২০ ঘণ্টা পর রূপগঞ্জের আগুন নিয়ন্ত্রণে, ৫২ লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে খাদ্যপণ্যের কারখানায় আগুনে এখন পর্যন্ত ৫২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের হেড কোয়ার্টারের উপ–পরিচালক দেবাশীষ বর্ধন এ তথ্য নিশ্চিত করেছেন। এ সংখ্যা আরও বাড়তে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
মরদেহগুলোকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে ডিএনএ টেস্টের মাধ্যমে মরদেহগুলোকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আজ শুক্রবার বেলা ১২টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে আসে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা ৪২ মিনিটে উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন:
- গুজবের কারণে ভাঙচুর, নিয়ন্ত্রণে আসেনি রূপগঞ্জের আগুন
- এখনো নিয়ন্ত্রণে আসেনি রূপগঞ্জের আগুন, নিখোঁজ ২০
- রূপগঞ্জে বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৩
- কাজ হলে আগুন লাগতেই পারে: আবুল হাশেম
- ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন
- রূপগঞ্জ অগ্নিকাণ্ড: ইয়াসিনকে ফিরে পেতে মায়ের আর্তনাদ
- রূপগঞ্জে অগ্নিকাণ্ড: হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা, তদন্ত কমিটি গঠন









