানিকছড়িতে ভারী বর্ষণে ধসে গেছে সড়ক, ব্যক্তি উদ্যোগে যোগাযোগ সচল রাখার চেষ্টা
উপজেলার বড়বিল-তুলাবিল-কালাপানি সড়কের পান্নাবিল এলাকায় একটি ব্রিজ সম্পূর্ণভাবে দেবে গেছে। এ ছাড়া একসত্যাপাড়া-বড়বিল, যোগ্যাছোলা-আছারতলী ও গচ্ছাবিল-চইক্যাবিল সড়কে চলমান কার্পেটিং প্রকল্পের ৪০-৫০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কংক্রিট-বালু দিয়ে প্রস্তুত সড়ক অংশ খরস্রোতে ভেসে গেছে।

বিদেশি ফলে স্বদেশ জয়, বাজারদরে চাষিরা বেজার
মানিকছড়ি উপজেলায় ৪৬৫ হেক্টর বাগানে চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার মেট্রিক টন। উপজেলা কৃষি অফিস ও দক্ষিণ খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমিতির তথ্যমতে, পাহাড়ি মাটি ও জলবায়ুর কারণে সব জাতের আম গাছে ফল আসার সময় ও পাকার সময় ভিন্ন হয়। ফলে পর্যায়ক্রমে হারভেস্ট চালানো যায়।

‘গরু এবার আমাদের কাঁদাবে’
নাজমুল ইসলাম বলেন, ‘মাঝারি তিনটি গরু নিয়ে সকালে বাজারে আসলাম। দুপুর পর্যন্ত দু-তিনজন ছাড়া কেউই দাম হাঁকেনি। হাঁকানো দামও সন্তোষজনক নয়।’

টানা বৃষ্টিতে আসছেন না সমতলের ক্রেতারা, গরু নিয়ে দুশ্চিন্তায় পাহাড়ের খামারিরা
ক্ষুদ্র খামারী মো. কামাল হোসেন বলেন, বড় গরু প্রতিদিন বাজারে তোলা কষ্টকর। টানা ও ভারী বৃষ্টির ফলে বাজারে গরু নেওয়া দুঃসাধ্য। এছাড়া এখন প্রতিদিনই বাজার, প্রতিদিনই বৃষ্টি!

সবুজ ঘাস-খড়ে পালিত পাহাড়ি গরু, তবু দুশ্চিন্তা...
৭০ শতাংশ প্রাকৃতিক সবুজ ঘাস ও খড়ে আমি ২টি দেশী বলদ ও ১টি শাইওয়াল ষাঁড় মোটাতাজা করছি। বিগত কয়েক বছর ধরে ভেজাল খাদ্য পরিহার এবং চিকিৎসকের পরামর্শে সবুজ ঘাস চাষে গরু লালন-পালনে পরিচিত লাভ করেছি। ফলে কোরবানির গরু বাজারে তুলতে হয় না। আগেভাগে বাড়িতে এসে সমতলের কোরবানিদাতারা নিয়ে যান...

৩১ শয্যার লোকবলে ৫০ শয্যা, তা-ও নেই অর্ধেক
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চট্টগ্রামের সীমান্তবর্তী হওয়ায় আশপাশের আরও তিন উপজেলার রোগীরা এখানে ভিড় করেন। ৩১ শয্যার এই হাসপাতাল ২০২১ সালে ৫০ শয্যায় উত্তীর্ণ হলেও এখনো জনবল রয়ে গেছে আগের হিসাবেই। কিন্তু সেই অনুযায়ী ১০১ জন থাকার কথা থাকলেও কর্মরত আছেন ৫০ জন। ফলে জনবলসংকটে

মাত্রাতিরিক্ত হরমোনে পাকানো আনারসে সয়লাব বাজার
চলছে চৈত্রের দাবদাহ। বাজারে কদর বেড়েছে রসাল ফল আনারসের। বিশেষ করে কদর বেড়েছে খাগড়াছড়ির বিভিন্ন পাহাড়ে উৎপাদিত আনারসের। কিন্তু আগেভাগে বাজারজাত করা এবং বেশি মুনাফার আশায় আনারসে মাত্রাতিরিক্ত ইথোফেন হরমোন প্রয়োগ করছেন চাষিরা। এতে স্বাস্থ্যঝুঁকির শঙ্কা তৈরি হয়েছে। তবে কৃষিবিদদের দাবি, পরিপক্ব ফল...

খরায় পাহাড়ে আমের ফলন বিপর্যয়ের শঙ্কা
পাহাড়ে নানা জাতের আমের ফলন হয়। কিন্তু এবার দৃশ্য ভিন্ন। বৃষ্টির দেখা নেই এখনো। খরায় ঝরে যাচ্ছে মুকুল। এ নিয়ে আমচাষিরা পড়েছেন দুশ্চিন্তায়। তাঁরা বলছেন, মুকুল আসার শুরু থেকে এখন পর্যন্ত বৃষ্টি হয়নি। এভাবে চলতে থাকলে এবার আমের ফলনে বিপর্যয় দেখা দিতে পারে।

খাগড়াছড়ির পাহাড়ে মধু সংগ্রহের নতুন সম্ভাবনা
খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় ছোট পরিসরে বাড়ি বাড়ি কিছু মধু চাষ হলেও বাক্স বসিয়ে বড় আকারে মৌ চাষের প্রচলন ছিল না। তবে সম্প্রতি মানিকছড়ি উপজেলায় ফলবাগান থেকে মধু সংগ্রহ শুরু করেছেন মাগুরার একদল মৌয়াল। তাঁরা গত ১৫ দিনে ১৫০ বাক্স থেকে ৭০০ কেজি মধু আহরণ করতে সক্ষম হয়েছেন। পাহাড়ের লিচু, আম, ড্রাগন ও সরিষা ফু

খুঁটির টাকা নিয়ে সংযোগ টেনেছে গাছের ডালপালায়, ঝুঁকিতে গ্রাহক
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ১০ হাজারের বেশি বিদ্যুৎ-সংযোগ রয়েছে আবাসিক গ্রাহকের বাসাবাড়িতে। কিন্তু অনেকের বাড়ি, এমনকি মূল লাইনেও বিদ্যুতের খুঁটি নেই। স্থায়ী খুঁটিতে সংযোগ টানার কথা বলে খুঁটিপ্রতি ১৭-১৮ হাজার টাকা নেওয়া হলেও সেটি হয়নি।
