হুমায়ুন কবির ছিলেন কবি, প্রাবন্ধিক, সাংস্কৃতিক সংগঠক, রাজনীতিবিদ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তাঁর জন্ম ১৯৪৮ সালের ২৫ ডিসেম্বর বর্তমান ঝালকাঠির সাকরাইল গ্রামে। তিনি ব্রজমোহন বিদ্যালয় থেকে ১৯৬৩ সালে এসএসসি এবং ১৯৬৫ সালে ব্রজমোহন কলেজ থেকে আইএ পাস করেন। ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে অনার্স এবং ১৯৬৯ সালে বাংলায় এমএ পাস করেন। উভয় পরীক্ষায় তিনি দ্বিতীয় শ্রেণিতে দ্বিতীয় স্থান লাভ করেন।
হুমায়ুন কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরই ‘স্বাক্ষর’ ও ‘কণ্ঠস্বর’ পত্রিকাগোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে পড়েন। এ সময়ই তিনি প্রচুর কবিতা লেখেন এবং প্রতি সপ্তাহে তাঁর কবিতা ঢাকার বিভিন্ন দৈনিক পত্রিকার সাহিত্য পাতায় প্রকাশিত হতো। তাঁর সম্পাদনায় ‘নিবেদিত কবিতাগুচ্ছ’ নামে একটি অনিয়মিত পত্রিকা প্রকাশিত হতো।
এমএ পাস করার পর হুমায়ুন কবির ১৯৭০ সালে কক্সবাজার কলেজে শিক্ষক হিসেবে যোগ দেন। এখানে ছয় মাস চাকরি করেন। এরপর বাংলা একাডেমি গবেষণা বৃত্তি নিয়ে গবেষণা শুরু করেন। ১৯৭১ সালে ‘লেখক সংগ্রাম শিবির’ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৭২ সালে এই সংগঠনের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ লেখক শিবির’ রাখা হয়। এ বছরই তিনি এর আহ্বায়কের দায়িত্ব নেন। ১৯৭২ সালের মার্চ মাসে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। সে বছরের প্রথম দিকে তিনি ‘পূর্ব বাংলার সর্বহারা পার্টি’র সঙ্গে যুক্ত হন।
হুমায়ুন কবিরের লেখকজীবন মাত্র আট বছরের—১৯৬৫ থেকে ১৯৭২ সাল পর্যন্ত। জীবদ্দশায় তাঁর কোনো গ্রন্থ প্রকাশিত হয়নি। মৃত্যুর কয়েক মাস আগে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘কুসুমিত ইস্পাত’ প্রকাশিত হয়। তিনি সাহিত্য-সমাজ এবং ভাষা আন্দোলন সম্পর্কে বেশ কিছু প্রবন্ধ লিখেছেন। লিখেছেন বেশ কিছু গল্পও।
১৯৭২ সালের ৬ জুন পার্টির মধ্যে বিতর্কের জের ধরে পার্টির নির্দেশে তাঁকে হত্যা করা হয়।

‘দ্বিতীয় লিঙ্গ’ বইয়ের শেষ ভাগে বলেছিলাম, আমি নারীবাদী নই। কারণ আমি তখন বিশ্বাস করতাম যে সমাজতান্ত্রিক উন্নয়নের সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে মেয়েদের সমস্যার সমাধান হবে। নারীবাদী অভিধাটির দ্বারা আমি তখন বোঝাতে চেয়েছিলাম, শ্রেণি-সংগ্রাম নিরপেক্ষভাবে শুধুই সুনির্দিষ্ট নারী ইস্যুতে সংগ্রাম করা।
৮ ঘণ্টা আগে
এপ্রিল মাসের প্রথম দিনটি বিশ্বজুড়ে ‘এপ্রিল ফুলস ডে’ হিসেবে পরিচিত। এ দিনে অনেকেই কাছের বা পরিচিত মানুষকে বোকা বানিয়ে মজা করার চেষ্টা করেন। কিন্তু এপ্রিলের প্রথম দিনটি কীভাবে বোকা বানানোর দিন হলো? এ নিয়ে মার্কিন সাময়িকী ন্যাশনাল জিওগ্রাফিক একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
৩ দিন আগে
’৭১ সালের ২৮ ফেব্রুয়ারি ভারী অস্ত্রশস্ত্রসহ ১০ হাজার টন যুদ্ধসামগ্রী নিয়ে পাকিস্তানি জাহাজ এমভি সোয়াত চট্টগ্রামে এসে পৌঁছায়। সেনাবাহিনীতে চাকরি করার অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারি যে, এই জাহাজ পাকিস্তান থেকে রওনা দেওয়ার আগে অন্তত এক মাস সময় লেগেছে বিভিন্ন পর্যায়ে সিদ্ধান্ত নিতে, সমরাস্ত্রগুলোকে...
৭ দিন আগে
একটা সময় বিমানবন্দর অফিসার ছিলেন আবু ওসমান চৌধুরী। কিন্তু পরে যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে। মুক্তিযুদ্ধ চলাকালে মেজর হিসেবে তিনি কর্মরত ছিলেন কুষ্টিয়ায়। অপারেশন সার্চলাইটের খবর পেয়ে চুয়াডাঙ্গার ঘাঁটিতে পৌঁছে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং মুক্তিযুদ্ধে যোগ দেন।
৮ দিন আগে