শাহরুখ খানের সঙ্গে দু’মিনিট কথা বলার সুযোগ পেয়েছেন আরিয়ান খান। মাদককাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর এই প্রথম শাহরুখ তাঁর ছেলের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন বলে জানা গিয়েছে। ভারতীয় গণমাধ্যমের সূত্র মতে, আরিয়ানকে জিজ্ঞাসাবাদের সময় বার বার কান্নায় ভেঙে পড়ছিলেন ২৩ বছরের আরিয়ান। জিজ্ঞাসাবাদের সময়ে আরিয়ান জানিয়েছেন, চার বছর ধরে তিনি মাদক নিচ্ছেন।
মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীর মাদক-পার্টি থেকে শনিবার রাতে আরিয়ান-সহ ৮ জনকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। রবিবার বিকেলে মাদক-কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে শাহরুখপুত্রকে। তাঁর সঙ্গে গ্রেপ্তার হয়েছেন আরও দু’জন-মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চেন্ট। আপাতত এনসিবি-র হেফাজতে রয়েছেন তাঁরা।
আরিয়ানের গ্রেপ্তারি পরোয়ানা প্রকাশ পেয়েছে ‘দ্য নিউ ইন্ডিয়ান’ সংবাদমাধ্যমে। সেখানে আরিয়ান নিজের হাতে কলম দিয়ে লিখেছেন, ‘আমাকে কেন গ্রেপ্তার করা হয়েছে, তা আমি বুঝতে পেরেছি। আর আমার পরিবারের সদস্যদের ফোন করে আমি সে কথাই জানিয়েছি।’ নীচে আরিয়ানের স্বাক্ষর।
শাহরুখের ছেলেকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ (এনডিপিএস)-আইনের আওতায় গ্রেপ্তার করা হয়েছে। আরিয়ানের গ্রেপ্তারি পরোয়ানায় লেখা রয়েছে, ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১,৩৩,০০০ টাকা উদ্ধার হয়েছে মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীর টার্মিনালে।

নির্বাচনী সংস্কার ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
১৩ ঘণ্টা আগে
ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকা, কুষ্টিয়াসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে লালনের যে গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ মানুষকে...
১ দিন আগে
পাঁচ দশক আগে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেছিলেন আজিজুল হাকিম। নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে শুরু হওয়া সেই পথচলা এখনো চলমান। দীর্ঘ এই যাত্রায় মঞ্চের পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও সমান সাফল্য পেয়েছেন। চলতি বছর অভিনয় ক্যারিয়ারের ৫০ বছরে পা দিয়েছেন এই গুণী অভিনেতা।
১ দিন আগে
আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাফাহ নানজিবা তোরসার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কাট-পিস’। এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। কাট-পিসের আগে তিনি শেষ করেছেন ‘মাটি’ ও ‘নির্জন স্বাক্ষর’ নামের দুটি সিনেমার কাজ। কাট-পিস সিনেমার মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্বাধীন খসরুর বিরুদ্ধে...
১ দিন আগে