মাদক পার্টি থেকে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানসহ আটজনকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) কর্মকর্তারা। আরিয়ানের বিরুদ্ধে মাদকদ্রব্য সেবন ও কেনা বেচার অভিযোগ এনেছে এনসিবি। গতকাল রোববার দীর্ঘ ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বাজেয়াপ্ত করা হয় আরিয়ানের ফোন। তদন্ত করা হয়, শেষ কয়েকদিন কার কার সঙ্গে ফোনে ও হোয়াটস অ্যাপে কথা বলেছেন আরিয়ান। এরপরই আরিয়ান খানকে গ্রেপ্তার করে এনসিবি।
আরিয়ান সহ তাঁর বন্ধুদের কাছ থেকে পাওয়া গেছে ১৩ গ্রাম কোকেন, ৫ গ্রাম এমডি, ২১ গ্রাম চরস, ও এমডিএম-র ২২ টি পিল এবং নগদ এক লক্ষ তেত্রিশ হাজার টাকা। একাধিক ধারায় মামলা করা হয়েছে আরিয়ানের বিরুদ্ধে। নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) ১৯৮৫ আইনের ৮সি, ২৭, ২২ নাম্বর ধারা, এছাড়া এমডিএমএ ও এক্সট্যাসি আইনের অন্তর্গত ১৪(১), ১৪ (বি), ২০(বি) ধারায় মামলা করা হয়েছে আরিয়ানের বিরুদ্ধে।
রোববার তাঁকে একদিনের এনসিবি হেফাজতের নির্দেশ দেয় আদালত। এরপর ফের সোমবার আদালতে তোলা হয় আরিয়ানকে। এদিন এনসিবির পক্ষ থেকে জানানো হয় আরিয়ানের সঙ্গে আন্তর্জাতিক মাদক চক্রের যোগাযোগ থাকার সম্ভাবনাও রয়েছে। তাই তাকে আরও তিনদিন এনসিবি হেফাজতে থাকার নির্দেশ দেন আদালত। ছেলের এমতাবস্থায় ভেঙে পড়েছেন মা গৌরী খান। এর কারণেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের মুখে পড়তে হয় শাহরুখ খানকে। তবে শুধুই বিতর্ক নয়, বলিউডের অনেকেই পাশে দাঁড়িয়েছেন শাহরুখের। রবিবার আরিয়ানকে বাচ্চা বলে বিতর্কের মুখে পড়েছেন অভিনেতা সুনীল শেঠি। সুনীল শেঠি বলেন, সেখানে কি শুধু আরিয়ান একাই ছিল। বাচ্চা ছেলেটাকে শ্বাস নিতে দাও। অন্যদিকে রাতেই শাহরুখের বাংলো মান্নাতে হাজির হন সালমান খান। বন্ধুর দুঃসময়ে পাশে দাঁড়ান ভাইজান।
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় শাহরুখের পাশে দাঁড়িয়েছেন ‘কাভি হাঁ কাভি না’ ছবিতে তাঁর সহঅভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তি। সুচিত্রা লিখেছেন, ‘সন্তান কষ্টে আছে, এটা সহ্য করার থেকে বাবা-মার কাছে বেশি কষ্টকর আর কিছুই নেই। সকলের জন্য প্রার্থনা।’ আরেকটি টুইটে তিনি লিখেছেন,‘এনসিবি বারবার বলিউডকে টার্গেট করছে কিন্তু বারবারই তারা কোনও প্রমাণ পাচ্ছে না। এটা একটা তামাশা চলছে। সবই বিখ্য়াত হওয়ার মাশুল।’
‘চাহাত’ ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছিলেন পূজা ভাট। টুইটারে শাহরুখের প্রতি সমবেদনা জানিয়েছেন পূজা ভাট। তিনি লিখেছেন, ‘এই খারাপ সময় পার হয়ে যাবে।’
আরও পড়ুন

২৪ জুলাই ঢাকায় গান শোনাবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। এমনটা গত মাসেই জানিয়েছিল আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ। এবার জানা গেল এই কনসার্টে আতিফের সঙ্গে আরও পারফর্ম করবে দেশের দুই ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ। আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে ভেন্যুর নাম, পাশাপাশি শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।
১৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৯ ঘণ্টা আগে
অ্যানিমেশনপ্রেমীদের কাছে ‘মোয়ানা’ খুবই জনপ্রিয় নাম। মোয়ানার সেই জাদুকরি দুনিয়া এবার জীবন্ত হয়ে বড় পর্দায় ফিরছে। ২০১৬ সালের কালজয়ী অ্যানিমেটেড গল্পটিকে বাস্তবের ফ্রেমে নিয়ে এসেছেন পরিচালক টমাস কেল। আজ ১০ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘মোয়ানা’র বহুল প্রতীক্ষিত লাইভ অ্যাকশন সংস্করণ। একই দিন থেকে সিনেমা
১৯ ঘণ্টা আগে
ঢাকা থিয়েটারের ‘রঙমহাল’ নাটক দিয়ে প্রথমবার মঞ্চ নির্দেশক হিসেবে নাম লিখিয়েছেন ফারুক আহমেদ। আজ রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে রঙমহাল নাটকের ষষ্ঠ প্রদর্শনী।
২ দিন আগে