নিউজিল্যান্ড সফর শেষ। কদিন পরই বাংলাদেশ দলের নতুন পরীক্ষা শ্রীলঙ্কায়। চান্দিমালদের বিপক্ষে সেই টেস্ট সিরিজে খেলবেন না সাকিব আল হাসান–তা পুরোনো কথাই। তবুও ওই সময়ে দেশের দর্শকদের চোখ থাকবে বাঁহাতি অলরাউন্ডারের দিকে। সাকিব তখন আইপিএল খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।
এবারের আইপিএলে কিছু ‘দেখানো’র আছে সাকিবের। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট না খেলে তাঁর আইপিএল খেলতে যাওয়া নিয়ে কম বিতর্ক হয়নি। বিসিবির শীর্ষ কর্তাদের অস্বস্তিতে ফেলে দেওয়া তাঁর বিস্ফোরক মন্তব্য নিয়ে কদিন বেশ উত্তপ্ত ছিল দেশের ক্রিকেটাঙ্গন। অবশ্য সাকিব বারবার বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি সারতেই আইপিএল খেলতে যাচ্ছেন। বিতর্কসঙ্গী হওয়ায় এবার সাকিবের সেই প্রস্তুতিটা যে আরও ধারাল করার তাড়না থাকবে।
নিষেধাজ্ঞায় পড়ায় গতবার সাকিবের আইপিএল খেলা হয়নি। ২০১৯ মৌসুমে তিনি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে নিয়মিত সুযোগ মেলেনি। একাদশে সুযোগ না পাওয়াটাই ‘শাপেবর’ হয়ে ওঠে সাকিবের। ‘অবসর’ সময়টা ঘুরে বেড়িয়ে কাটাননি বাংলাদেশ অলরাউন্ডার। উল্টো আইপিএল ফ্র্যাঞ্চাইজির অনুশীলনের মধ্যেই প্রিয় গুরু মোহাম্মদ সালাউদ্দিনকে ডেকে নেন ভারতে। কোচের কাছে আলাদা করে ঝালিয়ে নেন নিজেকে। ‘যৌথ’ প্রচেষ্টার ফল বিশ্বকাপেই পাওয়া গেল–৮ ম্যাচে সাকিব করেন ৬০৬ রান, ১০ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা অলরাউন্ডার তিনিই।
সাকিব বারবার বলেছেন নিজের উন্নতির দারুণ এক মঞ্চ আইপিএল। কোথায় তার উন্নতি হলো কিংবা কোথায় ঘাটতি—ভালো ধারণা মেলে এখানে। এসব বিষয় সতীর্থদের সঙ্গে ভাগ করে নিলে দলও সহায়তা পাবে। এর সঙ্গে স্বাস্থ্যকর প্রতিদ্বন্দ্বিতা তো আছেই। ১০ জন বিদেশি থেকে মাত্র চারজন খেলতে পারে একটি দলে। এসব তো আছেই। এবার সাকিব জোর দিচ্ছেন ‘যত বেশি পড়ব, তত বেশি শিখব’র প্রতিও। দেশের একটি অনলাইন পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে বাঁহাতি অলরাউন্ডার বলেছেন, ‘সামনে যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ, যত বেশি টি-টোয়েন্টি খেলব, তত বেশি জানতে পারব। এটার কোনো শেষ নেই। এক হাজার টি-টোয়েন্টি খেলার পরও আরও একটি ম্যাচ খেললে আরও বেশি জানব।’
আইপিএলে বরাবরাই ব্রাত্য বাংলাদেশের ক্রিকেটাররা। অন্তত ১৪ মৌসুমে মাত্র ৫ জনের সুযোগ পাওয়ার পরিসংখ্যান তাই বলে। এবারও সাকিবের সঙ্গে আছেন এক মোস্তাফিজুর রহমান। এই দুজনের না হয় আইপিল খেলে টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা হবে। কিন্তু বাকিদের প্রস্তুতি কীভাবে হবে, সেটি এখনো বলা কঠিন।
অবশ্য আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনায় (এফটিপি) বিশ্বকাপের আগে ইংল্যান্ড–জিম্বাবুয়ের বিপক্ষে ৩টি করে টি–টোয়েন্টি ম্যাচ খেলার কথা আছে বাংলাদেশের। কিন্তু করোনা আবার যেভাবে ভয়ংকর হয়ে উঠছে–এ পরিস্থিতিতে সফর দুটির ভবিষ্যৎ নিয়ে সংশয় আছে। এ পরিস্থিতিতে সাকিবের আইপিএল–অভিজ্ঞতা উপকার করতে পারে পুরো বাংলাদেশ দলকেই।

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। একঝাঁক রেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন লিওনেল মেসি। ‘রেকর্ডের বরপুত্র’কে দেখতে যেন ভক্ত-সমর্থকদের তর সইছে না। তবে মাঠে নামার আগেই অন্য রূপে আবির্ভূত হলেন আর্জেন্টাইন অধিনায়ক।
১ মিনিট আগে
গ্যালারিতে দর্শকেরা যখন ঠিকমতো বসতেও পারেননি, সেই মুহূর্তে গোল করে আলোচনায় আসেন প্যারাগুয়ের মাতিয়াস গালারসা। গোল ছাড়াও অন্য এক ঘটনায় এবার তিনি খবরের শিরোনাম হয়েছেন। মাঠেই রেফারির ঘড়ি ‘মেরে দেওয়ার’ ঘটনায় ভাইরাল প্যারাগুয়ের এই মিডফিল্ডার।
৩৪ মিনিট আগে
আর মাত্র একটি গোল। বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাস স্টেডিয়ামে এই একটি গোলের জন্যই অপেক্ষা থাকবে পুরো ফুটবল-বিশ্বের। অস্ট্রিয়ার বিপক্ষে নামার আগে লিওনেল মেসির সামনে এখন ইতিহাস গড়ার হাতছোঁয়া দূরত্ব—জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে টপকে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ। ৩৮ বছর বয়সেও তাঁ
১ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে চমক তো একেবারে কম হচ্ছে না। এই তো কয়েক ঘণ্টা আগে উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করল নবাগত কেপভার্দে। এই কেপভার্দেই কদিন আগে ২০১০ বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ড্র করেছিল। আজ ভ্যাঙ্কুভারে মিসরের বিপক্ষে তেমন কিছুরই ইঙ্গিত দিচ্ছিল নিউজিল্যান্ড। যদিও সেটা ছিল সাময়িক সময়ের জন্য।
২ ঘণ্টা আগে