রিজিয়া রহমান ভীষণভাবে নির্জনতাপ্রিয় লেখক ছিলেন। এক অর্থে নির্জনতাই তাঁর জীবন ও লেখালেখির মূল শক্তি ছিল। তিনি লেখালেখিকে সাংসারিক কাজের ফাঁকে অবসরের কাজ হিসেবে গ্রহণ করেননি। তিনি একজন পূর্ণকালীন লেখক ছিলেন। লেখার প্রতি সৎ ও নিবেদিত থাকার প্রত্যয়ে কলেজের অধ্যাপনার চাকরিও ছেড়ে দিয়েছিলেন। ‘বং থেকে বাংলা’ এবং অন্যান্য ইতিহাসভিত্তিক উপন্যাস লেখার সময় দীর্ঘ পাঠ-প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। বাঙালির নৃতাত্ত্বিক আত্মপরিচয়কে উপন্যাসের বিষয় করে তিনি অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। সমাজের রুগ্ণ ও পঙ্কিলতার অন্ধকার দিকটিও তাঁর লেখায় ধরা পড়েছে ভিন্ন আঙ্গিকে।
প্রাচীন ইতিহাসের চরিত্র, বারবনিতা, চা-শ্রমিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, খনিশ্রমিক, হাঙর শিকারি ইত্যাদি বিচিত্র চরিত্র তাঁর সৃষ্টির মধ্যে ফুটিয়ে তুলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তাঁর প্রথম গল্পগ্রন্থ ‘অগ্নি-স্বাক্ষর’ এবং প্রথম উপন্যাস ‘ঘর ভাঙা ঘর’ প্রকাশিত হয়েছিল। প্রথম উপন্যাসেই রিজিয়া রহমানের জীবনদর্শন বা শিল্পীসত্তার স্বরূপ স্পষ্ট হয়ে ওঠে।
রিজিয়া রহমানের জন্ম ১৯৩৯ সালের ২৮ ডিসেম্বর কলকাতার ভবানীপুরে। পরিবারের সবাই তাঁকে ডাকত ‘জোনাকী’ নামে। ’৫২ সালে বাবার মৃত্যুর পর ঢাকার শাইনপুকুরে নানাবাড়িতে আসেন। পরে মামার বাসা চাঁদপুরে থেকে নবম শ্রেণিতে ভর্তি হন। একপর্যায়ে প্রাইভেট পরীক্ষা দিয়ে ম্যাট্রিক পাস করেন। এরপর তাঁর বিয়ে হয়। ইডেন মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর পাস করেন।
সাহিত্য পত্রিকা ‘ত্রিভুজ’-এর সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু হয় তাঁর। এরপর দায়িত্ব পালন করেছেন জাতীয় জাদুঘরের ট্রাস্টি, জাতীয় গ্রন্থকেন্দ্রের কার্য পরিচালক এবং বাংলা একাডেমির কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে।
তাঁর লেখকজীবনের অধিকাংশ সময় তিনি প্রধানত গল্প-উপন্যাসই লিখেছেন। উপন্যাস লিখেছেন মোট ৩৩টি। এর বাইরে কয়েকটি ছোটগল্প ও শিশুতোষ গ্রন্থ আছে তাঁর।
২০১৯ সালের ১৬ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।

বিগত ১০ বছরের অবস্থা যদি দেখেন, ২০১২ সালের পর সমুদ্রে তেমন কোনো অ্যাকটিভিটি হয়নি। আমাদের এত বড় এবং খুবই উপযোগী সমুদ্র আছে। এটি খুবই সম্ভাবনাময় স্থান। এর একদিক মিয়ানমারেও গ্যাস পাওয়া গেছে এবং অপরদিক ভারতেও গ্যাস পাওয়া গেছে। মাঝখানে আমাদের অংশটা এত দিন বসিয়ে রাখা হলো।
২ দিন আগে
অবকাঠামো খাতে যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি হয়েছে, সেখানে তো শ্রমিকের বিষয় হ্যান্ডেল করতে হয়নি। কোনো ধরনের ঝামেলাও সেখানে পোহাতে হয়নি। আর শতভাগ অর্থই রিটার্ন পাওয়া গেছে। কিন্তু যেসব কারখানায় পিপিপি হয়েছে, সেগুলোর কোনোটাই ভালোভাবে চলার নজির নেই।
১০ দিন আগে
দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাগৈতিহাসিক শিল্পকর্মের দেখা মেলে মালয়েশিয়ায়। পেরাক রাজ্যের রাজধানী ইপোহর কাছে তাম্বুন উপশহরে গুনুং পানজাং নামের একটি চুনাপাথরের পাহাড় আছে। সেখানে নব্য প্রস্তর যুগের যেসব শিলাচিত্র পাওয়া গেছে, সেগুলো ‘গুয়া তাম্বুন’ বা ‘তাম্বুন গুহাচিত্র’ নামে পরিচিত।
১২ দিন আগে
১৯৭১ সালের ১৬ মার্চ আমি পশ্চিম পাকিস্তান থেকে ঢাকায় ফিরি। তাই মার্চের শুরুর দিকের উত্তাল গণ-আন্দোলন কিংবা ৭ মার্চের ভাষণ স্বচক্ষে দেখার সুযোগ আমার হয়নি। তবে মানুষের তীব্র ক্ষোভ বুঝতে পারছিলাম। বিশেষ করে পার্লামেন্টের অধিবেশন পিছিয়ে দেওয়ায় বাঙালিরা কতটা সংক্ষুব্ধ ছিল, তা অনুভব করা যাচ্ছিল।
১৭ দিন আগে