বুদ্ধদেব গুহ ছিলেন একজন জনপ্রিয় কথাসাহিত্যিক, গায়ক ও চিত্রশিল্পী। তাঁর লেখায় ফুটে উঠেছে অরণ্য, প্রকৃতি, শিকারকাহিনি ও প্রেম। অরণ্যের জীবন বা শিকারকাহিনি ছাপিয়ে তাঁর রচনা ধারণ করেছে এক প্রেমিক সত্তাকে।
বুদ্ধদেব গুহের জন্ম ১৯৩৬ সালের ২৯ জুন কলকাতায়। তাঁর শৈশবের বড় একটা সময় কেটেছে বাংলাদেশের বরিশাল, রংপুর ও জয়পুরহাটে। বরিশাল জিলা স্কুলেও পড়েছেন তিনি। এরপর পড়াশোনা করেন সেন্ট জেভিয়ার্স কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তিনি দক্ষিনি টেগোর স্কুল অব মিউজিকে রবীন্দ্রসংগীতের প্রশিক্ষণ নিয়েছিলেন। রামকুমার চট্টোপাধ্যায় ও চণ্ডীদাস মালের কাছ থেকে হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত এবং পুরোনো ধাঁচের টপ্পা গান শিখেছিলেন।
বুদ্ধদেব ছিলেন একজন নামী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তাঁকে দিল্লির কেন্দ্রীয় রাজস্ব বোর্ড থেকে পশ্চিমবঙ্গের আয়কর বিভাগের উপদেষ্টা বোর্ডের সদস্য করা হয়েছিল। আকাশবাণী কলকাতা কেন্দ্রের অডিশন বোর্ড ও কেন্দ্রীয় সরকারের ফিল্ম সেন্সর বোর্ডের সদস্য ছিলেন তিনি। এ ছাড়া তিনি পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের বন্য প্রাণী উপদেষ্টা বোর্ড ও নন্দন উপদেষ্টা বোর্ডের সদস্য এবং বিশ্বভারতীর রবীন্দ্রভবনের পরিচালনা সমিতির সদস্য ছিলেন।
খুব সুন্দর ছবি আঁকতেন বুদ্ধদেব গুহ। নিজের লেখা একাধিক বইয়ের প্রচ্ছদ তিনি নিজেই এঁকেছেন। গায়ক হিসেবেও জনপ্রিয়তা কম ছিল না তাঁর।
বুদ্ধদেব গুহ ব্যক্তিগত জীবনে প্রকৃতিপ্রেমী ছিলেন। ঘুরতে ভালোবাসতেন। পছন্দ ছিল জঙ্গল। খুব কাছ থেকে দেখেছেন জঙ্গলের জীবন, মাটির কাছাকাছি থাকা মানুষদের। তাই সেই জঙ্গলপ্রেম, সেই অভিজ্ঞতাই বারবার উঠে এসেছে তাঁর কলমে। তাঁর প্রথম উপন্যাস ‘জঙ্গলমহল’। বাংলা সাহিত্যের দুটি জনপ্রিয় কাল্পনিক চরিত্র ঋভু ও ঋজুদার স্রষ্টা তিনি।
তাঁর বহু কালজয়ী উপন্যাসের মধ্যে কয়েকটির নাম নিতেই হয়—বাবলি, মাধুকরী, কোজাগর, হলুদ বসন্ত, একটু উষ্ণতার জন্য, কুমুদিনী, খেলা যখন, চানঘরে গান ইত্যাদি।
তিনি ২০২১ সালের ২৯ আগস্ট কলকাতায় মৃত্যুবরণ করেন।

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে যে গুটিকয়েক ক্ষেত্রে দেশের গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করায় উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছিল, তার মধ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও মানবাধিকার কমিশন অধ্যাদেশ উল্লেখযোগ্য। এসব বিষয় রাষ্ট্র...
৬ দিন আগে
সালসা একটি প্রাণবন্ত লাতিন নৃত্য। এর উৎপত্তি কিউবায় হলেও নিউইয়র্কে এসে এটি আধুনিক রূপ লাভ করে। দ্রুত পদচারণ, ছন্দময় শরীরী ভঙ্গি এবং সঙ্গীর সঙ্গে সমন্বিত চলাফেরা সালসার প্রধান বৈশিষ্ট্য। নাচটিতে আফ্রিকান, স্প্যানিশ আর লাতিন আমেরিকান সংস্কৃতির প্রভাব স্পষ্টভাবে দেখা যায়।
৭ দিন আগে
অনেকের মতে, প্রাচীন রাজা বা জমিদারের লাঠিয়াল বাহিনীর হাতে কাঠিনাচের সূত্রপাত। পরবর্তীকালে ভূমিজ সম্প্রদায়ের মানুষ এটিকে গ্রহণ করে এবং নিজস্ব রূপ দেয়। এটি মূলত একটি দলগত পরিবেশনা, যেখানে শিল্পীরা হাতে দুটি ছোট কাঠি নিয়ে ছন্দে ছন্দে তালে তাল মিলিয়ে নাচেন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কিছু অঞ্চলে...
১২ দিন আগে
আমরা যে স্থায়ী গণমাধ্যম কমিশনের কথা বলেছি, সেই ধারণাটি এসেছে বাংলাদেশ প্রেস কাউন্সিল থেকে। সংবাদপত্রের নিয়মনীতি-নৈতিকতার মান থাকে, তারা যাতে যথাযথভাবে দায়িত্ব পালন করে, আবার যাতে তাদের স্বাধীনতাটাও সংরক্ষিত হয়। কারও হস্তক্ষেপ, বিশেষ করে সরকারের হস্তক্ষেপ, সেগুলো যাতে স্বাধীন...
১৩ দিন আগে