
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পীর পরিচিতি পাওয়া আব্দুর রহমান ওরফে শামীমকে (৬৫) গত শনিবার দুপুরে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।
আজ সোমবার সকালে নিহতের বড় ভাই ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় আমরা কোনো মামলা করতে চাই না।’ তবে মামলা না করার কারণ জানতে চাইলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, রোববার বিকেলে দাফন সম্পন্ন করার পর পরিবারের সদস্যরা বসে এ সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে পুলিশ জানিয়েছে, নিহতের পরিবার ছাড়াও যে কেউ মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তা না হলে আজকে পুলিশই বাদী হয়ে একটি মামলা করবে।
কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, পরিবার না করলেও নিহতের ভক্ত-অনুসারী বা অন্য যে কেউ মামলা করতে পারেন। আর যদি কেউ মামলা না করেন, তাহলে আজই পুলিশ বাদী হয়ে মামলা করবে।
ঘটনাস্থলের আলামত সংগ্রহের বিষয়ে তিনি জানান, আস্তানার সিসিটিভি ক্যামেরার ড্রাইভ এমনভাবে নষ্ট করা হয়েছে যে সেখান থেকে কোনো তথ্য উদ্ধার করা যায়নি। তবে হামলার সময় উপস্থিত অনেকেই ভিডিও ধারণ করেছিলেন, সেসব ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে।
গত শনিবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে আব্দুর রহমান ওরফে শামীমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে উত্তেজিত জনতা। এ সময় তাঁর তিনজন অনুসারীও আহত হন। সেই সঙ্গে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় আস্তানায়।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।

ভোলায় অভিযান চালিয়ে মাদকসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এই অভিযান চালানো হয়।
১৮ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) ছাত্রাবাসে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ ও রক্তক্ষয়ী হামলার ঘটনায় মমেক শাখা ছাত্রদলের এক নেতাসহ দুজনকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় সংসদ। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে গতকাল শনিবার (১৮ এপ্রিল) এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
২১ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী গ্রামে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি প্রায় ২৫ হাজার দরিদ্র মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসা হলেও বর্তমানে তা নামেই স্বাস্থ্যকেন্দ্র। স্থানীয় জনগণ এখান থেকে তেমন কোনো স্বাস্থ্যসেবা পাচ্ছে না।
২৬ মিনিট আগে
চট্টগ্রাম নগরে নির্মাণাধীন একটি আটতলা ভবন থেকে নিচে ফেলে কলেজ শিক্ষার্থী আশফাক কবির সাজিদকে (১৭) হত্যার ঘটনায় আরো দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৯টায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ও রাত ৩ টায় বাগেরহাট জেলায়...
১ ঘণ্টা আগে