‘পিসি (প্রিয়াঙ্কা চোপড়ার সংক্ষিপ্ত নাম), তুমি তোমার স্বামী নিক জোনাসকে একদমই চেনো না যা দেখছি।’ এক অনুষ্ঠানে প্রিয়াঙ্কার দিকে এমনই কটাক্ষ ছুড়ে দেন কারিনা কাপুর। তার কারণ জানতে গেলে একটু ফিরে দেখতে হবে।
এক সময়ে বলিউডের প্রথম সারিতে প্রতিদ্বন্দ্বী ছিলেন কারিনা এবং প্রিয়াঙ্কা। একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও দুই অভিনেত্রীর মধ্যে সুসম্পর্ক ছিল। কিন্তু কয়েকটি ঘটনার পর তাঁরা নাকি একে অপরের মুখ দেখতেন না। ঠান্ডা লড়াইয়ের মূল কারণ, অভিনেতা শাহিদ কাপুর। কারিনার সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পরে শাহিদ প্রিয়াঙ্কার সঙ্গে প্রেম করতেন।
কিন্তু সেই সম্পর্কের সমীকরণও গেল পাল্টে। কারিনা বিয়ে করলেন সাইফ আলি খানকে। হলেন কারিনা কাপুর খান। প্রিয়াঙ্কা বিয়ে করলেন আমেরিকার পপ গায়ক নিক জোনাসকে। ব্যক্তিগত জীবনে সুখী তাঁরা। এমনই সময়ে বলিউড প্রযোজক করণ জোহর তাঁর একটি রিয়েলিটি শো-এ এই দুই তারকাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানান। করণ তাঁদের স্বামীদের নিয়ে প্রশ্ন করেন। নায়িকারা তাঁদের স্বামীর সম্পর্কে কতটা জানেন, তা যাচাই করতেই এই পরীক্ষা। কিন্তু প্রিয়াঙ্কা সেই পরীক্ষায় সফল হতে পারেননি। নিকের গান চিনতে পারেননি তিনি। সেই সময়ে মশকরা করে কারিনা বলেন, ‘‘পিসি, তুমি তোমার স্বামী নিক জোনাসকে একদমই চেনো না যা দেখছি।’’
প্রিয়াঙ্কা কিন্তু এক মুহূর্ত সময় না নিয়েই সেই মন্তব্যের জবাব দেন। বলেন, ‘আমি নিককে বিয়ে করেছি, ওর পেশাদার জীবনকে নয়। আর ওকে বিয়ে করার আগে গুগল করিনি।’
সম্প্রতি নিক এবং প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে নানাবিধ প্রশ্ন উঠেছে। সেই ভিডিও ফের ভাইরাল হয়েছে। টুইটার, ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা তাঁর নাম থেকে স্বামীর এবং নিজের পদবী সরিয়ে দিতেই বিবাহ বিচ্ছেদ নিয়ে নানা কথা উঠেছে। যদিও তার পরে ইনস্টাগ্রামে তারকা-দম্পতির কথোপকথন দেখে সেই জল্পনায় ইতি পড়েছে। একইসঙ্গে নায়িকার মা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ সবই মিথ্যে রটনা।

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৩ ঘণ্টা আগে
আজ ঢাকায় অনুষ্ঠিত হবে তিনটি কনসার্ট। যাঁরা সরাসরি গান শুনতে পছন্দ করেন, তাঁরা যেতে পারেন পছন্দের শিল্পীদের এসব কনসার্টে। রয়েছে মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট করে ওয়ারফেজ ব্যান্ডের কনসার্ট, অঞ্জন দত্তকে ট্রিবিউট করে গাইবেন জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি ও শুভ্র। এ ছাড়া রয়েছে সংগীতশিল্পী বগা তালেবের...
১৩ ঘণ্টা আগে
গত জুনে জার্মানির সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালে ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে বিশ্ব প্রিমিয়ার হয়েছে আবদুল্লাহ মোহাম্মাদ সাদের ‘অ্যানি’ সিরিজের। এবার দর্শকের দেখার পালা। মুক্তির তারিখ ঘোষণা না করলেও জানা গেছে, শিগগির আইস্ক্রিনে দেখা যাবে এই মিনি সিরিজ।
১৪ ঘণ্টা আগে
এ সপ্তাহে দেশের হলে মুক্তি পেয়েছে দেশ-বিদেশের নতুন দুই সিনেমা। হলিউডের ‘স্পাইডার-ম্যান: দ্য ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার পাশাপাশি আলোর মুখ দেখেছে দেশের ‘শেকড়’।
১৫ ঘণ্টা আগে