শাহরুখপুত্র আরিয়ান গ্রেপ্তার হয়েছেন মাদকসহ। প্রমোদতরিতে এক মাদক পার্টি থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। খবরটি টক অব দ্য ওয়ার্ল্ডে পরিণত হয়েছে। হওয়ারই কথা। শাহরুখ খানের পুত্র বলে কথা। মুম্বাইয়ের অন্য তিন খানের চেয়ে শাহরুখের দাপট একটু বেশিই। সে ওই মান্নাত-এর মতো সর্বাধিক মূল্যের বিলাসবহুল বাড়ির জন্যই হোক বা ব্যক্তিগত প্লেন আর বিশাল সম্পদের পাহাড়ের জন্যই হোক। আর কে না জানে, এ জগতে লোকে তাঁকেই পোচে, যাঁর আছে ঢের অর্থকড়ি আর সহায়সম্পদ।
শাহরুখ এসব তাঁর পুত্রের মতো জন্মসূত্রে পাননি। বরং অল্প বয়সে পিতামাতাহারা শাহরুখের দিন কষ্টেই কেটেছে। নিজের শ্রম আর অধ্যবসায় দিয়েই তিনি এসব অর্জন করেছেন। ঠিক এই কথাটাই নেটিজেনরা আরিয়ানের উদ্দেশে বলছেন শাহরুখকে সাপোর্ট করে। আরেক দল বাবা শাহরুখকে দুষলেও আসল জায়গাটি না জেনেই দুষছেন। বলছেন, তিনি টাকা আর খ্যাতির পেছনে ছুটে সন্তানকে সময় দেননি। যেখানে পুত্র আরিয়ান বাবা সম্পর্কে একটি গুরুতর অভিযোগ করেছেন।
বাবার সঙ্গে দেখা করতে হলে তাঁর অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। শাহরুখের কুপুত্রকে নিয়ে শাহরুখভক্তরা যেন তাঁর মতোই বিব্রতবোধ করছেন। বিশেষ করে বাংলাদেশি শাহরুখভক্তরা। এক নারীবাদী শাহরুখভক্ত দেখলাম শাহরুখের সাফাই গাইতে একটি আস্ত আর্টিকেলই লিখে ফেলেছেন। যেটা পড়ে মনে হলো, তিনি শাহরুখের ভক্ত হলেও তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে তেমন কিছু না জেনেই লিখেছেন। তিনি আফসোস করে লিখেছেন, সবাই কীভাবে বেচারা শাহরুখ খানকে দুষছেন। শাহরুখ যত রাতই হোক, বাড়ি ফিরে এক ঘণ্টা সন্তানদের দেন। ব্লা ব্লা ব্লা...। আরেক ঢালিউড অভিনেতাকে দেখলাম, তিনি ‘শাহরুখের পাশে আছেন’ এ-জাতীয় বক্তব্য দিতে।
একজন অভিনেতা হিসেবে শাহরুখ খান আমারও পছন্দ। তাঁর চেয়েও পছন্দ তাঁর সুন্দরী স্ত্রী গৌরী খানকে। সেটা তাঁর বোল্ড অ্যান্ড বিউটি ইমেজের কারণেই। কিন্তু যেভাবে আরিয়ানকে কুপুত্র আখ্যা দিয়ে মহান শাহরুখকে সমবেদনা জানানো হচ্ছে, বাবা-মা হিসেবে শাহরুখ-গৌরী কি আদতেই তার যোগ্য? যাঁরা অন্ধ আবেগ আর ভালোবাসায় শাহরুখ-গৌরীর সাফাই গাইছেন, তাঁরা শুনুন, শাহরুখ হচ্ছেন সেই পরিপাটি বিড়াল, যে মলত্যাগ করে সুন্দর করে বালু বা মাটি দিয়ে কেউ দেখার আগেই ঢেকে ফেলতে পারে।
তাই শাহরুখের অভিনয় প্রতিভার আড়ালে তাঁর কদর্য দিকটি অনেকেই জানেন না। ২০০৬-০৭ সাল, ফারাহ খানের ছবি ‘ওম শান্তি ওম’-এর শুটিংয়ের সময় থেকে শাহরুখ খান নিয়মিত ইয়াবা সেবন করতেন। তা তাঁর কাছের মানুষজন জানেন। সহকর্মী আমির বা সালমানের সমবয়সী হয়েও শাহরুখ খানের স্কিনের নারকোটিকস পরিবর্তন চোখে পড়ার মতো। যদিও বলিউড আর ড্রাগ প্রায় সমার্থক শব্দ। অবাক হওয়ার মতো কিছু নয়।
