
তিন বছর পর নতুন উপন্যাস নিয়ে ফিরছেন জাপানের বিশ্বখ্যাত লেখক হারুকি মুরাকামি। তাঁর নতুন বই ‘দ্য টেল অব কাহো’ (The Tale of KAHO) আগামী ৩ জুলাই জাপানে প্রকাশিত হবে বলে জানিয়েছে প্রকাশনা প্রতিষ্ঠান শিঞ্চোশা। একই দিনে বইটির ই-বুক সংস্করণও বাজারে আসবে।
শুক্রবার (২৪ এপ্রিল) যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ৩৫২ পৃষ্ঠার এই উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র কাহো—২৬ বছর বয়সী এক ছবি-গল্প লেখক। উল্লেখযোগ্য বিষয় হলো, এটি মুরাকামির প্রথম পূর্ণদৈর্ঘ্য উপন্যাস যেখানে একজন নারী একমাত্র প্রধান চরিত্র হিসেবে উপস্থিত। এর আগে তাঁর বেশির ভাগ কাজেই পুরুষ চরিত্রকে কেন্দ্র করে গল্প এগিয়েছে।
‘দ্য টেল অব কাহো’ মূলত মুরাকামির চার পর্বের ‘কাহো’ সিরিজের পুনর্লিখিত রূপ। এই সিরিজটি ২০২৪ সালের জুন থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সাহিত্য সাময়িকী শিঞ্চো-তে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। সিরিজের একটি অংশ ২০২৪ সালে ইংরেজি অনুবাদে মার্কিন সাময়িকী ‘দ্য নিউইয়র্কার’-এও প্রকাশিত হয়েছিল।
গল্পের শুরুতে কাহোর জীবনে এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে দেখা যায়। এক অচেনা পুরুষ তাঁকে সরাসরি বলে বসে, ‘সত্যি বলতে, তোমার মতো কুৎসিত কাউকে আমি কখনো দেখিনি।’ এই অপমানজনক মন্তব্যে ক্ষুব্ধ না হয়ে কাহো বরং বিস্মিত হয় এবং ভাবতে থাকে—লোকটি আসলে কী বোঝাতে চায়। কাহোকে বর্ণনা করা হয়েছে এমন একজন হিসেবে, যিনি খুব সুন্দর বা মেধাবী না হলেও তাঁর কৌতূহল প্রবল।
গত ফেব্রুয়ারিতে ‘দ্য নিউইয়র্ক টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মুরাকামি জানান, তিনি সম্প্রতি উপন্যাসটি শেষ করেছেন এবং এর ইংরেজি অনুবাদের কাজ চলছে। গুরুতর অসুস্থতা থেকে সেরে ওঠার পর তিনি বইটির বড় অংশ লিখেছেন। এক মাস হাসপাতালে থাকার সময় তাঁর ওজন ১৮ কেজিরও বেশি কমে গিয়েছিল। এই অভিজ্ঞতাকে তিনি ‘পুনর্জন্মের মতো’ বলে বর্ণনা করেন।
মুরাকামি জানান, নতুন উপন্যাসটি নিয়ে তিনি তাঁর আগের কাজের তুলনায় বেশি আশাবাদী। নারী চরিত্রের দৃষ্টিকোণ থেকে লেখার অভিজ্ঞতা নতুন হলেও তিনি একে স্বাভাবিক মনে করেছেন। তিনি বলেন, ‘আমি যেন নিজেই কাহো হয়ে গিয়েছিলাম।’
সর্বশেষ ২০২৩ সালের এপ্রিল মাসে প্রকাশিত ‘দ্য সিটি অ্যান্ড ইটস আনসার্টেইন ওয়ালস’-এর পর এটি তাঁর প্রথম উপন্যাস। চার দশকেরও বেশি সময় ধরে সাহিত্যচর্চা করে আসা মুরাকামি বিশ্বজুড়ে জনপ্রিয়। তাঁর বহু কাজ প্রায় ৫০টি ভাষায় অনূদিত হয়েছে।

বর্তমানের পুঁজিবাদী উন্নয়ন ধারা মানুষকে বিচ্ছিন্ন করে ফেলছে এবং প্রকৃতির সঙ্গে শত্রুতা তৈরি করছে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, এই ধারা পরিবর্তন করে সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করতে না পারলে মানবজাতির ভবিষ্যৎ বিপন্ন হবে।
৪ ঘণ্টা আগে
স্বাগত বক্তব্যে পরিষদের সাধারণ সম্পাদক লিলি ইসলাম বলেন, বিশ্বগ্রাসীর বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন রবীন্দ্রনাথ। সমাজে যখন অস্থিরতা, বিভ্রান্তি, অবক্ষয়ের দেখা দিয়েছে, তখনই সংস্কৃতি পথ দেখিয়েছে।
১৬ দিন আগে
সারথি থিয়েটারের ৩২ বছর পূর্তি উৎসব উপলক্ষে আয়োজিত ৩ দিনব্যাপী মিলন কান্তি দে পালা নাট্যোৎসবে পানু পাল নাট্যপদক পেলেন ড. রহমান রাজু। নাট্য ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পদক দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক রহমান রাজু বাংলাদেশের অন্যতম থিয়েটার বিষয়ক...
২২ দিন আগে
যা করার তা করছি আমি আর কি আমার করার? যার যার তেল টেল যার যার চেষ্টায় করো এইবার জোগাড়।
২৫ দিন আগে