আন্তর্জাতিক ক্রিকেটে আর্জেন্টিনা তিনবার হেরেছে বাংলাদেশের কাছে। ১৮৬৮ সালে উরুগুয়ের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ দিয়ে আর্জেন্টিনার ক্রিকেটযাত্রা শুরু। তবে বাংলাদেশের সঙ্গে এখনো কোনো সাফল্য পায়নি তারা।
১৯৮৬ সালের ২৫ জুন হেয়ারফোর্ডে আইসিসি ট্রফিতে প্রথমবার বাংলাদেশের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ওই সময় বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। ৬০ ওভারের ওই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১২২ রানে অল-আউট হয়েছিল আর্জেন্টিনা। ওপেনার রকিবুল হাসানের অপরাজিত ৪৭ রানে ভর করে ৭ উইকেটে সহজেই জয় তুলে নিয়েছিল বাংলাদেশ।

স্কোরকার্ড দেখুন এখানে।

এরপর ১৯৯৪ সালে আইসিসি ট্রফিতেও দুই দলের দেখা হয়েছিল। কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত সেই ম্যাচেও জয় পেয়েছিল টাইগাররা। ৪৩.২ ওভারে আর্জেন্টিনার করা ১২০ রান বাংলাদেশ টপকে যায় ৭ উইকেট হাতে রেখেই। আতহার আলী খান ৪১ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন। আর্জেন্টিনার ইনিংস শেষ হতে না হতেই বৃষ্টির কারণে খেলাটি বন্ধ হয়ে যায়। পরদিন রিজার্ভ ডেতে বাংলাদেশ ব্যাট করে জয় ছিনিয়ে নেয়।
স্কোরকার্ড দেখুন এখানে।

১৯৯৭ সালে আইসিসি ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশ নেমেছিল আর্জেন্টিনার বিপক্ষে। দিনটি ছিল ২৪ মার্চ, ১৯৯৭। পরে ওই আসরে শিরোপা জিতেই বাংলাদেশ নিশ্চিত করেছিল প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ।
কুয়ালালামপুরে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে সেদিন মাত্র ১৩৮ রানে গুটিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। বার্নান্দো ইরিগুয়েনের অপরাজিত ৩০ই ছিল সর্বোচ্চ। বল হাতে এনামুল হক মনি ও নাঈমুর রহমান দুর্জয় পেয়েছিলেন তিনটি করে উইকেট। ৫ উইকেট হারিয়ে ২৪ ওভারেই সেদিন লক্ষ্যে পৌঁছে গিয়েছিল টাইগাররা। দলের পক্ষে ৩৭ বলে ৫৩ রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন দুর্জয়। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সে সেদিন ম্যান অব দ্যা ম্যাচও হয়েছিলেন তিনি।
স্কোরকার্ড দেখুন এখানে।


নির্দিষ্ট বয়স পর্যন্ত মানুষের উচ্চতা বাড়ে, এরপর স্থির হয়ে যায়। কিন্তু অনেকে হয়তো জানেন না, একটি নির্দিষ্ট বয়সের পর উচ্চতা ধীরে ধীরে কমতেও পারে। বিশেষজ্ঞদের মতে, এটি বার্ধক্যের স্বাভাবিক শারীরবৃত্তীয় পরিবর্তনের একটি অংশ হলেও কখনো কখনো এটি গুরুতর স্বাস্থ্য সমস্যারও ইঙ্গিত হতে পারে।
১৯ ঘণ্টা আগে
জনপ্রিয় ও দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেতের নাম ও ছবি ব্যবহার করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে দাবি করা হচ্ছে, হানিফ সংকেত বলেছেন—‘শেখ হাসিনা ফ্যাসিস্ট নয়, শেখ হাসিনা হলো বাংলাদেশ গড়ার আর্টিস্ট।’
২ দিন আগে
ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে ছাগল চুরি করতে এলে স্থানীয় জনতা তাঁকে ধরে মাথা ন্যাড়া করে দিয়েছে—এমন একটি চাঞ্চল্যকর দাবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবির সপক্ষে রশি দিয়ে বাঁধা এক ব্যক্তির ছবিও প্রচার করা হচ্ছে।
২ দিন আগে
বাংলাদেশে মোটরসাইকেলের একটি শোরুমে ঢুকে এক ব্যক্তিকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে হত্যা করেছে এবং শোরুমের সবকিছু হাতিয়ে নিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৩ দিন আগে