কেন আমাকে গ্রেপ্তার করা হল, তা বুঝতে পেরেছি। নিজের গ্রেপ্তারি পরোয়ানায় এমনই বয়ান শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের। এনসিবি-র দফতরে ১৬ ঘণ্টা জেরা করার পর গ্রেপ্তার করা হয়েছে শাহরুখ-পুত্রকে। সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে তাঁর গ্রেপ্তারি পরোয়ানা। যেখানে আরিয়ান নিজের হাতে কলম দিয়ে লিখেছেন, ‘আমাকে কেন গ্রেপ্তার করা হয়েছে, তা আমি বুঝতে পেরেছি। আর আমার পরিবারের সদস্যদের ফোন করে আমি সে কথাই জানিয়েছি।’ নীচে আরিয়ানের সই। ‘দ্য নিউ ইন্ডিয়ান’ সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে সেই ছবি।
শাহরুখের ছেলেকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ (এনডিপিএস)-আইনের আওতায় গ্রেপ্তার করা হয়েছে। পরোয়ানায় লেখা রয়েছে, ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১,৩৩,০০০ টাকা উদ্ধার হয়েছে মু্ম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীর টার্মিনালে।
২ অক্টোবর বিলাসবহুল একটি ক্রুজে অভিযান চালিয়ে শাহরুখপুত্র আরিয়ান খানকে আটক করেছেন ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর সদস্যরা।
গ্রেপ্তারের পর ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি। জিজ্ঞাসাবাদে আরিয়ান স্বীকার করেছেন, তিনি মাদক নিয়েছেন।
জিজ্ঞাসাবাদ শেষে রোববার বিকেলে আরিয়ানকে গ্রেপ্তার দেখানো হয়। ভারতীয় গণমাধ্যম বলছে, আরিয়ান অনুশোচনা করে জানিয়েছেন, মাদক সেবন করে তিনি ভুল করেছেন। এর আগে কখনো এমন কিছু করেননি তিনি।
ছেলের জন্য বিখ্যাত আইনজীবী সতীশ মানশিণ্ডেকে নিয়োগ দিয়েছেন অভিনেতা শাহরুখ খান। ‘পাঠান’ ছবির একটি গানের শুটিংয়ে স্পেনে যাওয়ার কথা ছিল শাহরুখের। আপাতত সেই পরিকল্পনা স্থগিত রেখেছেন তিনি।
ছেলের গ্রেপ্তার হওয়ার ঘটনায় ভেঙে পড়েছেন গৌরী খানও। কয়েক দিন পর তাঁরও দেশের বাইরে যাওয়ার কথা ছিল। তিনিও বাদ দিয়েছেন সেই পরিকল্পনা।
আরিয়ান খানের বয়স ২৩। বাবার ছায়া কাটিয়ে ইতিমধ্যেই নিজস্ব ভক্ত-অনুরাগী তৈরি হয়েছে আরিয়ান খানের। বলিউডের ছবিতে অভিনয় করছেন বলেও একাধিকবার গুঞ্জন ওঠে।
আরিয়ান এর আগে সমালোচিত হয়েছেন নানা বিতর্কিত ছবি পোস্ট করে। বহুবার একাধিক তরুণীর সঙ্গে শাহরুখপুত্রের ছবি ভাইরাল হয়ে সমালোচিত হয়েছে নেট দুনিয়ায়। এমনকি পার্টিতে মেয়েবন্ধুদের সঙ্গে অন্তরঙ্গভাবে নাচে মত্ত থাকতেও দেখা গেছে আরিয়ানকে।

প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
১৫ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
১৬ ঘণ্টা আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
১৭ ঘণ্টা আগে
সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম, ভালোবাসা, সুখ-দুঃখসহ জীবন বাস্তবতা নিয়ে সিনেমা নির্মাণ করছেন টিনা খান। নাম রেখেছেন ‘মন পাখি’। গল্প ভাবনাও তাঁর। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম। সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
১৮ ঘণ্টা আগে