সাধারণত বাবার উদাসীনতা বা সন্তানকে মূল্যবোধ শেখানোর ব্যাপারে ঘাটতি থাকলে মা একাই সেই জায়গাটি পূর্ণ করতে পারেন। কিন্তু বেচারা আরিয়ানের মা গৌরী খান নিজেই তো মাদকাসক্ত। গৌরীর কোকেনে আসক্তির খবর সেভাবে চাউর না হলেও মারিজুয়ানাসহ জে এফ কে এয়ারপোর্টে ধরা পড়ার খবরগুলো কয়েকবারই মিডিয়ায় এসেছে।
সেই ২০১১ সালের কথা। আর দেখুন, কারা তাঁদের সমবেদনা জানাচ্ছেন, পাশে থাকছেন? আরেক সুপারস্টার ঋত্বিক রোশনের সাবেক স্ত্রী সুজান খান, যিনি ভয়াবহভাবে কোকেনে আসক্ত। ঋত্বিকের সঙ্গে তাঁর বিচ্ছেদের মূলেও এই মাদক কারবার। পরকীয়া তো এরই অংশ। এই সুজান খান আবার গৌরী খানের জানেজিগার ফ্যামিলি-ফ্রেন্ড।
এই মাদকবান্ধব পরিবেশেই বেড়ে উঠেছেন আরিয়ান। আরিয়ানদের কীভাবে দোষ দেন?
লেখক: নিউইয়র্কপ্রবাসী

সারা দেশে হামের আতঙ্ক বিরাজ করছে। হাজার হাজার শিশু আক্রান্ত হয়েছে আর মৃত্যুবরণ করেছে পাঁচ শতাধিক। এপ্রিলের শেষ দিকে বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নেও হানা দিয়েছে এই সংক্রামক রোগ। হামের প্রাদুর্ভাবের পর এবার সেখানে হামলা করেছে ডায়রিয়ার জীবাণু। স্থানীয় ওষুধের দোকানগুলোতে পাওয়া যাচ্ছে না...
৮ ঘণ্টা আগে
ডা. লেলিন চৌধুরী জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ‘হেলথ অ্যান্ড হোপ হাসপাতাল’-এর চেয়ারম্যান। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর জনস্বাস্থ্য বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে প্রগতিশীল ছাত্ররাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে ঐতিহ্যবাহী শিশু সংগঠন...
১০ ঘণ্টা আগে
রাষ্ট্রের স্বার্থের কথা যে কেউ ভাবেন না, সেটা আজকের পত্রিকায় প্রকাশিত একটি খবর থেকে স্পষ্ট হওয়া যাবে। চট্টগ্রাম নগরের সার্সন রোডসংলগ্ন জয়পাহাড়ের কোলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিজস্ব স্থায়ী কার্যালয়ের জন্য ৫০ কোটি টাকা ব্যয়ে পাঁচতলা ভবনটি নির্মাণ করা হয়েছে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা।
১ দিন আগে
আমরা কি বারবার এইসব লোককে দিয়ে রাষ্ট্র শাসন করব? যদিও মোগল সাম্রাজ্যের পতনের পর কোনো শাসকই দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেননি। নানা ধরনের দুর্বলতার কারণে তাঁরা রাষ্ট্র শাসনে অক্ষম হয়েছেন এবং শেষ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে এত বড় ভারতবর্ষ রাষ্ট্রটাকে বিক্রি করে দিয়েছেন।
১ দিন আগে