
বিশ্বকাপের সেরা ৩২-এ আর্জেন্টিনা-কেপ ভার্দের ম্যাচ চলাকালে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা আইশোস্পিড। এই ঘটনায় তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। ন্যক্কারজনক এই কাণ্ডে রীতিমতো নিন্দা জানিয়েছে ফিফা।
মায়ামিতে গত ৪ জুলাই টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারায় আর্জেন্টিনা। ম্যাচ চলাকালীন লাইভস্ট্রিম করছিলেন আইশোস্পিড, যাঁর প্রকৃত নাম ড্যারেন ওয়াটকিনস জুনিয়র। সে সময় গ্যালারিতে থাকা এক আর্জেন্টাইন সমর্থক তাঁকে স্প্যানিশ ভাষায় বলেন, ‘চিড়িয়াখানায় গিয়ে কাঁদো।’ মন্তব্যটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
সেই ঘটনার প্রেক্ষিতে ফিফার দেওয়া এক বিবৃতিতেবলা হয়েছে, ‘৪ জুলাই ২০২৬ মিয়ামি স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ চলাকালে এক সমর্থক এবং #IShowSpeed-কে ঘিরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ফিফা অবগত হওয়ার সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করেছে।’
একই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ফিফা সব ধরনের বর্ণবাদ, বিদ্বেষ ও বৈষম্যের কঠোর নিন্দা জানায়। বিশ্বকাপ একটি ঐক্য, বৈচিত্র্য ও পারস্পরিক সম্মানের উদযাপন। যারা এসব মূল্যবোধকে ক্ষুণ্ন করে এমন আচরণ করে, তাদের ফিফা স্বাগত জানাবে না।’
এবারের বিশ্বকাপে ফিফা, যুক্তরাষ্ট্রভিত্তিক সম্প্রচারকারী ফক্স স্পোর্টস এবং ইউটিউবের সঙ্গে একটি চুক্তির আওতায় একাধিক ম্যাচে উপস্থিত থেকে লাইভস্ট্রিম করছেন আইশোস্পিড। ওই চুক্তির মাধ্যমে তিনি আনুষ্ঠানিক ম্যাচ সম্প্রচারও একযোগে (সিমুলকাস্ট) দেখানোর সুযোগ পাচ্ছেন।
বিশ্বজুড়ে আইশোস্পিডের জনপ্রিয়তাও এখন তুঙ্গে। ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক ও এক্স—সব মিলিয়ে তাঁর অনুসারীর সংখ্যা ১৫ কোটিরও বেশি। বিশ্বকাপের বিভিন্ন স্টেডিয়ামে তাঁকে ঘিরে দর্শকদের ব্যাপক উন্মাদনাও দেখা গেছে।

বিশ্বকাপের দুই দলের দেখা হয়েছিল দুই দশক আগে, ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে। সেবার শেষ ষোলোর লড়াইয়ে পিছিয়ে পড়েও জিনেদিন জিদানের জাদুতে ম্যাচ জিতে নিয়েছিল ফ্রান্স। দুই দশক পর বিশ্বকাপে আবার মুখোমুখি হচ্ছে দুই দল। তবে এবার দৃশ্যপট সম্পূর্ণ আলাদা।
৪৪ মিনিট আগে
কানসাসের অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন কম্পাস মিনারেলস সেন্টারটা (সিএমসি) গত দেড় মাসে আর্জেন্টিনা দলের কাছে যেন নিজেদের ঘরের মতোই আপন হয়ে উঠেছিল। বিশ্বকাপের শুরু থেকে দেড় মাস ধরে আর্জেন্টিনা দল প্রস্তুতি সেরেছে এ ট্রেনিং সেন্টারেই।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে লিওনেল মেসিকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে আর্জেন্টিনা দলে। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে টানা ১২০ মিনিট খেলার পর সোমবার দলের অনুশীলনে অংশ নেননি আর্জেন্টিনা অধিনায়ক।
৪ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল শুধু আর্জেন্টিনার ফাইনালে ওঠার লড়াই নয়, এমিলিয়ানো মার্তিনেসের জন্য এটি হতে যাচ্ছে একটি ঐতিহাসিক ম্যাচও। আটলান্টায় মাঠে নামলেই বিশ্বকাপ ইতিহাসে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষকের নতুন রেকর্ড গড়বেন তিনি।
৫ ঘণ্টা আগে