বলিউড বাদশা শাহরুখ পুত্র আরিয়ান খানের হয়ে এনসিবির বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ টুইট করলেন জনপ্রিয় সংগীত তারকা মিকা সিং। গতকাল রোববার শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান নারকোটিক কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হাতে গ্রেপ্তারের পর থেকে নানা মহলেই নানা কথা উঠেছে। আজ মঙ্গলবার সকালে মিকা সিংও টুইটারে একটি পোস্ট দিয়ে তাঁর মন্তব্য প্রকাশ করেন।
সকালে প্রমোদতরী কর্ডেলিয়া ক্রুজের একটি ছবি টুইট করে মিকা লেখেন, ‘আরে কী দারুণ Cordelia Cruises, ইস! যদি আমি একবার যেতে পারতাম। আমি শুনেছি অনেকেই সেখানে ছিলেন। কিন্তু আমি তো আরিয়ান খান ছাড়া আর কাউকেই দেখতে পাচ্ছি না। এত বড় ক্রুজে আরিয়ানই কি একা একা ঘুরে বেড়াচ্ছিল? সত্যি বাবা!’
এর আগে ‘কেন আমাকে গ্রেপ্তার করা হলো, তা বুঝতে পেরেছি।’ গ্রেপ্তারি হওয়ার পর জিজ্ঞাসাবাদে এমন বয়ানই দিয়েছে শাহরুখপুত্র আরিয়ান। এনসিবির দপ্ততরে ১৬ ঘণ্টা জেরা করার পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে আরিয়ানের গ্রেপ্তারি পরোয়ানা। যেখানে আরিয়ান নিজের হাতে কলম দিয়ে লিখেছেন, ‘আমাকে কেন গ্রেপ্তার করা হয়েছে, তা আমি বুঝতে পেরেছি। আর আমার পরিবারের সদস্যদের ফোন করে আমি সে কথাই জানিয়েছি।’ নিচে আরিয়ানের স্বাক্ষর। ‘দ্য নিউ ইন্ডিয়ান’ সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে সেই ছবি।
অন্যদিকে ভারতীয় অন্য এক গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে বলেছেন, ‘আমাদের সারা বছরের কোনো কাজ মিডিয়ার চোখে পড়ে না। কোনো পরিচিত মুখকে যখনই ধরা হয় তখনই আমাদের দোষ দেওয়া শুরু হয়ে যায়।
একটা কথা স্পষ্ট করে দিই-এই যে বড় নামগুলো সামনে আসে, তাঁরা একটা বিশাল চিত্রের সামান্য অংশ। দিন শেষে আমরা আমাদের কাজটাই করি শুধু। আইন সবার জন্য সমান। যে সেটা ভাঙবে তাকে শাস্তি পেতেই হবে। যেখানেই আমি অনিয়ম দেখব, সেখানেই নিজের কাজে এগিয়ে যাব। বড় লোকেদের ক্ষমতার সামনে মাথা নোয়ালে কি এ দেশের মানুষ বেশি খুশি হবেন?’

নির্বাচনী সংস্কার ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
১২ ঘণ্টা আগে
ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকা, কুষ্টিয়াসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে লালনের যে গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ মানুষকে...
২১ ঘণ্টা আগে
পাঁচ দশক আগে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেছিলেন আজিজুল হাকিম। নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে শুরু হওয়া সেই পথচলা এখনো চলমান। দীর্ঘ এই যাত্রায় মঞ্চের পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও সমান সাফল্য পেয়েছেন। চলতি বছর অভিনয় ক্যারিয়ারের ৫০ বছরে পা দিয়েছেন এই গুণী অভিনেতা।
২১ ঘণ্টা আগে
আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাফাহ নানজিবা তোরসার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কাট-পিস’। এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। কাট-পিসের আগে তিনি শেষ করেছেন ‘মাটি’ ও ‘নির্জন স্বাক্ষর’ নামের দুটি সিনেমার কাজ। কাট-পিস সিনেমার মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্বাধীন খসরুর বিরুদ্ধে...
২১ ঘণ্টা আগে