Ajker Patrika

বোমা দেসি

সম্পাদকীয়
বোমা দেসি

পশ্চিম আফ্রিকার দেশ টোগোতে একধরনের স্থানীয় বেগুনগাছ আছে, যার পাতার স্বাদ অনেকটা পালংশাকের মতো। একে বলা হয় বোমা। এই বোমাপাতা দিয়ে টোগোবাসী গরুর মাংসের একটি তরকারি রান্না করে। পদটির নাম বোমা দেসি। টোগোর দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় এই রান্নার উৎপত্তি হলেও বর্তমানে এটি সারা দেশে একটি পছন্দের খাবারে পরিণত হয়েছে। পদটি তৈরিতে প্রচুর পরিমাণে বোমাপাতার সঙ্গে নরম করে রান্না করা গরুর মাংস ব্যবহার করা হলেও অনেক সময় মুরগি বা ছাগলের মাংস, শুঁটকি মাছ কিংবা চিংড়িও যোগ করা হয়। লবঙ্গ, মৌরি, এলাচ, আদা এবং জোয়ান একসঙ্গে পিষে তৈরি করা বোতেনি মসলা এই তারকারি সুস্বাদু হওয়ার আসল রহস্য। সাধারণত ভুট্টার আটায় তৈরি মণ্ড আকুমে কিংবা শিমুল আলু বা মিষ্টি আলু থেকে তৈরি ফুফুর সঙ্গে পরিবেশন করা হয় বোমা দেসি। অনেকে আবার সাদা ভাত দিয়েও খেতে পছন্দ করে এটি।

ছবি সৌজন্য: ১৯৬ ফ্লেভারস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত