
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পর্যাপ্ত জ্বালানি তেল মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি বন্ধ রাখার দায়ে একটি ফিলিং স্টেশনকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (১৫ এপ্রিল) উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত ‘মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশন’-এ অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি সাধারণ গ্রাহকদের কাছে জ্বালানি তেল বিক্রি বন্ধ রেখেছে। তবে কর্মকর্তাদের উপস্থিতিতে স্টোরেজ বা মজুত পরীক্ষা করা হলে সেখানে ৩ হাজার ২৬৯ লিটার পেট্রল মজুত পাওয়া যায়।
পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও সাধারণ মানুষকে সেবা না দিয়ে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করায় প্রতিষ্ঠানটিকে শাস্তির আওতায় আনা হয়।
এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা অনুযায়ী, সেবা প্রদানে অবহেলা ও কৃত্রিম সংকট তৈরির অপরাধে মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশনকে ৫০ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, অভিযান শেষে মজুতকৃত ৩ হাজার ২৬৯ লিটার পেট্রল সাধারণ গ্রাহকদের কাছে নিয়মিত মূল্যে বিক্রয় কার্যক্রম পুনরায় শুরু করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২৭ মার্চ এ পাম্পে ৯ হাজার ৭৮৩ লিটার তেল মজুত রাখার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভোলায় অভিযান চালিয়ে মাদকসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এই অভিযান চালানো হয়।
১৯ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) ছাত্রাবাসে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ ও রক্তক্ষয়ী হামলার ঘটনায় মমেক শাখা ছাত্রদলের এক নেতাসহ দুজনকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় সংসদ। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে গতকাল শনিবার (১৮ এপ্রিল) এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
২২ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী গ্রামে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি প্রায় ২৫ হাজার দরিদ্র মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসা হলেও বর্তমানে তা নামেই স্বাস্থ্যকেন্দ্র। স্থানীয় জনগণ এখান থেকে তেমন কোনো স্বাস্থ্যসেবা পাচ্ছে না।
২৭ মিনিট আগে
চট্টগ্রাম নগরে নির্মাণাধীন একটি আটতলা ভবন থেকে নিচে ফেলে কলেজ শিক্ষার্থী আশফাক কবির সাজিদকে (১৭) হত্যার ঘটনায় আরো দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৯টায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ও রাত ৩ টায় বাগেরহাট জেলায়...
১ ঘণ্টা আগে