কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের সাত দিন পর একটি খাল থেকে ফাহিমা আক্তার নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর এলাকার একটি খালের ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফাহিমা আক্তার (৫) দেবিদ্বার পৌরসভার চাপানগর এলাকার মো. আমির হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানায়, সকালে বাজারে যাওয়ার পথে এক ব্যক্তি ব্যাগের খোলামুখে একটা পা বের হয়ে থাকতে দেখে। এরপর বাজারে গিয়ে কয়েকজনকে সে জানায়। পরে বাজারের কিছু লোকজন এসে খালের ব্রিজের নিচে ব্যাগের ভেতর পা দেখে শিশুর মরদেহ বলে নিশ্চিত হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে ফাহিমার দাদা মো. জহিরুল ইসলাম ও বাবা মো. আমির হোসেন ঘটনাস্থলে এসে ফাহিমার মরদেহ শনাক্ত করেন।
ফাহিমার বাবা মো. আমির হোসেন বলেন, ‘আমার পরিবারের সঙ্গে কারও কোন শত্রুতা নেই। গত ৭ তারিখ আমার মেয়ে বাড়ি থেকে হারিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মাইকিং করি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফাহিমার নিখোঁজের সংবাদ প্রচার করা হয়। এরপরও ফাহিমার সন্ধান না পেয়ে গত ১১ তারিখ দেবিদ্বার থানায় একটি নিখোঁজ ডায়রি করি।’
দাদা মো. জহিরুল ইসলাম বলেন, ‘ব্যাগে পাওয়া অর্ধগলিত মরদেহটি আমার নাতনি ফাহিমার। তাকে কে বা কারা মেরে এখানে ফেলে গেছে আমরা জানি না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে রহস্য বের করার দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ‘শিশু ফাহিমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও পিবিআই কর্মকর্তারা এসেছে। বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। ঘটনাটির তদন্ত করা হচ্ছে। পরে বিস্তারিত জানা যাবে।’

রাজধানীর উত্তরা এলাকায় আবুল কাশেম নামের এক গার্মেন্ট ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে আবারও গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। আড়াই মাসের ব্যবধানে এই ব্যবসায়ীর বাসায় দ্বিতীয়বার গুলি ছোড়ার ঘটনা ঘটল। গত শুক্রবার রাত ৮টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরে এ কে এস গ্রুপের মালিক আবুল কাশেমের বাড়ির প্রধান ফটকে তিনটি গুলি
২ মিনিট আগে
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় শিশু ধর্ষণকাণ্ডে পুলিশ-জনতা সংঘাতের রেশ না কাটতেই নগরীর বিভিন্ন এলাকায় আরও চারটি ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ গতকাল শুক্রবার রাত ১০টার দিকে খুলশী থানা এলাকায় দুই বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মক্তবের শিক্ষককে...
৪৪ মিনিট আগে
উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদে ৫৬ দশমিক ২৯০ টন চাল ৫ হাজার ৬২৯ ব্যক্তির মধ্যে বিতরণ করলে প্রত্যেকে ১০ কেজি চাল পাওয়ার কথা। কিন্তু অসহায় ব্যক্তিদের ১০ কেজি চালের পরিবর্তে ৮ কেজি আবার কাউকে সাড়ে ৮ কেজি চাল দেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার জনগণের ভাষা না বুঝে জন-আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। তাই জনগণ মন্ত্রীদের দেখে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। শনিবার (২৩ মে) বরিশাল মহানগর জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
১ ঘণ্টা আগে