ভারতের শ্রেষ্ঠতম চলচ্চিত্র নির্মাতাদের একজন মৃণাল সেন। ভারতে নিউ ওয়েভ সিনেমার আগমনও ঘটেছে তাঁর হাত ধরে। তাঁর জন্ম বাংলাদেশের ফরিদপুরে। এখানে মাধ্যমিক পর্যন্ত পড়ার পর কলকাতায় চলে যান। সেখানে পদার্থবিদ্যায় স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
আজীবন কমিউনিজমে বিশ্বাসী মৃণাল সেন ভারতের কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকলেও কখনো পার্টির সদস্য হননি। তিনি ১৯৫৫ সালে ‘রাত ভোর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে কাজ করা শুরু করেন। চার বছর অন্তরালে থাকার পর ১৯৫৯ সালে ‘নীল আকাশের নিচে’ সিনেমাটি নির্মাণ করেন। এরপর ‘বাইশে শ্রাবণ’-এর মাধ্যমে প্রথম আন্তর্জাতিক পরিচিতি লাভ করেন তিনি।
মৃণাল বলতেন, আমার তিন প্রণয়িনী। আমার কাহিনি, আমার মাধ্যম এবং আমার সময়। কাহিনি যে সময়ের কথা বলে, শিল্প তাকে পেরিয়ে চিরকালীন হয়ে ওঠে। কিন্তু তার প্রয়োগ বর্তমান সময়ের ওপর নির্ভর করে। তাই প্রতিটি সিনেমার সঙ্গে মানুষ হিসেবেও গড়ে ওঠার একটা তাগিদ কাজ করে।
চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে তিনি কখনো বিশুদ্ধতাবাদী ছিলেন না। তাঁর বিশ্বাস ছিল, একটি পত্রিকার মাত্র হেডলাইন থেকেও ছবি বানানো যেতে পারে। চলচ্চিত্রে মুনশিয়ানার সঙ্গে অন্য মাধ্যমের নানা জিনিস ব্যবহার করেও, সার্থক চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব।
তিনি ১৯৮৪ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের চেয়ারম্যান ছিলেন। তিনি প্রথম চেয়ারম্যান, যিনি গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে ছাত্রদের অংশগ্রহণ নিশ্চিত করেন।
১৯৪৩ সালের মন্বন্তরে ক্ষুধার্ত মানুষের ভিড় দেখেছেন কলকাতায়। খাদ্যশস্যের বিপুল ভান্ডার ইউরোপে চালান হয়ে যাচ্ছে, দেশের লাখ লাখ মানুষের মৃত্যুর বিনিময়ে। সেই নিষ্ঠুরতা প্রতিফলিত হয়েছিল ১৯৬০ সালের ‘বাইশে শ্রাবণ’ সিনেমায়। ঋত্বিক ঘটক আর মৃণাল ছিলেন অবিচ্ছেদ্য বন্ধু।
এই বিখ্যাত চলচ্চিত্রকার ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নিজ বাসভবনে ৯৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

জাম্বিয়ার গ্রামীণ অঞ্চলের মানুষ ঐতিহাসিকভাবেই কৃষির ওপর নির্ভরশীল। বাড়ির আঙিনায় বা খামারে তারা প্রচুর পরিমাণে কুমড়াপাতা, মিষ্টি আলুর পাতা এবং স্থানীয় শাকসবজি চাষ করত। এসব শাক-পাতা দিয়ে তারা রান্না করে ইফিসাশি। মূলত জাম্বিয়ার উত্তরাঞ্চলের বেম্বা উপজাতির ঐতিহ্যবাহী খাবার এটি।
৬ দিন আগে
হাঁস রোস্ট করার সবচেয়ে প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায় চীনের উত্তর ও দক্ষিণ রাজবংশের সময়কালের একটি রান্নার বইয়ে। ১২৭১ সালে মঙ্গোল নেতা কুবলাই খান যখন ইউয়ান রাজবংশ প্রতিষ্ঠা করেন, তখন এই খাবারটি রাজকীয় খাদ্যতালিকার অংশ হয়ে ওঠে।
১৩ দিন আগে
একসময় শিক্ষাকে একটি ফুটো পাত্র আকারে দেখা হতো, যেখানে হয়তো একজন পানি দিচ্ছে কিংবা কেউ শিক্ষাকে মন্ত্র হিসেবে দেখছেন; যার জোরে যে কেউ তাঁর নিজের মতো করে জ্ঞানের রাজ্যে হাঁটতে পারেন। ‘অন্বেষণ ও সৃষ্টি’র পথে নিজেকে প্রতিনিয়ত উন্নত থেকে উন্নততর করে তুলতে পারেন। ওই ধারার শিক্ষার কথা বলছেন ভনহাম বোল্ডট।
১৯ দিন আগে
ইউরোপীয় বা আফ্রিকানরা ক্যারিবীয় অঞ্চলে আসার বহু আগে থেকে এখানকার আদিবাসী জনগোষ্ঠীর প্রধান খাদ্য ছিল কাসাভা বা শিমুল আলু। তিতকুটে শিমুল আলু থেকে বিষাক্ত উপাদান বের করে, তা কুচি করে আগুনে সেঁকে রুটি বা পিঠা তৈরি করার একটি নিজস্ব ও প্রাচীন কৌশল তাদের জানা ছিল। এই আদিবাসী রন্ধনশৈলী থেকে জন্ম হয়...
২০ দিন আগে