মা-বাবার সঙ্গে ১০ মিনিট ভিডিওকলে কথা বললেন আরিয়ান খান। করোনাবিধির জন্য জেলবন্দীরা পরিবারের সঙ্গে সামনাসামনি দেখা করতে পারছেন না। মাসে দুই অথবা তিনবার পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিওকলে কথা বলার নিয়ম রয়েছে। শাহরুখ খানের ছেলে আরিয়ানকেও সেই নিয়ম মানতে হচ্ছে।
শুক্রবার শাহরুখ এবং গৌরী ভিডিওকলে ছেলের মুখ দেখতে পেলেন। জানতে চাইলেন, জেলে কী কী ঘটছে, কী খাবার খাচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে কি না। জেলসূ্ত্রে ভারতীয় গণমাধ্যম বলছে, মা-বাবার সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন ২৩ বছরের তারকা-সন্তান।
বৃহস্পতিবারও জামিন পেলেন না শাহরুখপুত্র। জামিন না পাওয়ায় আপাতত তাঁকে থাকতে হচ্ছে জেল হেফাজতেই। আদালত ঘোষণা করেছে, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী বুধবার, ২০ অক্টোবর।
জাতীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি) আদালতে জানিয়েছে, আরিয়ানের হোয়াটসঅ্যাপ মেসেজ তদন্ত করে জানা গিয়েছে, তিনি আন্তর্জাতিক মাদকচক্রের সঙ্গে যুক্ত এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতেন। তাঁর কাছ থেকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করতেন।
এনসিবির দাবি, যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁরা একে অপরের সঙ্গে যুক্ত। অপর অভিযুক্ত আরবাজ মার্চেন্টের কাছ থেকে আরিয়ান নাকি প্রায়ই মাদক কিনতেন।
আরও পড়ুন

২৪ জুলাই ঢাকায় গান শোনাবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। এমনটা গত মাসেই জানিয়েছিল আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ। এবার জানা গেল এই কনসার্টে আতিফের সঙ্গে আরও পারফর্ম করবে দেশের দুই ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ। আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে ভেন্যুর নাম, পাশাপাশি শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।
১৬ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৮ ঘণ্টা আগে
অ্যানিমেশনপ্রেমীদের কাছে ‘মোয়ানা’ খুবই জনপ্রিয় নাম। মোয়ানার সেই জাদুকরি দুনিয়া এবার জীবন্ত হয়ে বড় পর্দায় ফিরছে। ২০১৬ সালের কালজয়ী অ্যানিমেটেড গল্পটিকে বাস্তবের ফ্রেমে নিয়ে এসেছেন পরিচালক টমাস কেল। আজ ১০ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘মোয়ানা’র বহুল প্রতীক্ষিত লাইভ অ্যাকশন সংস্করণ। একই দিন থেকে সিনেমা
১৮ ঘণ্টা আগে
ঢাকা থিয়েটারের ‘রঙমহাল’ নাটক দিয়ে প্রথমবার মঞ্চ নির্দেশক হিসেবে নাম লিখিয়েছেন ফারুক আহমেদ। আজ রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে রঙমহাল নাটকের ষষ্ঠ প্রদর্শনী।
২ দিন আগে