সমকালকে ধারণ করে সমধারার উদ্যোগে আগামী ২৫ এপ্রিল বিকেল ৪টায় রাজধানীর ছায়ানট সংস্কৃতি ভবনে ‘দ্বাদশ কবিতা উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হবে। বরাবরের মতো এবারও উৎসবের সহযোগী হিসেবে রয়েছে স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ‘ইপসা’।
কথাসাহিত্যিক ও শিল্পী ধ্রুব এষের নামকরণ ‘কবিতাই পারে’—এ স্লোগানে উৎসবটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত কবি সরোজ দেবকে। যিনি ২০২১ সালে কবিতাসাহিত্যে সমধারা সাহিত্য পুরস্কার পেয়েছিলেন।
আজ শুক্রবার (২৭ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উৎসবে দেশের ২০০ জন অগ্রজ ও অনুজ কবি-লেখক উপস্থিত থাকবেন; যা দেশের ইতিহাসে বৃহৎ পরিসরে কবিতা উৎসব। অনুষ্ঠানে ২০০ কবির কবিতা নিয়ে ‘পদাবলীর যাত্রা-২০২৬’ নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে। এটি ১২তম সংকলন। এ ছাড়া নিয়মিত সমধারার ১১০তম সংখ্যাও প্রকাশিত হচ্ছে। সংখ্যাটি পুরস্কারপ্রাপ্ত তিন গুণীকে নিবেদন করে প্রকাশিত হচ্ছে।
মোট তিন পর্বে উৎসব অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কবির স্বকণ্ঠে স্বরচিত কবিতা পাঠ; দ্বিতীয় পর্বে উৎসবে বিশেষ আকর্ষণ কথাসাহিত্যে পুরস্কারপ্রাপ্ত মোস্তফা কামালের পাঠকপ্রিয় উপন্যাস ‘দেবো খোঁপায় তারার ফুল’ অবলম্বনে কাব্যগীতি নৃত্যনাট্য ‘প্রেমার্ঘ্য নৈবেদ্য’। গ্রন্থনা ও রচনা করেছেন ফরিদ আহমদ দুলাল। নির্দেশনায় রয়েছেন সালেক নাছির উদ্দিন। এতে সমধারা পরিবারের ২৫ জন শিল্পী অংশগ্রহণ করবেন। তৃতীয় পর্বে প্রধান আকর্ষণ ‘সমধারা সাহিত্য পুরস্কার-২০২৬’ প্রদান।
সাহিত্যের কাগজ ‘সমধারা’ নিয়মিত প্রকাশনার সঙ্গে ভাষা আন্দোলনের ইতিহাস গবেষণা, অবহেলিত শিশুদের স্বাক্ষরজ্ঞানসহ সামাজিক ক্ষেত্রে বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ও একুশ শতকের কবিদের মূল্যায়ন করার লক্ষ্যে সমধারা কবিতা উৎসবের আয়োজন করছে। পাশাপাশি খ্যাতিমানদেরও সম্মান জানিয়ে আসছে।
এ বছর সমধারা সাহিত্য পুরস্কার-২০২৬ গ্রহণ করবেন কথাসাহিত্যে জনপ্রিয় কথাসাহিত্যিক ও সাংবাদিক মোস্তফা কামাল, কবিতাসাহিত্যে কবি আদ্যনাথ ঘোষ এবং শিশুসাহিত্যে বিজ্ঞানী ও প্রবাসী ছড়াকার ধনঞ্জয় সাহা। পুরস্কারপ্রাপ্তদের নগদ অর্থ, পোর্ট্রেট এবং উত্তরীয় প্রদান করা হবে।
২০২৫ সালে চার প্রবাসী মুহাম্মদ ইকবাল, শামীম আহমদ, আজিজুল আম্বিয়া ও সেলিম রেজাকে পুরস্কার দেওয়া হয়। ২০২৪ সালে কথাসাহিত্যে বিশ্বজিৎ চৌধুরী, কবিতাসাহিত্যে মজিদ মাহমুদ ও শিশুসাহিত্যে ধ্রুব এষ পুরস্কার গ্রহণ করেন। ২০২৩ সালে কথাসাহিত্যে হরিশংকর জলদাস, কবিতায় ফরিদ আহমদ দুলাল ও শিশুসাহিত্যে স ম শামসুল আলম; ২০২২ সালে পুরস্কার গ্রহণ করেন কথাসাহিত্যে আনোয়ারা সৈয়দ হক ও কবিতায় ওমর কায়সার। ২০২১ সালে কথাসাহিত্যে ইমদাদুল হক মিলন এবং কবিতায় সরোজ দেব; ২০২০ সালে কথাসাহিত্যে সেলিনা হোসেন এবং শিশুসাহিত্যে রহীম শাহ। ২০১৯ সালে কবি মৃণাল বসুচৌধুরী, ২০১৮ সালে মুহম্মদ নূরুল হুদা, ২০১৭ সালে নির্মলেন্দু গুণ এবং ২০১৬ সালে হেলাল হাফিজ এ পুরস্কার গ্রহণ করেন।
উৎসবের আয়োজক সমধারা সম্পাদক সালেক নাছির উদ্দিন বলেন, সমধারা কবিতা উৎসব বাংলা সাহিত্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু আনন্দের উপলক্ষ নয়, সাংস্কৃতিক আন্দোলনের সক্রিয় প্ল্যাটফর্ম। এই উৎসব কবি-লেখকদের জন্য বার্ষিক মিলনমেলা। এতে নতুন প্রতিভাদের বিকাশের সুযোগ সৃষ্টি হচ্ছে। তিনি উৎসবে সব সাহিত্যপ্রেমীকে আমন্ত্রণ জানিয়েছেন।

রবীন্দ্রজয়ন্তী উদ্যাপনের তৃতীয় দিনে আজ রোববার শিল্পকলা একাডেমিতে শুরু হলো ১৪ দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী ‘রবির চিত্র, চিত্রের রবী’। চলবে ২৩ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। বিশ্বকবির ১৬৫ তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠান চলছে শিল্পকলায়। আগামীকাল নাটক প্রদর
২ দিন আগে
বর্তমানের পুঁজিবাদী উন্নয়ন ধারা মানুষকে বিচ্ছিন্ন করে ফেলছে এবং প্রকৃতির সঙ্গে শত্রুতা তৈরি করছে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, এই ধারা পরিবর্তন করে সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করতে না পারলে মানবজাতির ভবিষ্যৎ বিপন্ন হবে।
১৭ দিন আগে
তিন বছর পর নতুন উপন্যাস নিয়ে ফিরছেন জাপানের বিশ্বখ্যাত লেখক হারুকি মুরাকামি। তাঁর নতুন বই ‘দ্য টেল অব কাহো’ (The Tale of KAHO) আগামী ৩ জুলাই জাপানে প্রকাশিত হবে বলে জানিয়েছে প্রকাশনা প্রতিষ্ঠান শিঞ্চোশা। একই দিনে বইটির ই-বুক সংস্করণও বাজারে আসবে।
১৯ দিন আগে
স্বাগত বক্তব্যে পরিষদের সাধারণ সম্পাদক লিলি ইসলাম বলেন, বিশ্বগ্রাসীর বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন রবীন্দ্রনাথ। সমাজে যখন অস্থিরতা, বিভ্রান্তি, অবক্ষয়ের দেখা দিয়েছে, তখনই সংস্কৃতি পথ দেখিয়েছে।
১০ এপ্রিল ২০২৬