জয়পুরহাটের আক্কেলপুরে অবস্থিত গোপীনাথপুর মন্দিরটি গোপীনাথ ঠাকুরের মন্দির নামেও পরিচিত। ৫০০ বছর প্রাচীন এই মন্দিরকে নিয়ে জনশ্রুতি রয়েছে। জানা যায়, ভারতের নদীয়ার শান্তিপুরের বাসিন্দা দুই ভাই সুদেব ও ভূদেব চক্রবর্তী দীক্ষা শেষ করলে তাঁদের গুরু বড় ভাই সুদেব চক্রবর্তীকে নন্দিনীপ্রিয়া নাম দেন এবং নারীর বেশে সাধনা চালিয়ে যেতে বলেন। তাঁকে পাঠানো হয় এই আক্কেলপুরে এবং ছোট ভাই ভূদেবকে জংগলীপ্রিয়া নাম দিয়ে পাঠানো হয় মালদহে। নন্দিনীপ্রিয়া আক্কেলপুরের গোপীনাথপুর গ্রামে গভীর জঙ্গলে এই মন্দিরটি স্থাপন করেন। ১৫ শতকে বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ নন্দিনীপ্রিয়ার পূজা-পার্বণ ও অতিথি সেবায় মুগ্ধ হয়ে তাম্রফলকে লিখে ৫ নল বা ১২৯ বিঘা জমি দেবোত্তর হিসেবে দান করেন। এরপর পাল যুগের নির্মাণকৌশল অবলম্বনে সেখানে পূর্ণাঙ্গ মন্দির স্থাপন করা হয়। ১৩০৪ বঙ্গাব্দে ভূমিকম্পে মন্দিরটি ভেঙে যায়। ১৯২৮-১৯৩৬ খ্রিষ্টাব্দের মধ্যে বর্তমান মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়। তবে মূল ভবনে পুরোনো কিছু নকশাও চোখে পড়ে। প্রতিবছর দোল পূর্ণিমার মেলা হয় এখানে, ৫০০ বছর ধরেই।

পশ্চিম আফ্রিকার দেশ টোগোতে একধরনের স্থানীয় বেগুনগাছ আছে, যার পাতার স্বাদ অনেকটা পালংশাকের মতো। একে বলা হয় বোমা। এই বোমাপাতা দিয়ে টোগোবাসী গরুর মাংসের একটি তরকারি রান্না করে। পদটির নাম বোমা দেসি। টোগোর দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় এই রান্নার উৎপত্তি হলেও বর্তমানে এটি সারা দেশে একটি পছন্দের...
২ দিন আগে
জাম্বিয়ার গ্রামীণ অঞ্চলের মানুষ ঐতিহাসিকভাবেই কৃষির ওপর নির্ভরশীল। বাড়ির আঙিনায় বা খামারে তারা প্রচুর পরিমাণে কুমড়াপাতা, মিষ্টি আলুর পাতা এবং স্থানীয় শাকসবজি চাষ করত। এসব শাক-পাতা দিয়ে তারা রান্না করে ইফিসাশি। মূলত জাম্বিয়ার উত্তরাঞ্চলের বেম্বা উপজাতির ঐতিহ্যবাহী খাবার এটি।
৯ দিন আগে
হাঁস রোস্ট করার সবচেয়ে প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায় চীনের উত্তর ও দক্ষিণ রাজবংশের সময়কালের একটি রান্নার বইয়ে। ১২৭১ সালে মঙ্গোল নেতা কুবলাই খান যখন ইউয়ান রাজবংশ প্রতিষ্ঠা করেন, তখন এই খাবারটি রাজকীয় খাদ্যতালিকার অংশ হয়ে ওঠে।
১৬ দিন আগে
একসময় শিক্ষাকে একটি ফুটো পাত্র আকারে দেখা হতো, যেখানে হয়তো একজন পানি দিচ্ছে কিংবা কেউ শিক্ষাকে মন্ত্র হিসেবে দেখছেন; যার জোরে যে কেউ তাঁর নিজের মতো করে জ্ঞানের রাজ্যে হাঁটতে পারেন। ‘অন্বেষণ ও সৃষ্টি’র পথে নিজেকে প্রতিনিয়ত উন্নত থেকে উন্নততর করে তুলতে পারেন। ওই ধারার শিক্ষার কথা বলছেন ভনহাম বোল্ডট।
২২ দিন আগে