পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর মহল্লায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ৪০০ বছরের ঐতিহ্য জোড়বাংলা মন্দির। মন্দিরটির নির্মাণকালের সঠিক কোনো তথ্য-উপাত্ত পাওয়া যায় না। তবে রাধারমণ সাহা রচিত পাবনা জেলার ইতিহাস গ্রন্থ অনুযায়ী, মুর্শিদাবাদের নবাবের তহশিলদার ব্রজমোহন ক্রোরী ১৮ শতকে এটি নির্মাণ করেন।
এখানে গোপীনাথের মূর্তি ও তাঁর নামে পূজা হওয়ায় একসময় মন্দিরটি ‘গোপীনাথ মন্দির’ হিসেবে পরিচিত ছিল। ইটের বেদির ওপরে টেরাকোটার শৈল্পিক কারুকার্যে নির্মিত হয় মন্দিরটি। সম্মুখভাগ থেকে শুরু করে ভেতরসহ তার চারপাশের দেয়ালে ছিল দৃষ্টিনন্দন পোড়ামাটির কারুকার্য। মন্দিরের আকর্ষণীয় দিক হলো দোচালা আকৃতির ছাদ। এর সম্মুখ অংশের তিনটি প্রবেশপথ কারুকার্যখচিত টেরাকোটায় পরিপূর্ণ ছিল। কিন্তু সময়ের সঙ্গে সেই নকশার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। ১৮৯৭ সালের ভূমিকম্পে মন্দিরের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পাবনা জেলা প্রশাসনের প্রচেষ্টায় ১৯৬০ সালে মন্দিরটি সংস্কার করা হয়।
তথ্য ও ছবি: শাহীন রহমান, পাবনা

বলিউডের অনেক সিনেমায় দেখা যায় গরবা নাচের দৃশ্য। এই গরবা হচ্ছে ভারতের গুজরাট রাজ্যের একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় লোকনৃত্য। এটি সাধারণত ৯ দিনের হিন্দু উৎসব ‘নবরাত্রি’তে দেবী দুর্গার সম্মানে পরিবেশন করা হয়। সংস্কৃত শব্দ ‘গর্ভ’ থেকে এসেছে ‘গরবা’ নামটি। এটি গর্ভধারণ বা গর্ভাবস্থাকে বোঝায়, যা হলো...
১ দিন আগে
এখন তো সরকার শুধু চেঞ্জ হয়, একটা সরকার যায় আর একটা সরকার আসে। কিন্তু আমরা যদি ওইভাবে চিন্তা করি, মানুষের মধ্যে কীভাবে পরিবর্তন হচ্ছে, তাদের জীবনের মধ্যে কীভাবে পার্থক্য আসছে, সেটা বুঝতে হবে। তারপর নারী-পুরুষের প্রশ্নগুলো থেকে যাচ্ছে। কারণ, নারী-পুরুষদের নিয়ে অনেক কথা হয়।
১৪ দিন আগে
গাজীর গান হলো গাজী পীরের বন্দনা ও মাহাত্ম্য গীতি। এই গানের সঙ্গে মিলিয়ে ছন্দে-তালে শিল্পীরা পরিবেশন করে নাচ। একে তাই গাজীর নাচও বলা যায়। গাজী পীর, অসাম্প্রদায়িক। গাজীর গানে মূল গায়েন বা ‘গাজীর খলিফা’ গায়ে আলখাল্লা ও মাথায় পাগড়ি পরে হাতে একটি ‘আসা দণ্ড’ (লাঠি) নিয়ে তাল ও ছন্দের তালে পা ফেলে...
১৫ দিন আগে
আমি বরাবরই নিজেকে বোঝাতে সমর্থ হয়েছি, আমার আসল পেশা হচ্ছে সাংবাদিকতা। সাংবাদিকতায় আমার যা পছন্দ হয়নি তা হচ্ছে চাকরির শর্তাবলি। তা ছাড়া, পত্রিকার স্বার্থের কথা বিবেচনা করে আমার চিন্তা ও পরিকল্পনাকে সাজাতে হতো। একবার ঔপন্যাসিক হিসেবে কাজ করার পর এবং ঔপন্যাসিক হিসেবে আর্থিক স্বাধীনতা অর্জনের...
২১ দিন আগে