রবীন্দ্রনাথ ঠাকুরের চাচাতো ভাই গুণেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তিনি অবন ঠাকুর নামেও পরিচিত। তাঁকে বলা হয় ভারতবর্ষের আধুনিক চিত্রশিল্পের জনক।
অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৭১ সালের ৭ আগস্ট কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। নরমাল স্কুলে তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয়। এরপর কিছুদিন তিনি সংস্কৃত কলেজে অধ্যয়ন করেন, কিন্তু এন্ট্রান্স পরীক্ষার আগেই কলেজ ত্যাগ করেন। পরে তিনি নিজ চেষ্টায় ইংরেজি, ফরাসি, সংস্কৃত, বাংলা সাহিত্য এবং সংগীতে দক্ষতা অর্জন করেন। অবনীন্দ্রনাথের ছবি আঁকা শুরু হয়েছিল ঠাকুরবাড়িতেই। প্রাতিষ্ঠানিকভাবে তাঁর চিত্রকলার পাঠ খানিকটা দেরিতে হয়। ২৫ বা ২৬ বছর বয়সে ইতালীয় শিল্পী গিলার্ডি, বিখ্যাত ইংরেজ চিত্রশিল্পী সি এল পামার, জাপানি টাইকান প্রমুখ চিত্রশিল্পীর কাছে তিনি চিত্রাঙ্কন বিষয়ে শিক্ষালাভ করেন।
কলকাতা আর্ট স্কুলে তাঁর কৃষ্ণলীলা সিরিজ প্রদর্শিত হয়েছিল। পরবর্তীকালে ই বি হ্যাভেলের উদ্যোগে লর্ড কার্জনের দিল্লি দরবারে আরও দুটি প্রদর্শনী এবং লন্ডনের ‘স্টুডিও’ পত্রিকায় চিত্রালোচনা প্রকাশিত হলে তাঁর আঁকা ছবি প্রকাশ্যে আসে। অবন ঠাকুরের আঁকা ‘শাজাহানের অন্তিমকাল’ ভীষণ খ্যাতনামা। এ ছাড়া উল্লেখযোগ্য চিত্রকর্ম হলো—বুদ্ধ ও সুজাতা, কালীদাসের ঋতুসঙ্ঘারবিষয়ক চিত্রকলা, চতুর্ভুজা ভারতমাতা, কচদেবযানী, শেষযাত্রা প্রভৃতি।
তিনি কলকাতা আর্ট কলেজে ১৯০৫ থেকে ১৯১৫ সাল পর্যন্ত কার্যনির্বাহী অধ্যক্ষ ছিলেন। ১৯২১ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ‘বাগেশ্রী অধ্যাপক’ নিযুক্ত হন এবং ১৯৪২ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্যের দায়িত্ব পালন করেন।
লিখেছেন শিল্পবিষয়ক প্রবন্ধ-নিবন্ধ, শিল্প আলোচনা ও সমালোচনা। কেবল চিত্রশিল্পেই নয়, অবনীন্দ্রনাথ ঠাকুরের গল্প বলার কুশলতা ও গদ্য লেখার হাতও ছিল অসামান্য। রানি বাগেশ্বরী অধ্যাপক থাকার সময় যে ২৯টি বক্তৃতা তিনি দিয়েছিলেন, সেগুলো কলকাতা বিশ্ববিদ্যালয় ১৯৪১ সালে ‘বাগেশ্বরীশিল্প প্রবন্ধাবলী’ নামে গ্রন্থাকারে প্রকাশ করেছিল। শিশুসাহিত্যেও তিনি প্রতিষ্ঠিত একজন লেখক।
১৯৫১ সালের ৫ ডিসেম্বর তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন।

আমি বরাবরই নিজেকে বোঝাতে সমর্থ হয়েছি, আমার আসল পেশা হচ্ছে সাংবাদিকতা। সাংবাদিকতায় আমার যা পছন্দ হয়নি তা হচ্ছে চাকরির শর্তাবলি। তা ছাড়া, পত্রিকার স্বার্থের কথা বিবেচনা করে আমার চিন্তা ও পরিকল্পনাকে সাজাতে হতো। একবার ঔপন্যাসিক হিসেবে কাজ করার পর এবং ঔপন্যাসিক হিসেবে আর্থিক স্বাধীনতা অর্জনের...
২ দিন আগে
বিগত ১০ বছরের অবস্থা যদি দেখেন, ২০১২ সালের পর সমুদ্রে তেমন কোনো অ্যাকটিভিটি হয়নি। আমাদের এত বড় এবং খুবই উপযোগী সমুদ্র আছে। এটি খুবই সম্ভাবনাময় স্থান। এর একদিক মিয়ানমারেও গ্যাস পাওয়া গেছে এবং অপরদিক ভারতেও গ্যাস পাওয়া গেছে। মাঝখানে আমাদের অংশটা এত দিন বসিয়ে রাখা হলো।
৯ দিন আগে
অবকাঠামো খাতে যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি হয়েছে, সেখানে তো শ্রমিকের বিষয় হ্যান্ডেল করতে হয়নি। কোনো ধরনের ঝামেলাও সেখানে পোহাতে হয়নি। আর শতভাগ অর্থই রিটার্ন পাওয়া গেছে। কিন্তু যেসব কারখানায় পিপিপি হয়েছে, সেগুলোর কোনোটাই ভালোভাবে চলার নজির নেই।
১৬ দিন আগে
দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাগৈতিহাসিক শিল্পকর্মের দেখা মেলে মালয়েশিয়ায়। পেরাক রাজ্যের রাজধানী ইপোহর কাছে তাম্বুন উপশহরে গুনুং পানজাং নামের একটি চুনাপাথরের পাহাড় আছে। সেখানে নব্য প্রস্তর যুগের যেসব শিলাচিত্র পাওয়া গেছে, সেগুলো ‘গুয়া তাম্বুন’ বা ‘তাম্বুন গুহাচিত্র’ নামে পরিচিত।
১৮ দিন আগে