বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ করছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। মাদক সেবনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। গতকাল শনিবার রাতে মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল প্রমোদতরীতে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেন এনসিবির কর্মকর্তারা।
ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযোগ, সেখানে মাদক পার্টি চলছিল। আটক হওয়া সেই ১০ জনের মধ্যেই রয়েছেন শাহরুখপুত্র। পুলিশ সূত্রে খবর, ফ্যাশন জগতের অনেকেও উপস্থিত ছিলেন সেখানে। সেই প্রমোদতরীর পার্টিতে নিষিদ্ধ মাদক ব্যবহারের খবর পেয়েই সেখানে অভিযান চালায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
শনিবার রাতে যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই প্রমোদতরীতে চেপে বসেছিলেন এনসিবির গোয়েন্দারা। ওই প্রমোদতরী থেকে বাজেয়াপ্ত করা হয় কোকেন, হাশিস, এমডিএমের মতো প্রচুর মাদক।
ভারতের বার্তা সংস্থা এনআইকে এনসিবির আঞ্চলিক পরিচালক সামির ওয়াংখেরে বলেন, `এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আমরা কিছু ব্যক্তিকে আটক করেছি। তদন্ত চলছে।'

নির্বাচনী সংস্কার ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
১৩ ঘণ্টা আগে
ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকা, কুষ্টিয়াসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে লালনের যে গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ মানুষকে...
১ দিন আগে
পাঁচ দশক আগে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেছিলেন আজিজুল হাকিম। নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে শুরু হওয়া সেই পথচলা এখনো চলমান। দীর্ঘ এই যাত্রায় মঞ্চের পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও সমান সাফল্য পেয়েছেন। চলতি বছর অভিনয় ক্যারিয়ারের ৫০ বছরে পা দিয়েছেন এই গুণী অভিনেতা।
১ দিন আগে
আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাফাহ নানজিবা তোরসার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কাট-পিস’। এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। কাট-পিসের আগে তিনি শেষ করেছেন ‘মাটি’ ও ‘নির্জন স্বাক্ষর’ নামের দুটি সিনেমার কাজ। কাট-পিস সিনেমার মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্বাধীন খসরুর বিরুদ্ধে...
১ দিন আগে