
গতকাল বুধবার রাজধানীর গুলিস্তানে সিটি করপোরেশনের বর্জ্য বহনকারী গাড়ির চাপায় নিহত হন নটর ডেম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম হাসান (১৭)। এ ঘটনায় আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো রাজপথে নেমেছে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নাঈমের সহপাঠীরা নটর ডেম কলেজের সামনে জড়ো হতে শুরু করে। পরে তারা বেলা ১১টার দিকে গুলিস্তানের যে স্থানে নাঈম নিহত হয়েছিল, সেখানে অবস্থান নেয়। এখনো তারা সেখানেই অবস্থান করছে।
উল্লেখ্য, নিহত নাঈমের বাবার নাম শাহ আলম দেওয়ান, মায়ের নাম জান্নাতুল ফেরদৌস। তাদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পূর্ব কাজীরখিল দেওয়ানবাড়ী গ্রামে।
সিটি করপোরেশনের গাড়িচাপায় কলেজছাত্র নিহতের ঘটনায় আসামি গ্রেপ্তারের বিষয়টি জানাতে মতিঝিল বিভাগের ডিসি আবদুল আহাদ আজ দুপুর সাড়ে ১২টায় পল্টন থানায় সংবাদ সম্মেলন করবেন।
উল্লেখ্য, নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসানের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে তিন সদস্যের কমিটি গঠন করেছে ডিএসসিসি। এই কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাঁচ শিক্ষক এবং স্থানীয় এক চিকিৎসক ও প্রকৌশলীকে ‘সর্বহারা’ পার্টির পরিচয়ে ফোন করে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে এক শিক্ষক মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন...
২৫ মিনিট আগে
এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘২৫৯ জনের সুপারিশ পাওয়া গিয়েছিল। এর মধ্যে ১৮ জন কোনো কাগজপত্র জমা দেননি। বাকি ২৪১ জনের মধ্যে ২১৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আর ২২ জনের নিয়োগ এখনো স্থগিত রয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী
৪১ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক স্কুলশিক্ষিকাকে পিস্তল দেখিয়ে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন জিন্নাহর বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষিকা রাতেই কসবা থানায় লিখিত অভিযোগ করেছেন।
১ ঘণ্টা আগে
নগর পুলিশের মুখপাত্র আমিনুর রশিদ বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাকলিয়ায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় মুরাদ ১ নম্বর এজাহারভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে
১ ঘণ্টা আগে