জাম্বিয়ার গ্রামীণ অঞ্চলের মানুষ ঐতিহাসিকভাবেই কৃষির ওপর নির্ভরশীল। বাড়ির আঙিনায় বা খামারে তারা প্রচুর পরিমাণে কুমড়াপাতা, মিষ্টি আলুর পাতা এবং স্থানীয় শাকসবজি চাষ করত। এসব শাক-পাতা দিয়ে তারা রান্না করে ইফিসাশি। মূলত জাম্বিয়ার উত্তরাঞ্চলের বেম্বা উপজাতির ঐতিহ্যবাহী খাবার এটি। তবে চমৎকার স্বাদ এবং পুষ্টিগুণের কারণে এটি পুরো জাম্বিয়ার জাতীয় খাবারে পরিণত হয়। সে দেশের প্রায় প্রতিটি অঞ্চলের মানুষই শাকের এই ঘন ঝোলের ব্যঞ্জনটি নিয়মিত খেয়ে থাকে। সাধারণত কুমড়াপাতা, মিষ্টি আলুর পাতা, বাঁধাকপি, পালংশাক বা রেপসিড শাক, পেঁয়াজ, টমেটো এবং চিনাবাদাম বাটার মিশ্রণে খাবারটি রান্না করা হয়। প্রাচীনকালে জাম্বিয়ায় রান্নার তেল সহজলভ্য ছিল না। বাদামবাটা সেদ্ধ হওয়ার পর এর থেকে যে প্রাকৃতিক তেল বের হয়, তা দিয়েই পুরো রান্না সম্পন্ন হয়। এটি জাম্বিয়ার প্রধান খাবার; যা ভুট্টার গুঁড়ো দিয়ে তৈরি শক্ত মণ্ড—ন্শিমা দিয়ে খাওয়া হয়।
ছবি সৌজন্য: ১৯৬ ফ্লেভারস

হাঁস রোস্ট করার সবচেয়ে প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায় চীনের উত্তর ও দক্ষিণ রাজবংশের সময়কালের একটি রান্নার বইয়ে। ১২৭১ সালে মঙ্গোল নেতা কুবলাই খান যখন ইউয়ান রাজবংশ প্রতিষ্ঠা করেন, তখন এই খাবারটি রাজকীয় খাদ্যতালিকার অংশ হয়ে ওঠে।
৭ দিন আগে
একসময় শিক্ষাকে একটি ফুটো পাত্র আকারে দেখা হতো, যেখানে হয়তো একজন পানি দিচ্ছে কিংবা কেউ শিক্ষাকে মন্ত্র হিসেবে দেখছেন; যার জোরে যে কেউ তাঁর নিজের মতো করে জ্ঞানের রাজ্যে হাঁটতে পারেন। ‘অন্বেষণ ও সৃষ্টি’র পথে নিজেকে প্রতিনিয়ত উন্নত থেকে উন্নততর করে তুলতে পারেন। ওই ধারার শিক্ষার কথা বলছেন ভনহাম বোল্ডট।
১৩ দিন আগে
ইউরোপীয় বা আফ্রিকানরা ক্যারিবীয় অঞ্চলে আসার বহু আগে থেকে এখানকার আদিবাসী জনগোষ্ঠীর প্রধান খাদ্য ছিল কাসাভা বা শিমুল আলু। তিতকুটে শিমুল আলু থেকে বিষাক্ত উপাদান বের করে, তা কুচি করে আগুনে সেঁকে রুটি বা পিঠা তৈরি করার একটি নিজস্ব ও প্রাচীন কৌশল তাদের জানা ছিল। এই আদিবাসী রন্ধনশৈলী থেকে জন্ম হয়...
১৪ দিন আগে
কোস্টারিকার একটি প্রচলিত গল্প অনুসারে, ১৯৩০-এর দশকে সান হোসের সান সেবাস্তিয়ান নামক এলাকায় এক খামারি সেন্ট সেবাস্তিয়ান দিবসে অতিথিদের খাওয়ানোর জন্য একটি দাগযুক্ত মোরগ লালন-পালন করছিলেন। স্প্যানিশ ভাষায় এ রকম মোরগকে বলা হয় গালো পিন্টো।
১৯ দিন আগে