
২০১৭ সালে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে কাজ করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল নির্বাচন কৌশলী প্রশান্ত কিশোরের। তখন প্রশান্ত কিশোর বলেছিলেন, রাহুল গান্ধী এবং কংগ্রেসের সঙ্গে কাজ করা যায় না। এই প্রশান্ত কিশোরই গতকাল রাহুল গান্ধীর সঙ্গে বসলেন আলোচনার টেবিলে। শুধু রাহুলই নন, দিল্লিতে রাহুলের বাসভবনে এ বৈঠকে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী; ভার্চ্যুয়ালি যুক্ত হন কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীও।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, আগামী বছরের পাঞ্জাব, উত্তর প্রদেশসহ বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনের চেয়ে বড় কোনো বিষয়ে আলোচনা হয়েছে। তবে মূলত ২০২৪ সালের বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেসকে শক্তিশালী করে বিজেপিকে ধরাশায়ী করতে এ একাত্মতা বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
গান্ধী পরিবারের তিন সদস্যের সম্মিলিত মিটিং করা থেকে বিশেষ বার্তা নেওয়া যায় বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এর মাধ্যমে সর্বসম্মতিক্রমে বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে বলেও মত তাঁদের।
এদিকে কিছুদিন ধরেই এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন প্রশান্ত কিশোর। কিশোরের সঙ্গে মমতার দলের সম্পর্কও অটুট। আর সম্প্রতি প্রশান্ত নিজেই বলেছেন, কংগ্রেসকে ছাড়া এই মুহূর্তে কোনো শক্তিশালী অক্ষশক্তি সম্ভব নয়। এই বক্তব্যের সঙ্গে আজকের সাক্ষাৎকে মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, শুধু উত্তর প্রদেশ এবং পাঞ্জাব নির্বাচনই নয়, প্রশান্ত কিশোরের লক্ষ্য আরও বড়। সব ব্যর্থতা পেছনে ফেলে কংগ্রেস যাতে আগামী লোকসভা নির্বাচনে উঠে আসে, তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখতে চাইছেন প্রশান্ত কিশোর।
বাংলায় তৃণমূলের ভোট কৌশলী হিসেবে দারুণ সাফল্য পেয়েছেন প্রশান্ত। দিল্লিতেও বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালকে দ্বিতীয়বার ক্ষমতায় আনার পেছনে তাঁর বড় ভূমিকা ছিল। পাঞ্জাবে নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য তাই আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে কংগ্রেস।

নরওয়ের রাজা পঞ্চম হারাল্ড ৮৯ বছর বয়সে মারা গেছেন। বিরল এক ধরনের রক্তজনিত রোগের চিকিৎসার জন্য গত সপ্তাহে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অসলো রাজপ্রাসাদ জানিয়েছে, আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে অসলো ন্যাশনাল হাসপাতালে তিনি শান্তিপূর্ণভাবে মারা যান।
১৪ মিনিট আগে
নেপাল ও তিব্বত সীমান্তে বিধ্বংসী বন্যায় সহস্রাধিক মানুষের প্রাণহানি ও নিখোঁজের ট্র্যাজেডির মধ্যেই এক অমানবিক ঘটনার খবর সামনে এসেছে। বন্যায় ভেসে আসা এক নারীর লাশ থেকে সোনার কানের দুল চুরির অভিযোগে নেপাল পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
১৯ মিনিট আগে
নেপাল ও তিব্বত সীমান্ত অঞ্চলে আকস্মিক বন্যা এবং ব্যাপক ভূমিধসে অন্তত ৩৯২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দুর্যোগের পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে দুই দেশের সরকারি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
অপারেশন সিঁদুরের সময় রাশিয়ার তৈরি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে পাকিস্তানি যুদ্ধবিমান ভারতের সীমান্তের ২০০ কিলোমিটারের মধ্যে আসতে পারেনি বলে দাবি করেছেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র। ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তান এস-৪০০-এর অবস্থান...
৩ ঘণ্টা আগে