শাহরুখ খানের বড় পর্দায় ফেরা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় ভক্তরা। আর সেই ফেরা যদি হয় কাজলের সঙ্গে জুটি বেঁধে, তাহলে কেমন হবে বলুন তো? শুধু কাজলই নন; শোনা যাচ্ছে, একই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে আরও দুই জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান ও তাপসী পান্নুকে। বলিউড গণমাধ্যম পিংকভিলা বলছে, পরিচালক রাজকুমার হিরানির পরের ছবিতে এই তারকাদের দেখা যাবে একসঙ্গে। ছবিতে থাকতে পারেন মনোজ বাজপেয়ি, বোমান ইরানির মতো অভিনেতারাও।
আর এমন কাস্টিং যদি হয়, তবে বলিউডের ইতিহাসে অন্যতম পাওয়া হতে চলেছে ছবিটি। শাহরুখ খান এই মুহূর্তে যশরাজ ফিল্মসের ব্যয়বহুল অ্যাকশন ছবি ‘পাঠান’-এর শুটিং করছেন। অন্যদিকে হিরানির ছবির প্রি-প্রডাকশন শুরু হয়ে গেছে।
একজন সাধারণ মানুষের জীবনের গল্প নিয়ে তৈরি হবে সোশ্যাল কমেডি ঘরানার এই ছবি। শুটিং হবে ভারত ও কানাডায়। শাহরুখের স্ত্রীর চরিত্রে অভিনয় করার কথা কাজলের। অন্য দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন বিদ্যা বালান ও তাপসী পান্নু। সাংবাদিকের চরিত্রে তাপসী আর একজন প্রশাসনিক কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে বিদ্যাকে।
রাজকুমার হিরানি আপাতত ছবির স্ক্রিপ্টের শেষ অংশের কাজ করছেন। ২০২২ সালের শুরুতে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, শাহরুখ খান ও কাজলকে একসঙ্গে ২০১৫ সালে রোহিত শেঠির ‘দিলওয়ালে’ ছবিতে দেখা গিয়েছিল। কিন্তু বলিউডপ্রেমীদের কাছে এই দর্শকের টানই আলাদা। এখন অপেক্ষা অফিশিয়ালি এই ছবির ঘোষণার।

স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
৩ ঘণ্টা আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৬ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১৬ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১৬ ঘণ্টা আগে