জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে ছায়ানট আয়োজন করেছে তিন দিনব্যাপী নজরুল উৎসব। আগামী শুক্র, শনি ও রোববার (২৪,২৫ ও ২৬ মে) ছায়ানট মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হবে।
তিন দিনব্যাপী এই উৎসবে পরিবেশিত হবে একক ও সম্মেলক গান, নৃত্য, পাঠ ও আবৃত্তি। অনুষ্ঠানে ছায়ানটের শিল্পী ছাড়াও আমন্ত্রিত শিল্পী ও দল অংশ নেবেন।
উৎসবের প্রথম দিন শুক্রবারের আয়োজন শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়, দ্বিতীয় ও তৃতীয় দিন, শনি ও রোববার অনুষ্ঠান থাকছে সন্ধ্যা ৭টায়।
তৃতীয় দিনের অনুষ্ঠানে ৫০টি নজরুল সংগীতের ভাব, সুর ও তথ্য নিয়ে ছায়ানট প্রকাশিত ‘নজরুলসঙ্গীত: তথ্য, ভাব ও সুরসন্ধান’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে। সঙ্গে থাকবে গান, নৃত্য, পাঠ ও আবৃত্তি।
এ ছাড়াও নজরুল জয়ন্তী ঘিরে রাজধানীতে বিভিন্ন প্রতিষ্ঠান নানামুখী আয়োজন করেছে। বেঙ্গল ফাউন্ডেশনও আয়োজন করছে দুই দিনব্যাপী অনুষ্ঠানের।
সংস্কৃতি মন্ত্রণালয়, নজরুল ইনস্টিটিউট, বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ নানা সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান জাতীয় কবির জন্মজয়ন্তী উদ্যাপন করবে।

বাংলা সাহিত্যের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে আজ রাজধানীর ধানমন্ডির বিডিওএসএন কার্যালয়ে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্ত আসর ও স্বপ্ন ৭১ প্রকাশন আয়োজন করে ‘শতবর্ষে সুকান্ত’ শীর্ষক অনুষ্ঠানের। অনুষ্ঠানে কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা গান, কবিতা আবৃত্তি, আলোচনা ও আবু...
১০ দিন আগে
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মদিন আজ। এ উপলক্ষে নানা আয়োজন থাকছে নড়াইলে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালায়। শিশুরা বসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। চিত্রশিল্পীদের নিয়ে থাকছে আর্টক্যাম্প। থাকছে আলোচনা অনুষ্ঠান ও সম্মাননা পদক প্রদান।
১৬ দিন আগে
বিশিষ্ট সাংবাদিক, সম্পাদক ও লেখক ইব্রাহীম চৌধুরী খোকনের তিনটি ভ্রমণগ্রন্থ—‘প্রান্তরে পান্থজন’, ‘মক্কা থেকে মারাকেশ’ এবং ‘নাইরোবি থেকে মাসাইমারা: এক সুন্দরের আরাধনা’—আলাদাভাবে পড়লে তিনটি ভৌগোলিক পরিসরের বিচিত্র অভিজ্ঞতা মনে হলেও, একত্রে বিবেচনায় এরা একটি সুসংহত দার্শনিক ও নান্দনিক ত্রয়ী, ইংরেজিতে...
১৭ দিন আগে
শিল্পী সারা জাবীনের দ্বিতীয় একক শিল্প প্রদর্শনী ‘চৌকাঠ’-এর উদ্বোধন হলো আজ শুক্রবার ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে। প্রদর্শনীতে উপস্থাপিত শিল্পকর্মগুলোতে নারী, গৃহস্থালি পরিসর, স্মৃতি, পরিচয়সহ সাংস্কৃতিক ঐতিহ্যের অনুসন্ধান করা হয়েছে।
৩১ জুলাই ২০২৬